SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%লটকন%' OR titleBn LIKE '%লটকন%' OR descriptionEn LIKE '%লটকন%' OR descriptionBn LIKE '%লটকন%' OR slug LIKE '%লটকন%' OR metaTag LIKE '%লটকন%' OR metaDescription LIKE '%লটকন%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
লটকনে রয়েছে ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস ও খাদ্যআঁশ। বিশেষ করে ভিটামিন সি-এর ভালো উৎস হওয়ায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। প্রতি ১০০ গ্রাম লটকনে সাধারণত পাওয়া যায়- ভিটামিন সি, ক্যালসিয়াম, খাদ্যআঁশ, সামান্য প্রোটিন, কার্বোহাইড্রেট, অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক:
লটকনে থাকা ভিটামিন সি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে। মৌসুমি সর্দি-কাশি বা ভাইরাসজনিত অসুস্থতার সময় এই ফল কিছু বাকি অংশ পড়ুন...
বি-বাড়িয়া সংবাদদাতা:
আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আজমপুর নোয়ামোড়া ফল বাগানে (সাবেক আর্মি বাগান)। এ বাগানে চারশো'র বেশি লটকন গাছ রয়েছে। এ বছর দশ লাখ টাকার লটকন বিক্রির আশা করছেন উদ্যোক্তা হাজী আব্দুল বারী।
বাগান মালিকের সাথে কথা বলে জানা যায়, ৩০০ শতক মিশ্র ফলের বাগানে, আম, কাঁঠাল, লটকন, পেপে, জাম্বুরা, সফেদা, রাম্বুটানসহ বিভিন্ন ফলের গাছ রয়েছে। এরমধ্যে চারশোর বেশি লটকন গাছ আছে। পাকা লটকন সুস্বাদু মিষ্টি। কাঁচা অবস্থায় কিছুটা টক লাগে।
বাগান মালিক হাজী আব্দুল বারী বলেন, লটকন চাষে তেমন বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। কম পরিশ্রমে কম খর বাকি অংশ পড়ুন...
যশোর সংবাদদাতা:
সীমান্তবর্তী যশোরের চৌগাছা উপজেলা। প্রাচীনকাল থেকেই বাওড় ও নদীবেষ্টিত এ জনপদ সবজি উৎপাদনের জন্য পরিচিত। তবে সাম্প্রতিক বছরগুলোয় উৎপাদন খরচ বেড়ে যাওয়া ও ন্যায্য মূল্য না পাওয়ায় এখানকার অনেক চাষী সবজি থেকে সরে এসে ঝুঁকছেন ফল চাষে। প্রায় দুই দশক আগে এ উপজেলায় বাণিজ্যিকভাবে কয়েকটি দেশীয় ফলের আবাদ শুরু হয়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এখন বেড়েছে বিদেশী ফলের চাষও।
শুধু যশোরের চৌগাছা উপজেলা নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছয় জেলা যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরজুড়েই বাড়ছে ফল চাষ। যশোর অঞ্চলের মোট ৫ বাকি অংশ পড়ুন...
লটকন ফল বর্তমান সময়ে বেশ পরিচিত সবার কাছে। ফাইটোকেমিক্যালস যেমন ফেনোলিক্স, ফ্ল্যাভোনয়েড এবং ক্যারোটিনয়েডস মেলে এই ফলে। এছাড়াও ভিটামিন সি, ফোলেট, ভিটামিন এ, পটাসিয়াম, ক্যালসিয়াম, এবং ম্যাগনেসিয়াম এবং ফাইবারসহ বেশ কয়েকটি জৈব সক্রিয় যৌগ রয়েছে এতে। টক মিষ্টি স্বাদের এ ফলটি খেলে মিলবে বেশ কিছু উপকারিতা।
* ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথের প্রতিবেদন অনুযায়ী, লটকনে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। অ্যান্টিঅক্সিডেন্ট হলো এমন এক যৌগ যা ফ্রি র্যাডিক্যালগুলোকে মেরে ফেলে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে।
* লটকন আ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন অঞ্চলের ২৪টি পণ্যকে জিআই (ভৌগোলিক নির্দেশক) নিবন্ধন সনদ দেওয়া হয়েছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত ‘বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত সভায় এই সনদ বাংলাদেশ তাঁত বোর্ড, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক ও নওগাঁর বদলগাছি উপজেলার নাকফজলি আমচাষী সমবায় সমিতির কাছে হস্তান্তর করা হয়।
নিবন্ধন সনদপ্রাপ্ত ২৪টি ভৌগোলিক নির্দেশক পণ্য হলো-
নরসিংদীর লটকন (৩২), মধুপুরের আনারস (৩৩), ভোলার মহিষের দুধের ক বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
পাহাড়ের সবুজ গাছে থোকায় থোকায় ঝুলছে বিদেশি ফল অ্যাভোকাডো। গাছের পাতা আর ফলের রং একই। পরিপক্ব ফল গাছ থেকে কয়েক দিনের মধ্যে সংগ্রহ করবেন বাগান মালিক। নির্জন পাহাড়ে বিদেশি এই ফল প্রথমবার দেখে অবাক হচ্ছেন অনেকেই।
জানা গেছে, চট্টগ্রামের মিরসরাইয়ে প্রথমবারের মতো অ্যাভোকাডোর পরীক্ষামূলক চাষ করে সফল হয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা ওমর শরীফ। ২০২২ সাল থেকে গাছে ফলন আসতে শুরু করেছে। আগামীতে তিনি চাষের পরিধি বাড়ানোর পাশাপাশি চারা বাজারজাত করার সিদ্ধান্ত নিয়েছেন।
দেশে যেসব বিদেশি ফলের চাষ জনপ্রিয়তা পাচ্ছে, তার মধ্ বাকি অংশ পড়ুন...
পঞ্চগড় সংবাদদাতা:
উত্তরের জেলা পঞ্চগড়েও বাড়ছে লটকনের আবাদ। সদর উপজেলাসহ বিভিন্ন এলাকার চাষিরা আগ্রহী হচ্ছেন লটকন আবাদে। ফলটি আবাদে তেমন খরচ নেই। তাই অল্পতেই লাভবান হচ্ছেন চাষিরা। এতে করে ভিন্ন ভিন্ন আবাদে কৃষিতে সমৃদ্ধ হচ্ছে চা শিল্প অঞ্চলের এ জেলা।
গ্রীস্মকালীন ফল হিসেবে মৌসুমে এই ফলের চাহিদাও প্রচুর। এ বছর জেলায় ৬৩ হেক্টর জমিতে লটকনের আবাদ করেছেন চাষিরা। ভাল ফলন এবং দাম পাওয়ায় এই ফলের আবাদ প্রতি বছরই বাড়ছে।
জেলার অভ্যন্তরীন চাহিদা মিটিয়ে এসব ফল রপ্তানী করা হচ্ছে অন্যান্য জেলাতেও।
ফল ব্যবসায়ীরা গ্রামে গ্রামে ঘুরে চা বাকি অংশ পড়ুন...
ঠাকুরগাঁও সংবাদদাতা:
দীর্ঘদিন ধরে ফল ব্যবসায়ের সঙ্গে জড়িত মোহাম্মদ ইসলাম। বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফল সংগ্রহ করে বিক্রি করেন নিজ এলাকায়। এ সময় কিশোরগঞ্জে লটকন চাষ দেখে অনুপ্রাণিত হন তিনি। ঠাকুরগাঁওয়েও পরীক্ষামূলকভাবে কয়েকটি চারা রোপণ করেন। সেই চারাগুলোর ফলন ভালো দেখে বাণিজ্যিকভাবে লটকন চাষ শুরু করার পরিকল্পনা করেন।
পরিত্যক্ত একটি জমিতে ইসলাম ১৫০টি লটকনের চারা রোপণ করেন। চারা রোপণের এক বছর পরই গাছগুলোতে লটকন আসতে শুরু করে। এভাবেই ঠাকুরগাঁওয়ে তার বাণিজ্যিকভাবে লটকন চাষ শুরু।
মোহাম্মদ ইসলাম ঠাকুরগাঁও স বাকি অংশ পড়ুন...
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা কেশুয়া এলাকায় আবু তৈয়বের শখের ফল বাগানে এক গাছে ৫টি শাখায় পাঁচ রকমের আমের ফলন হয়। সেই সঙ্গে শোভা পাচ্ছে নবাব সিরাজউদ্দৌলার টেবিলের দুষ্প্রাপ্য আম কহিতুর। এই বাগানে প্রায় ৫০ প্রজাতির দেশি-বিদেশি ফলের চাষ হচ্ছে।
জানা যায়, বাগান মালিক আবু তৈয়ব দীর্ঘ ১৯ বছর প্রবাসে থেকে ২০১১ সালে দেশে ফিরে শখের বাগান শুরু করেন। ৬৫ শতক জমি ক্রয় করে ১০ বছর ধরে এ বাগানে বিভিন্ন প্রজাতির আম, কাঠাঁল, কলা, মাল্টা, শরিফা, লিচু, লেবু, কমলা, জাম্বুরা, নারকেল, পেয়ারা চাষ করে যাচ্ছেন।
বাগানে রয়েছে আলফ্রান্সো, সূর্যডিম, নামডকমা বাকি অংশ পড়ুন...












