আমদানি করা হলুদরঙা কাঁচা খেজুর আরবীয় বলে বিক্রি!
, ০৬ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ ছানী, ১৩৯৪ শামসী সন , ২১ জুলাই, ২০২৬ খ্রি:, ০৬ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
হলুদ রঙের থোকা থোকা ফল। দূর থেকে দেখলে দেশীয় লটকন বলে ভুল হতে পারে। হাতে নিলে অবশ্য সেই ধারণা পাল্টে যায়। লটকনের চেয়ে ফলটি কিছুটা লম্বাটে, আকারে ছোট। কামড় দিলে শক্ত শাঁসে মচমচে অনুভূতি, সঙ্গে হালকা কষ আর মিষ্টি স্বাদ।
চট্টগ্রাম ও কক্সবাজারের বাজারে কয়েক দিন ধরে এমন হলুদ খেজুরের দেখা মিলছে। ফলের দোকান, ফুটপাত কিংবা ভ্যান-সবখানেই স্তূপ করে সাজিয়ে রাখা হয়েছে ফলটি। কোথাও বলা হচ্ছে মিসরের খেজুর, কোথাও সৌদি আরব কিংবা দুবাইয়ের। তবে আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বাজারে এখন যে কাঁচা খেজুর বেশি বিক্রি হচ্ছে, তার পুরোটাই আসছে ভারত থেকে।
এসব খেজুরের দাম এখন আগের তুলনায় অনেক কম। কয়েক বছর আগেও বিদেশ থেকে আনা এমন খেজুর খুচরা বাজারে প্রতি কেজি ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হতো। এখন চট্টগ্রাম ও কক্সবাজারে মান ও স্থানভেদে প্রতি কেজি ২৫০ থেকে ৩৫০ টাকায় পাওয়া যাচ্ছে। দাম কমায় ফলটি আর কেবল অভিজাত বিপণিবিতান কিংবা নির্দিষ্ট ক্রেতার মধ্যে সীমাবদ্ধ নেই। ভ্যানেও বিক্রি হচ্ছে। নি¤œ ও মধ্যবিত্ত ক্রেতারাও কৌতূহল থেকে কিনছেন।
খুচরা বিক্রেতাদের কেউ ফলটিকে মিসরের, কেউ সৌদি আরবের, আবার কেউ দুবাইয়ের বলে বিক্রি করছেন। কক্সবাজারে এটি ‘মিসরি হলুদ খেজুর’ নামেও পরিচিতি পেয়েছে। কিন্তু চট্টগ্রামের পাইকারি ফল ব্যবসায়ী ও আমদানিকারকেরা বলছেন, এবার বাজারে থাকা কাঁচা খেজুরের বড় অংশ ভারত থেকে এসেছে।
চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি ফলের বাজার ফলমন্ডিতে এখন প্রায় প্রতিদিন ট্রাকে করে কাঁচা খেজুর ঢুকছে। ভারত থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে এসব চালান বাংলাদেশে প্রবেশ করছে। সেখান থেকে পণ্য যাচ্ছে চট্টগ্রাম, ঢাকা, যশোর, সিলেট ও দেশের অন্যান্য বাজারে।
ফলমন্ডির মেসার্স আল্লাহর দয়া স্টোরের কর্ণধার সাহাব উদ্দিন বলেন, দুই বছর ধরে ভারতে কাঁচা খেজুরের ফলন ভালো হচ্ছে। আগে এ ধরনের খেজুর মূলত সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও থাইল্যান্ড থেকে আসত। বেশিরভাগ চালান বিমানে আনা হতো। আমদানি ও পরিবহন ব্যয় বেশি হওয়ায় খুচরা বাজারে প্রতি কেজির দাম ৮০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত পড়ত। ভারত থেকে সড়কপথে সরাসরি খেজুর আসায় এবার পরিবহন ব্যয় অনেকটাই কমেছে। সরবরাহও বেড়েছে। এর প্রভাব পড়েছে দামে।
আমদানিকারক মোহাম্মদ আলী জুবায়ের খান কাঁচা খেজুরের ব্যবসা করেন। তার প্রতিষ্ঠানের নাম-হজরত বেলায়ত আলী শাহ ফার্ম। জুবায়ের বলেন, প্রতিবছরই ভারত থেকে সীমিত পরিমাণে কাঁচা খেজুর আসে। এবার আমদানি বেড়েছে। মৌসুমের শুরুতে দাম ভালো থাকলেও চাহিদার তুলনায় বেশি পণ্য ঢুকছে। এতে এখন অনেক আমদানিকারক ও ব্যবসায়ী লোকসানের ঝুঁকিতে পড়েছেন। বর্তমানে বাজারে বেশি বিক্রি হওয়া হলুদ কাঁচা খেজুর ভারতের রাজস্থান থেকে আসছে।
ব্যবসায়ীদের মতে, কাঁচা খেজুরের চাহিদা বাড়ার প্রধান কারণ এর দাম কমে যাওয়া। আগে প্রতি কেজি ৮০০ থেকে ৯০০ টাকা হওয়ায় অল্পসংখ্যক ক্রেতা ফলটি কিনতেন। এখন দাম ৩০০ থেকে ৩৫০ টাকায় নেমে আসায় আরও বেশি মানুষ কিনতে পারছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাড়ছে পদ্মা নদীর পানি, চরাঞ্চলে বন্যার শঙ্কা
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শীর্ষ ১০ ব্যাংকে খেলাপি ঋণ ৪ লাখ ৩৯ হাজার কোটি টাকা
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলিম সন্তানের লাশ দাফন না করে পোড়ানোর অপচেষ্টা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে ইউনূসের প্রতিষ্ঠানকে
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রাম বন্দরে গায়েব একের পর এক কন্টেইনার
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষককে ‘নারীফাঁদে’ ফেলে টাকা আদায়, নারীসহ গ্রেপ্তার ৪
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ মাস ‘রেকি’ করে জুয়েলার্সে চুরি, গ্রেপ্তার ৮
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুন্দরবনে বাহিনী প্রধানসহ ১২ ‘বনদস্যুর’ আত্মসমর্পণ
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশনে সম্মুখীন করা অযৌক্তিক
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন, বার সভাপতির অভিযোগ
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না -মীর শাহে আলম
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












