পঞ্চগড়েও বাড়ছে লটকন আবাদ, লাভবান হচ্ছেন চাষিরা
, ২৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ ছালিছ, ১৩৯২ শামসী সন , ৩১ জুলাই, ২০২৪ খ্রি:, ১৬ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
উত্তরের জেলা পঞ্চগড়েও বাড়ছে লটকনের আবাদ। সদর উপজেলাসহ বিভিন্ন এলাকার চাষিরা আগ্রহী হচ্ছেন লটকন আবাদে। ফলটি আবাদে তেমন খরচ নেই। তাই অল্পতেই লাভবান হচ্ছেন চাষিরা। এতে করে ভিন্ন ভিন্ন আবাদে কৃষিতে সমৃদ্ধ হচ্ছে চা শিল্প অঞ্চলের এ জেলা।
গ্রীস্মকালীন ফল হিসেবে মৌসুমে এই ফলের চাহিদাও প্রচুর। এ বছর জেলায় ৬৩ হেক্টর জমিতে লটকনের আবাদ করেছেন চাষিরা। ভাল ফলন এবং দাম পাওয়ায় এই ফলের আবাদ প্রতি বছরই বাড়ছে।
জেলার অভ্যন্তরীন চাহিদা মিটিয়ে এসব ফল রপ্তানী করা হচ্ছে অন্যান্য জেলাতেও।
ফল ব্যবসায়ীরা গ্রামে গ্রামে ঘুরে চাষিদের গাছ থেকে লটকন সংগ্রহ করছেন। অনেক ব্যবসায়ী চুক্তিতে কিনে নেন বাগান ও গাছের ফল। পরে গাছ থেকে পেড়ে তা প্যাকেট জাত করে দেশের গুরুত্বপূর্ণ স্থানে বিক্রি করে থাকেন।
কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, এ জেলার অধিকাংশই মাটিই বেলে দোঁয়াশ প্রকৃতির। তাই লটকন চাষের জন্য এখানকার মাটি খুবই উপযোগী। একইসঙ্গে মাটিতে বালু ও পাথরের আধিক্য বেশি থাকায় বেশ কয়েক বছর ধরে উন্নতজাতের আম, আঙুর, কমলা, মাল্টাও আবাদ হচ্ছে লটকনের পাশাপাশি। এছাড়া দীর্ঘকাল ধরেই জাম, কাঁঠাল, লিচু, জাম্বুরা, জলপাই, ডেউয়া- জাতীয় দেশি ফলের আবাদ হয়ে আসছে ।
সুপারির বাগানে ১৫টি লটকন গাছ লাগিয়ে বেশ অর্থ পাচ্ছেন জেলার সদর উপজেলার চাকলাহাট এলাকার লটকন চাষি শহিদুল্লাহ। তিনি জানান, লটকন চাষে পরিশ্রম নেই বললেই চলে। এবার আমি ৪৮ হাজার টাকার লটকন বিক্রি করেছি। একই কথা বলেন হাড়িভাষা এলাকার আব্দুল হাই। তিনি বলেন, লটকন ফল বিক্রি নিয়ে আমাদের চিন্তা করতে হয় না। লটকন ফলন ধরার পর জমিতেই পাইকারি বিক্রি করে দেওয়া যায়। পাইকাররা বাগান থেকেই লটকন কিনে নিয়ে যান। এই ব্যবসায়ীরা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টিকটকে পরিচয়, নিখোঁজের ৬ দিন পর ঢাকায় উদ্ধার ৪ কিশোরী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা প্রকল্পে কারিগরি সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮২ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে আটকা ১৩ হাজার যাত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেন যাত্রীদের জন্য সতর্কবার্তা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করল কুলাঙ্গার ছেলে
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মর্গে ৩০০ থেকে ৪০০ লাশ, একটার ওপর একটা পড়ে আছে’
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে -রিজভী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ এগোচ্ছে, গুপ্ত-পলাতকেরা চক্রান্ত করছে -আমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)