লটকনের উন্নত জাত ‘নয়নপুরী লটকন’, কলম থেকেই বছরে আয় ৮ লাখ
, ২৮ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৪ জুলাই, ২০২৬ খ্রি:, ৩০ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ময়মনসিংহ সংবাদদাতা:
ভালুকা উপজেলার নয়নপুর গ্রামের হাফেজ রোকনউদ্দিনের জীবন বদলে দিয়েছে লটকন চাষ। আজ তিনি ৪ বিঘা জমিতে গড়ে তুলেছেন লটকনের দুটি বাণিজ্যিক বাগান। ফল বিক্রির পাশাপাশি উন্নত জাতের কলম উৎপাদন করেও বছরে লাখ লাখ টাকা আয় করছেন। তার উদ্ভাবিত একটি উন্নত জাত স্থানীয়ভাবে পরিচিতি পেয়েছে ‘নয়নপুরী লটকন’ নামে।
ভালুকার নয়নপুর গ্রামে গিয়ে দেখা যায়, সারি সারি লটকন গাছ ফলের ভারে নুয়ে পড়েছে। সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে পাকা লটকন। মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা বাগানে এসে ফল কিনে নিয়ে যাচ্ছেন। একই সঙ্গে উন্নত জাতের কলম সংগ্রহ করতে ভিড় করছেন কৃষক ও উদ্যোক্তারা।
রোকনউদ্দিন জানান, ২০১৮ সালে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে মাত্র ৩০টি লটকনের চারা কিনে যাত্রা শুরু করেন। পরে একটি পুরোনো বাগান যুক্ত করে প্রায় ২০০টি গাছ নিয়ে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন। তবে শুরুতে অনেক গাছ পুরুষ হওয়ায় আশানুরূপ ফলন পাননি। এরপর নিজেই কলম তৈরির কৌশল শিখে ভালো ফলনশীল গাছ নির্বাচন করে নতুন জাত উদ্ভাবনের কাজ শুরু করেন। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর ২০২৩ সাল থেকে সফলতা আসতে শুরু করে। চলতি মৌসুমে সেই সফলতা আরও স্পষ্ট হয়ে ওঠে।
তিনি বলেন, ‘গত ৮ বছরে ৮ থেকে ১০টি জাত নিয়ে কাজ করেছি। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর দুটি জাত সবচেয়ে ভালো মনে হয়েছে। এর মধ্যে একটি জাতের ফল বড়, খেতে খুবই মিষ্টি এবং বাজারে চাহিদাও বেশি। শুরুতে ব্যর্থ হয়েছিলাম কিন্তু হাল ছাড়িনি। আমি চাই, যারা আমার কাছ থেকে চারা নেবেন; তারাও যেন লাভবান হন। তাই পরীক্ষিত গাছ থেকেই কলম তৈরি করি।’
বর্তমানে তার এক বছরের কলমের চারা ১০০ টাকা এবং দেড় থেকে দুই বছরের কলম ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি বছর দেশের বিভিন্ন জেলা থেকে কৃষক ও উদ্যোক্তারা এসব কলম সংগ্রহ করেন। শুধু কলম বিক্রি করেই বছরে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা আয় করেন তিনি।
এদিকে চলতি মৌসুমে তার বাগানের লটকন প্রতি মণ ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। মৌসুমের শুরুতেই প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকার ফল বিক্রি হয়েছে। মৌসুমের বাকি সময়ে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তিনি। নিজের বাগানের পাশাপাশি আশপাশের কয়েকটি বাগানের ফলও পাইকারিভাবে কিনে বাজারজাত করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টিকটকে পরিচয়, নিখোঁজের ৬ দিন পর ঢাকায় উদ্ধার ৪ কিশোরী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা প্রকল্পে কারিগরি সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮২ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে আটকা ১৩ হাজার যাত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেন যাত্রীদের জন্য সতর্কবার্তা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করল কুলাঙ্গার ছেলে
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মর্গে ৩০০ থেকে ৪০০ লাশ, একটার ওপর একটা পড়ে আছে’
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে -রিজভী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ এগোচ্ছে, গুপ্ত-পলাতকেরা চক্রান্ত করছে -আমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)