লটকনের উপকারিতা জানেন?
, ১৪ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
* ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথের প্রতিবেদন অনুযায়ী, লটকনে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। অ্যান্টিঅক্সিডেন্ট হলো এমন এক যৌগ যা ফ্রি র্যাডিক্যালগুলোকে মেরে ফেলে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে।
* লটকন আয়রনের একটি ভালো উৎস। আয়রন আমাদের রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে।
* ভিটামিন-সি এর দারুণ উৎস এই টক মিষ্টি ফল। এটি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। প্রতিদিন কয়েকটি লটকন খেলে শরীরের ভিটামিন সি-এর চাহিদা অনেকাংশেই পূরণ করা সম্ভব।
* শরীর হাইড্রেটেড থাকে লটকন খেলে। কারণ এটি এতে পানির পরিমাণ অনেক বেশি।
* লটকনে ম্যাগনেসিয়াম ও পটাসিয়ামের মতো খনিজ পাওয়া যায় যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
* বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় ত্বকে নানা ধরনের অসুখ-বিসুখের ঝুঁকি বাড়ে। নিয়মিত লটকন খেলে চর্মরোগ দূর হতে পারে।
* কিছু গবেষণা বলছে, মানসিক অবসাদ থেকে মুক্তি দিতে পারে উপকারী উপাদানে ঠাসা এই ফল।
* লটকনে থাকা উচ্চমাত্রার ফাইবার উপাদান পরিপাকতন্ত্র সুস্থ রাখে।
* রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও লটকন কার্যকরী। এতে অতিরিক্ত চিনির উপাদান নেই।
সতর্কতা:
প্রতিদিন ৩-৪ টি লটকন অনায়াসে খাওয়া যেতে পারে। তবে অতিরিক্ত লটকন খেলে ক্ষুধামন্দা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও পটাশিয়ামের পরিমাণ বেশি হওয়ায় কিডনি রোগীদের কম খেতে বলা হয় এটি। কিডনি রোগীরা লটকন খেতে চাইলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












