বার্ষিক উৎপাদন ৬০ হাজার টন:
যশোর অঞ্চলের ৬ জেলায় বাড়ছে বিদেশী ফলের আবাদ
, ০৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩ ছানী, ১৩৯৩ শামসী সন , ২ জুলাই, ২০২৫ খ্রি:, ১৮ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
যশোর সংবাদদাতা:
সীমান্তবর্তী যশোরের চৌগাছা উপজেলা। প্রাচীনকাল থেকেই বাওড় ও নদীবেষ্টিত এ জনপদ সবজি উৎপাদনের জন্য পরিচিত। তবে সাম্প্রতিক বছরগুলোয় উৎপাদন খরচ বেড়ে যাওয়া ও ন্যায্য মূল্য না পাওয়ায় এখানকার অনেক চাষী সবজি থেকে সরে এসে ঝুঁকছেন ফল চাষে। প্রায় দুই দশক আগে এ উপজেলায় বাণিজ্যিকভাবে কয়েকটি দেশীয় ফলের আবাদ শুরু হয়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এখন বেড়েছে বিদেশী ফলের চাষও।
শুধু যশোরের চৌগাছা উপজেলা নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছয় জেলা যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরজুড়েই বাড়ছে ফল চাষ। যশোর অঞ্চলের মোট ৫৩ হাজার ৭৭৮ হেক্টর জমিতে বর্তমানে বিভিন্ন ফলের আবাদ হচ্ছে। এর মধ্যে ২ হাজার ৬৫৬ হেক্টর জমিতে চাষ হচ্ছে ১০ ধরনের বিদেশী ফল, যার বার্ষিক উৎপাদন ৬০ হাজার ৯০৫ টন।
কৃষি বিভাগ জানায়, একসময় এসব বিদেশী ফল চাষ হতো শুধুই শখের বশে বাড়ির আঙিনা, পুকুরপাড় কিংবা ছাদে সীমিত পরিসরে। কিন্তু বর্তমানে বাজারে চাহিদা ও আবাদ লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবে ফলগুলোর আবাদ ক্রমেই বাড়ছে। এতে একদিকে যেমন দেশের পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে, অন্যদিকে আমদানিনির্ভরতা কমে সাশ্রয় হচ্ছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের তথ্যমতে, দেশীয় ফলের মধ্যে সবচেয়ে বেশি চাষ হয় আম, পেয়ারা, কাঁঠাল, কলা ও লিচু। পাশাপাশি অন্যান্য ফলের সঙ্গে বাণিজ্যিকভাবে যশোর অঞ্চলে চাষ হচ্ছে মোট ১০ ধরনের বিদেশী ফল, যার মধ্যে রয়েছে কমলা, মাল্টা, লটকন, অড়বরই, স্ট্রবেরি, ড্রাগন, কাজুবাদাম, রাম্বুটান, আঙুর ও অ্যাভোকাডো। এ অঞ্চলে সবচেয়ে বেশি চাষ হচ্ছে ভিয়েতনামের জাতীয় ফল ড্রাগন, যার আওতায় রয়েছে ১ হাজার ৮২৩ হেক্টর জমি। দ্বিতীয় অবস্থানে রয়েছে শীতপ্রধান দেশের ফল মাল্টা ও কমলা, যেগুলোর চাষ হচ্ছে ৮২০ হেক্টর জমিতে। তৃতীয় অবস্থানে রয়েছে অ্যাভোকাডো ও স্ট্রবেরি, যেগুলোর চাষ হচ্ছে মোট ১০ হেক্টর জমিতে। দেশীয় ফলের পাশাপাশি বিদেশী ফলের চাষ ও উৎপাদনে শীর্ষে রয়েছে ঝিনাইদহ জেলা। দ্বিতীয় অবস্থানে রয়েছে যশোর ও তৃতীয় অবস্থানে রয়েছে চুয়াডাঙ্গা।
যশোর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম সাইফুল ইসলাম লিটন বলেন, দেশে এখন বিদেশী ফল উৎপাদন বাড়ায় আমদানি অনেকটা কমেছে। দুই বছর আগেও থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে ড্রাগন ফল আমদানি করতে হতো। এখন এ ফলের চাহিদার ৯০ শতাংশই দেশীয়ভাবে পূরণ হচ্ছে। লিচু, আম, আনারসের মতো ফলের চাহিদাও পুরোপুরি দেশে উৎপাদিত ফলের মাধ্যমেই মেটানো হয়। তবে এখনো বিপুল পরিমাণ খেজুর, আঙুর, কমলা, নাশপাতি ও আপেল আমদানি করতে হচ্ছে। এসব ফল দেশেই আবাদ হলে আমাদের আর আমদানিনির্ভরতা থাকত না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস বলেন, বর্তমানে এ অঞ্চলে দুই হাজারের বেশি বিদেশী ফলের বাগান রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪০০ কোটি টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাগামহীন এলপিজির বাজার, বিক্রি হচ্ছে ৫০০ টাকা পর্যন্ত বেশিতে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিউআর কোডের মাধ্যমে বছরে ২ লাখ কোটি টাকা অতিরিক্ত কর আদায় সম্ভব -গভর্নর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাবি থেকে উপাচার্য পেয়ে লালকার্ড দেখালেন একদল শিক্ষার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঋণ অনিয়মে সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুইডিশ এনজিও রাড্ডায় হামলা: ওসি প্রত্যাহার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ -প্রধানমন্ত্রী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ -ড. তিতুমীর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইরানের
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিতে চায় সিঙ্গাপুর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)