থোকায় থোকায় দুলছে লটকন, ১০ লাখ টাকা বিক্রির আশা
বি-বাড়িয়া সংবাদদাতা:
আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আজমপুর নোয়ামোড়া ফল বাগানে (সাবেক আর্মি বাগান)। এ বাগানে চারশো'র বেশি লটকন গাছ রয়েছে। এ বছর দশ লাখ টাকার লটকন বিক্রির আশা করছেন উদ্যোক্তা হাজী আব্দুল বারী।
বাগান মালিকের সাথে কথা বলে জানা যায়, ৩০০ শতক মিশ্র ফলের বাগানে, আম, কাঁঠাল, লটকন, পেপে, জাম্বুরা, সফেদা, রাম্বুটানসহ বিভিন্ন ফলের গাছ রয়েছে। এরমধ্যে চারশোর বেশি লটকন গাছ আছে। পাকা লটকন সুস্বাদু মিষ্টি। কাঁচা অবস্থায় কিছুটা টক লাগে।
বাগান মালিক হাজী আব্দুল বারী বলেন, লটকন চাষে তেমন বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। কম পরিশ্রমে কম খরচে ভালো ফলন পাওয়া যায়। ৪ জন শ্রমিক বাগান পরিচর্যায় নিয়োজিত আছে। তিনি আরও বলেন, এ বছর ভালো লটকন এসেছিল তবে ঝড়-বৃষ্টিতে কিছু লটকন পড়ে গেছে। একেকটি গাছে ৪০/৫০ কেজির মত লটকন এসেছে। ইতোমধ্যে বিক্রি শুরু করেছি। এখন ১০০/১২০ টাকা কেজি বিক্রি করা যায়। পাইকাররা বাগানে এসে নিয়ে যায়। এবছর ১০/১২ লক্ষ টাকার বিক্রি করার আশা করছি।আ
খাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা জুয়েল রানা বলেন, লটকন একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। লটকনে ভিটামিন সি, ক্যালরি, কার্বোহাইড্রেড, আঁশ রয়েছে। আখাউড়া উপজেলা উপজেলার মাটি লটকনের জন্য উপযোগী। কম পুঁজি ও পরিশ্রমে বেশি লাভবান হওয়া যায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।