গাজীপুর সংবাদদাতা:
স্বল্পমেয়াদী, উচ্চ ফলনশীল ও চিকন আউশ ধানের জাত ‘জিএইউ ধান ৪’ উদ্ভাবিত করেছে গাজীপুর কৃষি বিশ^বিদ্যালয়ের (গাকৃবি) কৃষিতত্ত্ব বিভাগের দুই গবেষক। সম্ভাবনাময় প্রিমিয়াম কোয়ালিটির ধানের জাত উদ্ভাবনের মাধ্যমে গাজীপুর কৃষি বিশ^বিদ্যালয়ের চারটি ধানের জাতসহ মোট উদ্ভাবিত ফসলের জাতের সংখ্যা দাঁড়ালো ৯৫টি। যা বাংলাদেশের কৃষি গবেষণা ও খাদ্য নিরাপত্তা অর্জনের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
নতুন জাতের ধান উৎপাদনকারী দুই গবেষক হলেন- প্রফেসর ড. এম. ময়নুল হক ও প্রফেসর ড. মসিউল ইসলাম। তাদের নেতৃত্বে দীর্ঘ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও সবচেয়ে বড় বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে গত সপ্তাহে লাগা আগুন টানা ৩০ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলেছে। এতে ধোঁয়ার কারণে রণতরিটিতে থাকা সেনারা অসুস্থ হয়ে পড়েছে। গত সোমবার (১৬ মার্চ) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রণতরিটির কয়েকজন নাবিক ও সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, গত সপ্তাহে রণতরিটির লন্ড্রিতে অর্থাৎ কাপড় ধোয়ার জায়গায় এ অগ্নিকা- ঘটে।
এর আগে মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিলো, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে ও এটি কোনো যুদ্ধকালীন বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
বয়সের ভারে সক্ষমতা হারিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ের রেলপথ। কোথাও লাইন দেবে যাচ্ছে, কোথাও ভাঙা, আবার মাঝে-মধ্যেই ঘটছে ট্রেন লাইনচ্যুতির ঘটনা। এমন বাস্তবতার মধ্যেই আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে পশ্চিমাঞ্চল। রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্থাপিত হয়েছিল ১৯৩০ সালে। পুরনো এই রেলপথ কোনোরকমে মেরামত করে চলছে যাতায়াত।
সরেজমিন দেখা যায়, দ্রুতগতিতে চলছে রেলপথ সংস্কার, রেলক্রসিং ও কোচ মেরামতের কাজ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ঈদযাত্রার আগেই এস বাকি অংশ পড়ুন...
নীলফামারী সংবাদদাতা:
পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাতায়াতের সুবধার্থে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১১২টি রেল কোচ। এবারের ঈদ যাত্রায় এসব কোচ বিভিন্ন আন্তঃনগর ট্রেনবহরে যুক্ত করা হবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সৈয়দপুর রেলওয়ে কারখানায় গিয়ে দেখা যায়, কারখানার ২৬টি শপের শ্রমিকদের যেন দম ফেলার ফুরসত নেই। নির্ধারিত আট ঘণ্টা কাজের পরে অতিরিক্ত সময় দিচ্ছেন তারা। এমনকি শুক্রবারেও ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। এরইমধ্যে প্রস্তুত হওয়া ৭৪টি রেলকোচ চলে গেছে পাকশী ও লালমনিরহাট রেলওয়ে বিভাগের কাছে বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
রৌমারীর বাসিন্দা মোজাম্মেল হক জানান, ‘যোগাযোগব্যবস্থা না থাকার কারণে আমাদের এলাকায় অনেকের বিয়েযোগ্য মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে। ছেলেপক্ষ মেয়ে পছন্দ করলেও রাস্তার দুর্দশা দেখে আর সম্বন্ধ করে না। আমরা চাই সরকার প্রত্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাষ্ট্র পরিচালনায় কাঠামোগত সংস্কারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং জনজীবনের মৌলিক সংকট মোকাবিলায় খাতভিত্তিক পরিকল্পনা করেছে বিএনপি। পরিকল্পনাগুলো হচ্ছে- স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও দক্ষতা, পরিবেশ সহনশীলতা এবং ধর্মীয় নেতাদের মর্যাদা ও কল্যাণ।
গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিক ও উন্নয়ন অংশীদারদের সামনে বিএনপির পক্ষ থেকে এই পরিকল্পনা তুলে ধরা হয়। ‘বিএনপি পলিসি ডিসসিমিনেশন অন প্রায়োরিটি সোশ্যাল পলিসিস’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইস বাকি অংশ পড়ুন...
কুড়িগ্রাম সংবাদাদতা:
ফুলবাড়ী সীমান্তে ভারতীয় হানাদার সীমান্ত বাহিনীর (বিএসএফ) সড়ক নির্মাণের অভিযোগে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বিএসএফ দাবি করছে, ভারতের অংশের এই সড়ক ব্রিটিশ আমলের এবং নতুন করে নির্মাণ করা হচ্ছে না, শুধু মেরামত করা হচ্ছে।
অন্যদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানাচ্ছে, মেরামতের নামে সড়ক প্রশস্ত করা হয়েছে কি না তা যাচাই করা হবে।
এই বিরোধের মধ্যে গত সোমবার বিকেলে দুই বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেল ৩টা ৪০ মিনিটে ফুলবাড়ী উপজেলার বাকি অংশ পড়ুন...
মৌলভীবাজার সংবাদাদতা:
কমলগঞ্জে ধলাই নদের ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধ রক্ষায় জিও ব্যাগ বসাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে সংলগ্ন মৃত্তিঙ্গা স্টিল ব্রিজের কাছে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। এতে বাঁধ এবং কাছাকাছি থাকা দুটি সেতু হুমকির মুখে পড়েছে। এ নিয়ে স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করলেও কোনো ফলে মেলেনি। ফলে হুমকির মুখে পড়েছে ধর্মপুর ও রামচন্দ্রপুর এলাকার ধলাই নদের প্রতিরক্ষা বাঁধ ও দুটি সেতু।
সরেজমিনে দেখা যায়, রহিমপুর ইউনিয়নের মৃত্তিঙ্গা স্টিল ব্রিজসংলগ্ন ধলাই নদের ঝুকিপূর্ণ বাঁধে পাউবোর উদ্যোগে জিও ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মিরপুর রোডের ক্ষতিগ্রস্ত গ্যাসের ভালভটি মেরামত করে নতুন ভালভ প্রতিস্থাপন করা হয়েছে, এতে করে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এতে জানানো হয়, মিরপুর রোডে গণভবনের সম্মুখে ক্ষতিগ্রস্ত ৪ ইঞ্চি ব্যাসের ভালভটি নতুন ভাল্ভ দ্বারা প্রতিস্থাপন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। নেটওয়ার্কে গ্যাসের চাপ পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
এর আগে মিরপুর রোডে গণভবনের সম্মুখে ৪ ইঞ্চি ব্যাসের ভালভ ফেটে সৃষ্ট লিকেজ মেরামতের জন্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পাইপে গ্যাস না থাকায় রান্না করতে পারছেন না অনেকে। বাধ্য হয়ে সিলিন্ডার বা লাকড়ি দিয়ে রান্না করতে হচ্ছে। অনেকে আবার বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন। এতে যে বাড়তি খরচ আর ঝামেলা হচ্ছে তা মধ্যবিত্তের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) (৮ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকটের এমন চিত্র দেখা গেছে। টানা বেশ কিছুদিন ধরেই গ্রাহকদের এমন ভোগান্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে।
রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুর এলাকা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
স্ক্যান্ডিনেভিয়া জুড়ে শক্তিশালী ঝড় ও তুষারপাতের কারণে সুইডেনে মৃতের সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে। গত শনিবার (২৭ ডিসেম্বর) রাতভর চলা এই ঝড়ে রোববার (২৮ ডিসেম্বর) পর্যন্ত সুইডেন ও ফিনল্যান্ডে হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তীব্র ঠা-ায় জন-জীবনে স্থবিরতা নেমে এসেছে।
সুইডেনে ‘ইওহানেস’ নামের এই ঝড়টি দেশটির উত্তরাঞ্চলের বড় অংশ এবং ফিনল্যান্ডের পশ্চিমাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছে।
প্রবল ঝোড়ো হাওয়ায় অসংখ্য গাছ উপড়ে পড়ে, সড়ক যোগাযোগ ব্যাহত হয় এবং ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। ফিনল্য বাকি অংশ পড়ুন...












