রেলওয়ে পশ্চিমাঞ্চল: নড়বড়ে রেলপথে ঝুঁকি নিয়েই ঈদযাত্রা
, ২৫ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ আশির, ১৩৯৩ শামসী সন , ১৫ মার্চ, ২০২৬ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বয়সের ভারে সক্ষমতা হারিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ের রেলপথ। কোথাও লাইন দেবে যাচ্ছে, কোথাও ভাঙা, আবার মাঝে-মধ্যেই ঘটছে ট্রেন লাইনচ্যুতির ঘটনা। এমন বাস্তবতার মধ্যেই আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে পশ্চিমাঞ্চল। রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্থাপিত হয়েছিল ১৯৩০ সালে। পুরনো এই রেলপথ কোনোরকমে মেরামত করে চলছে যাতায়াত।
সরেজমিন দেখা যায়, দ্রুতগতিতে চলছে রেলপথ সংস্কার, রেলক্রসিং ও কোচ মেরামতের কাজ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ঈদযাত্রার আগেই এসব কাজ সম্পন্ন হবে।
পশ্চিমাঞ্চল রেলের ২৫৮/১ থেকে ২৫৯/০ পর্যন্ত এক কিলোমিটার রেলপথে মোট ৫৯টি জয়েন্ট রয়েছে। এসব জয়েন্টে ২৩৬টি নাট-বোল্ট থাকার কথা থাকলেও আছে মাত্র ১৮৯টি। সংশ্লিষ্টরা বলছেন, এই এক কিলোমিটারের চিত্রই যেন পুরো পশ্চিমাঞ্চল রেল লাইনের প্রতিচ্ছবি।
স্থানীয় বাসিন্দা আশিক বলেন, ‘ট্রেন যখন যায়, তখন রেললাইনের প্রতিটি জয়েন্টে কাঁপন ধরে। নাট-বোল্ট কম থাকায় জয়েন্টে বিকট শব্দ হয়।’ প্রতিদিন এই রুটে লোকাল ও আন্তনগরসহ ১৭টি ট্রেন চলাচল করে বলেও জানান তিনি।
রেলওয়ের কয়েকজন কর্মীর দাবি, জনবসতি ও ফাঁকা এলাকা হওয়ায় নাট-বোল্ট বেশি চুরি হয়। এ কারণেই লাইনে নাট-বোল্টের ঘাটতি রয়েছে।
এ ছাড়া পশ্চিমাঞ্চল রেলের অনেক স্থানে লাইনের ওপর ট্রেন উঠলেই স্লিপার দেবে যায়। কোথাও স্লিপার ভাঙা, কোথাও আবার ক্লিপ নেই। উঁচু-নিচু ও আঁকাবাঁকা রেললাইনে রয়েছে পাথরের ঘাটতিও। গত বছর কমপক্ষে আড়াইশো স্থানে রেলের লাইন ভেঙেছে। এতে একদিকে যেমন ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা বেড়েছে, অন্যদিকে কমেছে ট্রেনের গতি।
এমন বাস্তবতা মেনেই ট্রেনযোগে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘœ করতে প্রস্তুতি শুরু করেছে রেলওয়ে পশ্চিমাঞ্চল। রেলপথ সংস্কার, রেলক্রসিংসহ আগে-পরের লাইন এবং রেলের কোচ বা বগি মেরামতের কাজ পুরোদমে চলছে। বিশেষ করে, রাজশাহী-জয়দেবপুর প্রকৌশলী বিভাগের আওতায় থাকা রেলপথে বেশি গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকাকে ভূমিকম্প সহনশীল করতে ‘মেগা প্ল্যান’ -নিয়োগ পাবেন ১ লাখ স্বেচ্ছাসেবী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেনশন পেতে চালু হলো অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)