ঈদে রেলে যুক্ত হচ্ছে ১১২ কোচ, সৈয়দপুরে চলছে মেরামত
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ আশির, ১৩৯৩ শামসী সন , ০৩ মার্চ, ২০২৬ খ্রি:, ১৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নীলফামারী সংবাদদাতা:
পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাতায়াতের সুবধার্থে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১১২টি রেল কোচ। এবারের ঈদ যাত্রায় এসব কোচ বিভিন্ন আন্তঃনগর ট্রেনবহরে যুক্ত করা হবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সৈয়দপুর রেলওয়ে কারখানায় গিয়ে দেখা যায়, কারখানার ২৬টি শপের শ্রমিকদের যেন দম ফেলার ফুরসত নেই। নির্ধারিত আট ঘণ্টা কাজের পরে অতিরিক্ত সময় দিচ্ছেন তারা। এমনকি শুক্রবারেও ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। এরইমধ্যে প্রস্তুত হওয়া ৭৪টি রেলকোচ চলে গেছে পাকশী ও লালমনিরহাট রেলওয়ে বিভাগের কাছে।
বর্তমানে উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও কারখানার বেশিরভাগ শপ অচল হয়ে পড়ে আছে। এ ছাড়া, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের পদ সংখ্যা ২ হাজার ৮৫৯টি। এরমধ্যে মাত্র ৭১০ জন কর্মরত। জনবল সংকটের কারণে কারখানায় ক্যারেজ মেরামতের প্রতিদিনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে না। তবে নির্দিষ্ট সময়ের আগে এবার ১১২টি রেলকোচ মেরামত করে রেলের পরিবহন বিভাগকে হস্তান্তর করা হবে। আগামী ১৪ মার্চের মধ্যে বাকি রেলকোচগুলো হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, প্রয়োজনীয় জনবল সংকট, বাজেট স্বল্পতা, উপকরণ সরবরাহসহ নানা সমস্যার মধ্যেও এবারের ঈদযাত্রায় কারখানা থেকে ১১২টি রেলকোচ সংযুক্ত করা হবে। এরমধ্যে ১০০টি সিডিউল এবং ১২টি অতিরিক্ত রেল কোচ।
তিনি আরও বলেন, এর মধ্যে ৬৬টি ব্রডগেজ ও ৪৬টি মিটারগেজ। আমাদের ১৪ মার্চের মধ্যে রেলকোচ সব কাজ শেষ হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে শঙ্কা প্রকাশ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরে পুলিশে নীরব ক্ষোভ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিজেল সংকটে ১২৫ হারভেস্টার বন্ধ, কৃষক বিপাকে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি -সেনাপ্রধান
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে আছড়ে পড়লো বিএসএফের ড্রোন, এলাকায় আতঙ্ক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ জেলায় নতুন পুলিশ সুপার
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসএসসির খাতা নিতে পরীক্ষকদের অনীহা, কঠোর নির্দেশনা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তোফায়েল আহমেদের বিরুদ্ধে পরোয়ানা, আইনজীবী জানালেন স্মৃতিশক্তি নেই
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেগা প্রকল্পে অপচয় নয়, ফলভিত্তিক পরিকল্পনায় জোর -সেতুমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে -বিদ্যুৎমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুশইনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ -পররাষ্ট্রমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)