সম্পাদকীয়-১
সংস্কারবাদী সরকারের নূন্যতম দায়বোধহীনতা গভীর হতাশার।
, ১৯ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
রৌমারীর বাসিন্দা মোজাম্মেল হক জানান, ‘যোগাযোগব্যবস্থা না থাকার কারণে আমাদের এলাকায় অনেকের বিয়েযোগ্য মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে। ছেলেপক্ষ মেয়ে পছন্দ করলেও রাস্তার দুর্দশা দেখে আর সম্বন্ধ করে না। আমরা চাই সরকার প্রত্যন্ত এলাকার রাস্তাঘাট ঠিক করে দেক।’
তবে রাস্তাঘাটের এই দুরাবস্থা শুধু দেশের প্রত্যন্ত অঞ্চলেরই নয়, বরং খোদ রাজধানীর অলি-গলিতেও একই দুরাবস্থা।
কোথাও সড়কের ঢালাই ভেঙে লোহার রড বেরিয়ে আছে। কোথাও ভেঙে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সেই গর্তে পানি জমে চলাচলে ঝুঁকি তৈরি করছে।
রাজধানীর প্রধান ও অলিগলির অনেক সড়কেই এখন এমন ভাঙাচোরা অবস্থায় রয়েছে। চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। শুধু সড়ক নয়, রাজধানীর ওভারব্রিজগুলোতে দীর্ঘদিন ধরে স্কেলেটরগুলো নষ্ট অবস্থায় পড়ে আছে। সেগুলো মেরামত না করায় হকাররা সেখানের দামি যন্ত্রাংশও খুলে নিয়ে যাচ্ছে। এমন বেহাল অবস্থায় সড়ক ও নাগরিক সেবা চললেও উদাসীন দেখা যাচ্ছে নগর কর্তৃপক্ষকে। সড়ক সংস্কারে তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে দুই সিটি করপোরেশনের কর্তৃপক্ষকে বেশির ভাগ সময় আন্দোলন ঠেকানো ও রাজনৈতিক প্রোগ্রামে সময় কাটাতে দেখা গেছে।
রাজধানীর প্রধান সড়কসহ অলি-গলিতে খানা-খন্দকে ভরা সড়কগুলোর মেরামতে তাদের যেন নজর নেই।
রাস্তা ভাঙাচোরা এবং যানজট এখন নিত্যদিনের চিত্র। বৃষ্টির দিনে এই রাস্তাগুলোতে চলাচল করা বেশ কষ্টকর হয়ে যায়। রাস্তা খারাপ থাকার কারণে প্রায়ই তীব্র যানজট দেখা যায়। বিশেষ করে অফিস ও স্কুল-কলেজের সময় এই যানজট আরও বাড়ে।
রাজধানীর রাস্তাগুলোর বেশির ভাগ স্থানে পিচঢালাই নেই। একটু বৃষ্টি হলেই সেসব গর্তে পানি জমে যায়। প্রতিনিয়তই উল্টে পড়ছে যানবাহন। আহত হচ্ছেন যাত্রীরা। এছাড়া, কাদাপানি ছিটে পাশের দোকানপাট ও পথচারীদের পোশাক নষ্ট হচ্ছে।
অধিকাংশ রাস্তা পুরোপুরি ভেঙে গেছে। রিকশায় ওঠা যাত্রীদের বসে থাকাই দায়।
গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে গভীরতা বোঝার উপায় নেই। এতে যানবাহন চলছে ধীরগতিতে, ঝুঁকি নিয়ে।
রাজধানীর গোড়ানে পিছনের সিটে স্ত্রীকে নিয়ে মোটরবাইক চালিয়ে গোপালনগরের দিকে আসছিলেন এক ব্যক্তি। সামনে থেকে আসা একটি ইঞ্জিন ভ্যানকে জায়গা দিতে গিয়ে সামনে দেখলেন বড় গর্ত। সেখানে কাটিয়ে যেতে গিয়ে বাইক নিয়ে পড়ে গেলেন ওই যাত্রী। সস্ত্রীক হাত পা রক্তাক্ত।
৫ই আগস্টের পর কাউন্সিলর, মেয়রদের পদত্যাগে রাস্তা এখন কেউই দায়িত্ব নিয়ে, দরদ দিয়ে ঠিক করছে না। গাড়ি গর্তে পড়ে যাচ্ছে। কর্তৃপক্ষ যেন কিছুই দেখে না।
কারণ, জনগণের প্রতি তাদের কোন নির্বাচন প্রতিশ্রুতি নেই। জনসংযোগ ও জন দায়বদ্ধতা নেই।
অর্থাৎ এরা জনগণের সরকার নয়। বরং শুধু সংস্কার, সংস্কার বলে সেøাগান তোলার সরকার। কিন্তু প্রয়োজনীয় সংস্কারের দিকে এদের নজর নেই।
দাম কমানোর সংস্কার, কল-কারখানা চালু রাখার সংস্কার, বেকার সমস্যার সংস্কার, সিন্ডিকেট ভাঙার সংস্কার- সর্বোপরি রাস্তা-ঘাটের সংস্কারের প্রতি এদের নূন্যতম দরদবোধ তথা দায়বোধ নেই।
সংস্কারবাদী সরকারের সংস্কার দেশবাসীর কাছে শুধুই প্রহসন নয়; বরং নিরেট প্রতারণা বলে প্রতীয়মান হচ্ছে।
সে পথ থেকে তওবা করে সংস্কারবাদী সরকার অতিদ্রুত প্রত্যন্ত অঞ্চল থেকে রাজপথের যথাযথ সংস্কার করবে। এটাই জনপ্রত্যাশা। ইনশাল্লাহ!
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদে আকবর মুবারক! ঈদে আ’যম মুবারক!! মহা ঈদ মুবারক!!! ক্বায়িম মাক্বামে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ! ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, সাইয়্যিদুনা হযরত শাহ নাওয়াদা আলাইহিস সালাম তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের সুমহান দিবস।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সালাফী ধর্মপ্রতিমন্ত্রী, ধর্মমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশন, মন্ত্রীপরিষদ বিভাগ সংশ্লিষ্টরা। দায় এড়াতে পারেনা জুলাই সনদের এল.জি.বি.টি.কিউর সমর্থনকারী ধারা এবং সমর্থনকারী জামাতীরা।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল আউওয়াল আলাইহিস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা উম্মু আবীহা, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ত্বাহিরাহ, ত্বইয়িবাহ, বিনতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাধারণ মুসলিম শুধু ফিলিস্তিন-কাশ্মীরের প্রতি সহানুভূতিতেই সীমাবদ্ধ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভয়াবহ নীরব দুরারোগ কিডনী রোগ একদিকে বাড়ছে রোগীর সংখ্যা, অপরদিকে বাড়ছে চিকিৎসা ব্যায়
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সেনাবাহিনীর গৌরবোজ্জল ভূমিকা যেমন জ্বলজ্বল, উন্নয়নে ঝলমল তেমনি সংকটকালেও থাকুক সমুজ্জ্বল
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যা সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ¦মিসাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ। এই কুলাঙ্গার আবারো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, রাষ্টের শীর্ষ পদে তথা প্রেসিডেন্ট পদে আলোচনায় আসে কি করে? নেপথ্যে কি মার্কিন দূত গর? অথচ “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”- বিএনপির শ্লোগান
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গত ১১ বছরে মানচিত্রের অন্তর্ভূক্তি ছাড়া ছিটমহলবাসীর জীবন জীবিকার কিছুই উন্নয়ন হয়নি।
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামের শত্রু, মুসলমানের শত্রু মুসলিম বিশ্বের শত্রু, বাংলাদেশের শত্রু ট্রাম্পের বিরুদ্ধে জনরোষের অনল দাউ দাউ জ্বলছে।
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












