সুইডেন-ফিনল্যান্ডে শক্তিশালী ঝড়-তুষারপাত
- স্থবির জন-জীবন, বিদ্যুৎবিচ্ছিন্ন হাজার হাজার পরিবার
, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
স্ক্যান্ডিনেভিয়া জুড়ে শক্তিশালী ঝড় ও তুষারপাতের কারণে সুইডেনে মৃতের সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে। গত শনিবার (২৭ ডিসেম্বর) রাতভর চলা এই ঝড়ে রোববার (২৮ ডিসেম্বর) পর্যন্ত সুইডেন ও ফিনল্যান্ডে হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তীব্র ঠা-ায় জন-জীবনে স্থবিরতা নেমে এসেছে।
সুইডেনে ‘ইওহানেস’ নামের এই ঝড়টি দেশটির উত্তরাঞ্চলের বড় অংশ এবং ফিনল্যান্ডের পশ্চিমাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছে।
প্রবল ঝোড়ো হাওয়ায় অসংখ্য গাছ উপড়ে পড়ে, সড়ক যোগাযোগ ব্যাহত হয় এবং ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। ফিনল্যান্ডে রোববার স্থানীয় সময় রাত ১২টা পর্যন্ত ৮৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎবিহীন ছিলো। ঝড়ের চূড়ান্ত পর্যায়ে সেখানে ১ লাখ ৮০ হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলো।
বিদ্যুৎ কোম্পানিগুলো জানিয়েছে, ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ শেষ হতে কয়েক দিন সময় লাগতে পারে।
এদিকে সুইডিশ সংবাদ সংস্থা টিটির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত সুইডেনে অন্তত ৪০ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। সূত্র: এএফপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চোখের বদলে মাথা নেয়া হবে, সব ক্ষতিপূরণ না নেয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে -আইআরজিসির সাবেক প্রধান মেজর জেনারেল মোহসেন রেজায়ি
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে প্রথম আঘাত: ইরানের আকাশে স্টেলথ জেট লক্ষ্যবস্তু
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেঙে পড়ছে ইসরায়েলি প্রতিরক্ষা: হতাহত দুই শতাধিক
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইহুদীবাদী ইসরায়েলের গোয়েন্দা তথ্য-কেন্দ্রগুলোও ইরানি হামলার খোরাক - ইসরায়েলি সেনাদের গুপ্ত ও নয়া অবস্থান এবং প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের বিধ্বংসী আঘাত
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তেলআবিব, এইলাত বন্দর ও কয়েকটি মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী আঘাত
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তর-ফিলিস্তিন ও গাজার উপকণ্ঠে ইসরায়েলি অবস্থান এবং চার মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী ইরানি হামলা
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কথিত ‘শক্তিশালী’ সামরিক যানও এভাবেই টুকরা টুকরা হয়ে গেছে যোদ্ধাদের আক্রমণে।
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের পাল্টা হামলায় ধ্বংসস্তূপ তেল আবিব
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানিদের সহায়তায় স্বর্ণ-অর্থ-গবাদি পশু দিচ্ছেন কাশ্মীরি মুসলমানরা
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে গেল বৃহত্তম মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানকে সমর্থন দিন, পবিত্র কুরআনে নিরপেক্ষতার কোনো স্থান নেই -লিবিয়ার গ্র্যান্ড মুফতি
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)