ফুলবাড়ী সীমান্তে সড়ক প্রশস্ত করা হয়েছে কি না যাচাই করবে বিজিবি
, ২৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ৩৯ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
কুড়িগ্রাম সংবাদাদতা:
ফুলবাড়ী সীমান্তে ভারতীয় হানাদার সীমান্ত বাহিনীর (বিএসএফ) সড়ক নির্মাণের অভিযোগে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বিএসএফ দাবি করছে, ভারতের অংশের এই সড়ক ব্রিটিশ আমলের এবং নতুন করে নির্মাণ করা হচ্ছে না, শুধু মেরামত করা হচ্ছে।
অন্যদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানাচ্ছে, মেরামতের নামে সড়ক প্রশস্ত করা হয়েছে কি না তা যাচাই করা হবে।
এই বিরোধের মধ্যে গত সোমবার বিকেলে দুই বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেল ৩টা ৪০ মিনিটে ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৪-এর ১ নম্বর সাব-পিলারের পাশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, গত ৭ ও ৮ জানুয়ারি বিএসএফ সড়কের কাজ শুরু করলে দুই দফা পতাকা বৈঠক হয়েছিল। ১৩ জানুয়ারি পূর্বনির্ধারিত বৈঠকের আগে পরিস্থিতির প্রেক্ষিতে সোমবার জরুরি বৈঠক করা হয়েছে।
তিনি বলেন, বিএসএফ দাবি করেছে- নতুন কোনো সড়ক নির্মাণ করা হচ্ছে না, শুধু মেরামত করা হচ্ছে। তারা আশ্বাস দিয়েছে, সড়ক প্রশস্ত করা হবে না।
বিজিবি পক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, মেরামতের নামে সড়ক প্রশস্ত করা হয়েছে কি না তা যাচাই করতে বিজিবি ও বিএসএফ যৌথ পরিদর্শন দল গঠন করবে। বিএসএফ লিখিতভাবে আমাদের জানাবে, এরপর আমাদের দল ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করবে।
লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, নতুন সড়ক নির্মাণ, সড়ক উঁচু করা বা নতুন কোনো পিলার বা ল্যাম্পপোস্ট স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। বিএসএফ এই শর্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
উল্লেখ্য, গত ৭ ও ৮ জানুয়ারি খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক পিলার ৯৩৪-এর ১ নম্বর থেকে ১১ নম্বর সাব-পিলার পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকায় কুর্শাহাট-দিনহাটা সড়কের অংশে বিএসএফ কাজ শুরু করে। সীমান্তঘেঁষা এই ভারতীয় সড়কের বিভিন্ন অংশ আন্তর্জাতিক শূন্যরেখা থেকে ৭০ গজ, ৫০-৬০ গজ এবং ১০০-১২০ গজ দূরে অবস্থিত।
ভারত-বাংলাদেশের ১৯৭৫ সালের যৌথ সীমান্ত নির্দেশিকা অনুযায়ী, আন্তর্জাতিক শূন্যরেখা থেকে উভয় দেশের ১৫০ গজের মধ্যে কোনো পাকা স্থাপনা করা যায় না। এই নিয়ম অমান্য করার অভিযোগে সীমান্তে উত্তেজনা তৈরি হয়। একাধিক দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং স্থানীয় জনগণ লাঠিসোঁটা নিয়ে বিজিবির পাশে অবস্থান নেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












