শ্রম বিলের বিভ্রান্তিকর ধারা সংশোধনের দাবি:
আন্তর্জাতিক সংস্থার নির্দেশনায় অন্তর্বর্তী সরকার বিভ্রান্তি তৈরির অপচেষ্টা করেছিল
, ১২ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
জাতীয় সংসদে পাস হওয়া ‘শ্রম (সংশোধন) বিল, ২০২৬’-কে স্বাগত জানিয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। সেই সঙ্গে আইনটিতে থেকে যাওয়া বিভ্রান্তিকর ধারাগুলো সংশোধনের দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম এ দাবি জানান। তিনি বলেন, সময় স্বল্পতার কারণে যেসব ধারাতে অনাকাক্সিক্ষত বিভ্রান্তি রয়ে গেছে তা পরবর্তীতে সংসদে আলোচনার মাধ্যমে সংশোধন করা প্রয়োজন।
মোহাম্মদ হাতেম দাবি করেন, কিছু আন্তর্জাতিক সংস্থার নির্দেশনায় গত অন্তর্বর্তী সরকার ত্রিপক্ষীয় পরামর্শ কমিটির সিদ্ধান্তকে উপেক্ষা করে আইনের কিছু ধারায় কৌশলে অস্পষ্টতা ও বিভ্রান্তি তৈরি করার অপচেষ্টা করেছিল, যাতে শিল্প খাতে শ্রম অসন্তোষের বীজ বপন করা হয়েছিল বলে বিকেএমইএ মনে করে। এতে শিল্প কলকারখানা ও শ্রমিক উভয়েই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। বিদেশি ক্রেতা গোষ্ঠীর কাছেও নেতিবাচক বার্তা তৈরি হয়েছিল।
তিনি বলেন, ‘নির্বাচিত বর্তমান সরকার সংশোধিত শ্রম আইনের কিছু ধারা সংশোধন করে পাস করলেও কিছু জায়গায় এখনো বিভ্রান্তি রয়ে গেছে, যা অনাকাক্সিক্ষত। এটি শ্রম অসন্তোষ তৈরি করতে পারে বলে আমরা মনে করি। এর ফলে দেশি-বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হওয়ার পাশাপাশি ব্যবসা সহজীকরণ ক্ষতিগ্রস্ত হবে।’
‘শিল্প কলকারখানায় শান্তিপূর্ণ উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী শ্রম বিধি সংশোধন এবং পরবর্তী আইন সংশোধনের সময় এসব অস্পষ্টতা ও বিভ্রান্তি দূর করার জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে,’ যোগ করেন মোহাম্মদ হাতেম।
এই ব্যবসায়ী নেতা আরও বলেন, ‘শ্রমিকদের অন্যায়ভাবে কালো তালিকাভুক্ত করাকে অসৎ শ্রম আচরণ হিসেবে গণ্য করে শাস্তির বিধানকে আমরা স্বাগত জানাই। আবার একই সঙ্গে কোনো শ্রমিক নামধারী কেউ যদি অন্যায়ভাবে ও আইনবহির্ভূত দাবি নিয়ে শিল্প কলকারখানায় দাঙ্গা-হাঙ্গামা ও উচ্ছৃঙ্খলতা সৃষ্টি, ভাঙচুর, অগ্নিসংযোগ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে মারধর, অবৈধ ধর্মঘট ও অন্য শ্রমিকদের কাজে বাধাদান ইত্যাদি কর্ম করে শিল্প কলকারখানা ও প্রকৃত শ্রমিকদের ক্ষতি সাধন করে তাহলে সেটাকে অসৎ শ্রম আচরণ হিসেবে গণ্য করে আরও কঠিন শাস্তির বিধান রাখা উচিৎ বলে আমরা মনে করছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ বছরের তুলনায় পদ্মায় ইলিশ আহরণ ৮২৩ মেট্রিক টন কমেছে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানবন্দরে ৩য় টার্মিনাল ঘিরে লুটপাটের মহোৎসব
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২৩ দিনে ছাড়িয়েছে ৬ মাসের ডেঙ্গু রেকর্ড!
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে খাদ্য নিরাপত্তাহীনতায় দেড় কোটি মানুষ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ’য়ের ঘরে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সকল দেশবিরোধী চুক্তি বাতিল, পূজা উদযাপন পরিষদের নেতা জেএল ভৌমিককে বিচারের আওতায় আনার দাবীসহ ১০ দফা দাবীতে প্রতিবাদ সমাবেশ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় স্পিকারের নির্বাচনি এলাকায় আনন্দ মিছিল
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












