রাজধানীতে পাইপলাইন লিকেজে গ্যাসের তীব্র সংকট
, ১৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৫ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
রাজধানীতে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পাইপে গ্যাস না থাকায় রান্না করতে পারছেন না অনেকে। বাধ্য হয়ে সিলিন্ডার বা লাকড়ি দিয়ে রান্না করতে হচ্ছে। অনেকে আবার বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন। এতে যে বাড়তি খরচ আর ঝামেলা হচ্ছে তা মধ্যবিত্তের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) (৮ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকটের এমন চিত্র দেখা গেছে। টানা বেশ কিছুদিন ধরেই গ্রাহকদের এমন ভোগান্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে।
রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুর এলাকার বাসিন্দা তামিমা জানান, সকালে সাধারণত চুলায় গ্যাস না থাকায় ফজরের নামাজের পরই সারাদিনের রান্না সেরে নিতে হয়। তবে গত তিন দিন ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত একেবারেই গ্যাস না থাকায় তাদের হোটেল থেকে সকালের নাস্তা কিনে খেতে হচ্ছে।
একই চিত্র মোহাম্মদপুর এলাকার বাসিন্দাদেরও। মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির এক বাসিন্দা বলেন, সকালে আমার বাসায় নাস্তা হয়েছে শুধু বিস্কুট দিয়ে। দোকানে ব্রেড পাওয়া যায়নি। রুটি-পরোটার হোটেলগুলোতে দীর্ঘ লাইন। আমি একটি স্কুলে শিক্ষকতা করি, আমাদের স্কুলে ডে-কেয়ারও আছে। শিশুদের জন্য স্কুলেই রান্না হয়, কিন্তু গ্যাস না থাকায় গত দুই দিন তা বন্ধ। ছোট বাচ্চাদের হোটেল থেকেই খাবার কিনে দিতে হচ্ছে।
তিনি বলেন, গ্যাস না থাকায় বাড়ির সিনিয়র ও জুনিয়র সদস্যদের খাবার ব্যবস্থাপনায় সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। তাদের খাবারে নানা বিধিনিষেধ থাকে। এই সুযোগে ইনডাকশন চুলা ও রাইস কুকারের দামও বেড়ে গেছে। আমার এক সহকর্মীকে বাড়তি দাম দিয়ে ইনডাকশন চুলা কিনতে হয়েছে।
তীব্র গ্যাস সংকটের বিষয়ে জানতে চাইলে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানির অপারেশন ডিভিশনের প্রকৌশলী সাইদুল হাসান বলেন, আমিনবাজার থেকে আসা গ্যাস পাইপলাইনটি বুড়িগঙ্গা নদীর নিচে লিকেজ হয়েছে। ফলে নিরাপত্তাজনিত কারণে মোহাম্মদপুরসহ কয়েকটি এলাকায় গ্যাসের চাপ কমিয়ে রাখা হয়েছে।
রাজধানীর কাফরুল, মোহাম্মদপুর, শেওড়াপাড়া, উত্তরাসহ অধিকাংশ আবাসিক এলাকায় তীব্র গ্যাস সংকট চলছে। অনেক বাসাবাড়ির পাইপলাইনে গ্যাসের চাপ এতটাই কম যে চুলা জ্বলছে না। কোথাও কোথাও ভোর বা গভীর রাতে কয়েক ঘণ্টার জন্য গ্যাস মিললেও তা দিয়ে স্বাভাবিক রান্না সম্ভব হচ্ছে না। এতে অনেক পরিবার একবেলার খাবার রান্না করতেই হিমশিম খাচ্ছে, ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দৈনন্দিনের জীবনযাত্রা।
সাইদুল হাসান আরও বলেন, গত তিন দিন ধরে কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল একসঙ্গে মেরামতের কাজ করছে।
পুরান ঢাকার সূত্রাপুর এলাকার এক বাসিন্দা জানান, গত এক মাস ধরে তাদের বাসায় সকাল থেকে দুপুর পর্যন্ত একেবারেই গ্যাস থাকে না। গত তিন দিন ধরে পুরোপুরি গ্যাস বন্ধ।
তিনি বলেন, আজ সকালে গ্যাস না থাকায় নাস্তা না করেই অফিসে যেতে হয়েছে। হোটেলে গেলেও দীর্ঘ লাইনের কারণে খাবার পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে সাইদুল হাসান বলেন, গ্যাস না থাকার বিষয়ে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে মোহাম্মদপুর এলাকা থেকে। মূলত ওই এলাকায় গ্যাস সঞ্চালন লাইনে লিকেজ দেখা দেওয়ায় সরবরাহ কমানো হয়েছিল। কয়েক দিনের চেষ্টায় লিকেজের স্থান চিহ্নিত করে তা সারানো হয়েছে।
ঢাকার অন্যান্য এলাকার সংকট প্রসঙ্গে তিনি বলেন, তিতাসের বৈধ গ্রাহকদের জন্য প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করা হচ্ছে। তবে অবৈধ সংযোগের কারণে কিছু এলাকায় বৈধ গ্রাহকরাও পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। আমরা অবৈধ সংযোগ বিচ্ছিন্নের চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু তিতাস একা এটি নিয়ন্ত্রণ করতে পারছে না।
তিনি বলেন, পরিস্থিতি অনেকটা চোর-পুলিশ খেলার মতো। আমরা সংযোগ বিচ্ছিন্ন করে গেলে আবারও অবৈধভাবে সংযোগ স্থাপন করা হয়। এতে বৈধ গ্রাহকরা ভোগান্তিতে পড়ছেন। তিতাসের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। তা না হলে গ্যাস সংকট কাটানো কঠিন হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধ লক্ষাধিক ডলার হাতিয়ে নেয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আটক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৪৫
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজে তেলবাহী দুই জাহাজে হামলা, তীব্র হচ্ছে ইরান যুদ্ধ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৬টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঢাকায় আজ ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ -অংশ নেবেন শতাধিক দেশের প্রতিনিধি
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এনসিটির পর এবার সিসিটিও বিদেশি অপারেটরদের হাতে -দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিমের কেজি ২০০, ব্রয়লার মুরগি ১৮০ টাকা
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় পরিকল্পিত নগরায়নের বিকল্প নেই’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












