হুমকিতে ধলাই নদের বাঁধ ও সেতু -ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় জিও ব্যাগ বসাচ্ছে পাউবো। -পাশেই ড্রেজার দিয়ে চলছে অবৈধ বালু উত্তোলন।
মৌলভীবাজার সংবাদাদতা:
কমলগঞ্জে ধলাই নদের ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধ রক্ষায় জিও ব্যাগ বসাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে সংলগ্ন মৃত্তিঙ্গা স্টিল ব্রিজের কাছে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। এতে বাঁধ এবং কাছাকাছি থাকা দুটি সেতু হুমকির মুখে পড়েছে। এ নিয়ে স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করলেও কোনো ফলে মেলেনি। ফলে হুমকির মুখে পড়েছে ধর্মপুর ও রামচন্দ্রপুর এলাকার ধলাই নদের প্রতিরক্ষা বাঁধ ও দুটি সেতু।
সরেজমিনে দেখা যায়, রহিমপুর ইউনিয়নের মৃত্তিঙ্গা স্টিল ব্রিজসংলগ্ন ধলাই নদের ঝুকিপূর্ণ বাঁধে পাউবোর উদ্যোগে জিও ব্যাগ স্থাপন কার্যক্রম চলছে। পাশেই নদে ড্রেজার বসিয়ে চলছে বালু উত্তোলন। দুই মাস ধরে এই কাজ করছেন স্থানীয় ইজারাদার খোরসেদ আলম। এতে সেতুটির অস্তিত্ব ও নদের প্রতিরক্ষা বাঁধে জিও ব্যাগ স্থাপন কার্যক্রম হুমকির মুখে পড়েছে। এ নিয়ে গত নভেম্বরে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন স্থানীয়রা। এরপর দুই-এক দিন কাজ বন্ধ থাকলেও পরে আবারও শুরু হয় বালু উত্তোলন।
ধর্মপুর ও রামচন্দ্রপুরে ধলাই নদের ওপর মাত্র দেড় কিলোমিটারের মধ্যে দুটি স্টিলের সেতু। কয়েক বছর আগে মৃত্তিঙ্গা সেতুর উত্তর পাশে প্রায় ২০০ মিটার প্রতিরক্ষা বাঁধ ভেঙে বন্যা দেখা দেয়। সম্প্রতি পাউবো বালুভর্তি জিও ব্যাগ ফেলে বাঁধ মেরামতের কাজ শুরু করে।
একই সময়ে পাশাপাশি স্থান ও সেতুর কাছ থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করায় নদের বাঁধ ও দুটি সেতু হুমকির মুখে পড়েছে। তবে অভিযুক্ত বালুমহাল ইজারাদার খোরসেদ আলমের দাবি, তিনি ইজারা নিয়ে বৈধভাবে বালু উত্তোলন করছেন। তার ভাষায়, ‘আমার ইজারার স্থান সেতুর কাছাকাছি ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ এলাকায়। তাই সেতু রক্ষা করেই বাধ্য হয়ে এখান থেকে বালু উত্তোলন করছি।’
তবে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলীদ বলেন, ব্লকের পাশ থেকে কোনোভাবেই বালু উত্তোলন করা যাবে না।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।