বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলে দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুনতে ভালো লাগে-সংকট, সাশ্রয়, দায়িত্বশীলতা। কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো। এই সিদ্ধান্ত সরাসরি অর্থনীতির ওপর আঘাত। এবং অথনৈতিক মন্দার মাধ্যমে ঈমানহারা করা। পবিত্র হাদিছ শরীফে রয়েছেন, অভাব-অনটন মানুষেল কুফরী বৃদ্ধি করে।
বাংলাদেশে খুচরা ব্যবসার আসল সময় কখন? সকাল না, দুপুর না- সন্ধ্যা ৭টার পর। অফিস শেষ করে মানুষ বাসায় ফিরে, তারপরই বের হয় কেনাকাটায়। রাত ৭টা থেকে ১০টা -এই তিন ঘণ্টাই ব্যবসার প্রাণ। ঠিক এই সময়টাকেই বন্ধ করে দেওয়া হচ্ছে।
এখন সহজ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাজারে সিন্ডিকেট করা কতিপয় ব্যক্তির হাতে দেশের মানুষকে সরকার জিম্মি হতে দেবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স বিষয়ক সভা শেষে সংবাদকর্মীদের কাছে এ কথা জানান তিনি।
তিনি বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব খাদ্যপণ্যের ওপর তেমন প্রভাব পড়বে না। মূল্যস্ফীতি ঘটলেও সেটার প্রভাব যেন প্রান্তিক জনগোষ্ঠীর ওপর না পড়ে সেজন্য হস্তক্ষেপ করবে সরকার।
মন্ত্রী বলেন, সরকারের অনেক সোশ্যাল সেফটি নেট বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
ডিজেল সংকটে পড়েছে সমুদ্রে মাছ ধরায় নিয়োজিত ফিশিং ট্রলার ও পণ্য পরিবহনে যুক্ত লাইটার জাহাজগুলো। ডিজেল সরবরাহ কমানোর প্রভাবে এ অবস্থা তৈরি হয়েছে বলে জানালেন চালকরা। নিরূপায় হয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে অলস বসে আছে শত শত মাছ ধরার ট্রলার ও লাইটার জাহাজ। ফলে দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চট্টগ্রামের ফিসারি ঘাটেও প্রভাব পড়েছে। গত ছয় দিন ধরে ঘাটে আসছে না আগের মতো মাছ। বাজারেও মাছের দরে প্রভাব পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কারণ আগের মতো মাছ না আসায় যা আসছে তা বেশি দামে বিক্রি হচ্ছে। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাড়ির বাইরে ঘোরাঘুরি কমিয়ে পড়ার টেবিলে ফেরাতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে বিশেষ ‘মোটিভেশনাল’ বা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জাতীয় বিশ^বিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর থেকে অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে এসংক্রান্ত একটি জরুরি নির্দেশনা পাঠানো হয়।
বিশ^বিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর থেকে পাঠানো স্মারকে বলা হয় ‘মাদকের কুফল রোধ, কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বৃদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ঢাকায় যানজট এখন নিত্যদিনের বাস্তবতা। এরই মধ্যে পরিস্থিতিকে নতুন করে চাপের মুখে ফেলেছে জ্বালানি সংকট।
রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তৈরি হয়েছে অস্বাভাবিক দীর্ঘ সারি, যেখানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে প্রাইভেট কার ও বাইক চালকদের। সড়কের একাংশ জুড়ে দাঁড়িয়ে থাকা তেলের লাইনে যুক্ত হচ্ছে শত শত যানবাহন, যার প্রভাব ছড়িয়ে পড়ছে আশপাশের প্রতিটি মোড়ে। এই লাইনগুলো সরাসরি সড়কের অংশ দখল করে ফেলায় যান চলাচল আরও সীমিত হয়ে পড়ছে এবং আগের চেয়ে দীর্ঘ হচ্ছে যানজট। ফলে কর্মজীবী মানুষ সময়মতো পৌঁছাতে পারছেন ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) অক্টোবর ২০২৪-এ পুনর্গঠিত এই কমিশন দায়িত্ব গ্রহণের পর নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং জট নিরসনে নানা পরিবর্তন এনেছে। কমিশনের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে ফলাফল প্রকাশ-প্রতিটি ধাপে নাটকীয়ভাবে ব্যয় ও সময় কমিয়ে আনা সম্ভব হয়েছে।
প্রতিবেদনের তথ্যমতে, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিজস্ব ব্যবস্থাপনায় প্রশ্নপত্র মুদ্রণের ফলে বিপিএসসির খরচ উল্লেখযোগ্য হারে কমেছে।
প্রশ্নপত্র প্রণয়ন ব্যয়: ইন-হাউস প্রোটোকল অনুসরণ করায় এ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের কারাগারগুলো ক্রমেই পরিণত হচ্ছে এক বৈপরীত্যপূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, যেখানে ক্ষমতা ও অর্থ থাকলে বন্দিত্ব মানেই দেদার সুবিধা। আর না থাকলে অর্থাৎ সাধারণ বন্দিদের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ।
অনুসন্ধানে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের অংশগ্রহণে পরিচালিত হয় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’। রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রতিদিনই গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন মামলার আসামি ও নানা অপরাধে জড়িত ব্যক্তিরা। গ্রেপ্তার হওয়া মানুষের শাস্তি হিসেবে ঠিকানা হয় দেশের ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য ব্যাংক থেকে সরকারের ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৪ হাজার কোটি টাকা; কিন্তু অর্থবছরের নয় মাস পার না হতেই সেই সীমা ছাড়িয়ে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার কোটি টাকা।
অর্থাৎ অর্থবছর শেষ হওয়ার আগেই সরকার অতিরিক্ত ঋণের পথে হাঁটছে, যা আর্থিক ব্যবস্থাপনায় চাপ বাড়ার ইঙ্গিত দেয়। এই ঋণের অধিকাংশই অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া।
মূলত রাজস্ব আয়ে ধীরগতি, সঞ্চয়পত্রে বিনিয়োগ কমে যাওয়া এবং বৈদেশিক ঋণ সহায়তার প্রত্যাশিত প্রবাহ না থাকায় এখন কার্যত ব্যাংকিংব্যবস্থার ওপরই নির্ভর করে ব্যয় ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রধানমন্ত্রীর কাছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। এছাড়াও বিমানবন্দরের ঝামেলা ছাড়াই বিদেশি বিনিয়োগকারীরা যেন সহজে দেশে আসতে পারে, সেই সুযোগ চেয়েছেন তারা। এসব তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কাছে নবায়নযোগ্য জ্বালানি বা সৌরবিদ্যুৎ ব্যবহারে সরকারি সহায়তার কথা বলেছেন ব্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চলমান বৈশি^ক পরিস্থিতিতে জ্বালানি সংকটে ফসলের সেচ ব্যবস্থাপনায় কৃষকদের নিরবচ্ছিন্নভাবে ডিজেল ও বিদ্যুৎ সরবরাহে সরকার তৎপর রয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
গতকাল জুমুয়াবার ফরিদপুরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বিশেষ করে এই অঞ্চলে যেমন পাট রয়েছে, এগুলো মাথায় রেখে আমাদের কৃষক ডিজেলের ক্ষেত্রে যেন কোনো ধরনের সমস্যায় না পড়ে এবং নিরবচ্ছিন্নভাবে তারা যেন ডিজেল ও বিদ্যুৎ পায় সেক্ষেত্রে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট বিদ্যুৎ ও জ্বালানি সংকট ব্যবস্থাপনায় সমন্বিত কর্মকৌশল নিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ কর্মকৌশলে আওতায় প্রতিদিন প্রায় তিন হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হয়। জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
গতকাল জুমুয়াবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ফুটপাত হকারমুক্ত করতে এবং হকারদের পুনর্বাসনে রাজধানীতে ৮টি নৈশ মার্কেট চালুর পরিকল্পনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক মুক্তিযোদ্ধা আবদুস সালাম এই পরিকল্পনার কথা জানান।
হকার উচ্ছেদ ও পুনর্বাসন প্রসঙ্গে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী যেটা চান, শুধু হুট করে উচ্ছেদ করলে হবে না। এদের একটা বিকল্প ব্যবস্থাও করতে হবে। সেটার জন্য ঢাকা শহরে আমরা ৮টা নৈশ মার্কেট করার চিন্তা করছি। নৈশ মার্কেট বলি বা যেটাই বলি, ন বাকি অংশ পড়ুন...












