ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা
-দায়িত্ব নেয়ার পর থেকে কাজের বিবরণী দিলেন ডিএসসিসি প্রশাসক
, ১৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৪ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২১ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
ফুটপাত হকারমুক্ত করতে এবং হকারদের পুনর্বাসনে রাজধানীতে ৮টি নৈশ মার্কেট চালুর পরিকল্পনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক মুক্তিযোদ্ধা আবদুস সালাম এই পরিকল্পনার কথা জানান।
হকার উচ্ছেদ ও পুনর্বাসন প্রসঙ্গে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী যেটা চান, শুধু হুট করে উচ্ছেদ করলে হবে না। এদের একটা বিকল্প ব্যবস্থাও করতে হবে। সেটার জন্য ঢাকা শহরে আমরা ৮টা নৈশ মার্কেট করার চিন্তা করছি। নৈশ মার্কেট বলি বা যেটাই বলি, নৈশকালীন। অর্থাৎ, অফিস আওয়ারের পর বিকাল থেকে শুরু করে রাত ১২টার আগ পর্যন্ত সেখানে এদের আমরা ওই সব জায়গায় বসাতে চাই যেন সারাদিন সব জায়গায় হকারদের মার্কেট না বসে।
অটোরিকশা ও যান্ত্রিক রিকশা নিয়ন্ত্রণের বিষয়ে আবদুস সালাম বলেন, সব রিকশার ব্যাপারে, যান্ত্রিক রিকশার ব্যাপারে আমরা অলরেডি বসছি। পর্যায়ক্রমে এগুলোকে কীভাবে একটা সিস্টেমে আনা যায় সেটার জন্য আমরা চেষ্টা করছি। এই বিষয়ে ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্টদের নিয়ে আমরা বসেছি এবং সেখানে প্রধানমন্ত্রীও ছিলেন। উনি নিজেও বারবার বলেছেন দ্রুত এই সমস্যার সমাধান করতে। শুধু উচ্ছেদ করলেই হবে না, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সিস্টেমের মধ্যে আনতে হবে। হয়তো কিছুদিনের মধ্যেই আপনারা এর সুফল দেখবেন।
২৫ ফেব্রুয়ারি-৩১ মার্চ কী কী কাজ করেছেন, জানালেন ডিএসসিসি প্রশাসক:
দায়িত্ব গ্রহণের পর সীমিত বাজেট থাকা সত্ত্বেও নগরবাসীর সমস্যা চিহ্নিত করে সমাধানে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। ডিএসসিসির গত মার্চ মাসের কার্যক্রম সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে প্রশাসক একথা জানান।
প্রশাসক আবদুস সালাম জানান, ২৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
ডিএসসিসি নিজস্ব নার্সারি স্থাপনের উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ২০টি পার্ক-উদ্যান, ১৩টি খেলার মাঠসহ বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম নেওয়া হয়েছে। জিরো পয়েন্ট থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সৌন্দর্যবর্ধন কার্যক্রম শুরু হয়েছে।
ডিএসসিসির প্রশাসক জানান, বর্ষা মৌসুমকে সামনে রেখে সেগুনবাগিচা বক্স কালভার্ট পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে, যা এক মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৩৩টি জলাবদ্ধ হটস্পট চিহ্নিত করে পাম্প স্টেশন ব্যবহার, জরুরি সাড়া দল গঠন এবং ছয়টি পোর্টেবল পাম্প প্রস্তুত রাখা হয়েছে। নাগরিক সেবা সহজ করতে কবরস্থান ও শ্মশানঘাটের রেজিস্ট্রেশন ফি কমিয়ে ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সিদ্দিক বাজারে কমিউনিটি সেন্টার উদ্বোধন এবং মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আয়োজন করা হয়েছে।
প্রশাসক জানান, মাতুয়াইল ল্যান্ডফিল্ডে “ঢাকা রিসোর্স সার্কুলেশন পার্ক” নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস ও সার উৎপাদনের পরিকল্পনা রয়েছে। ১০০ একর এলাকা থেকে ল্যান্ডফিল গ্যাস আহরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে বছরে ১৫ হাজার টন মিথেন সংগ্রহ করে প্রায় ৮১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন এবং সৌরশক্তি ব্যবহার করে আরও ২৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পাশাপাশি মশক নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ ১০টি ওয়ার্ডে বিশেষ কার্যক্রম, আধুনিক যানবাহন সংগ্রহ, চালক-মেকানিক প্রশিক্ষণ, নিউমার্কেট এলাকায় আধুনিক ফুটওভার ব্রিজ উদ্বোধন, মোবাইল কোর্ট পরিচালনা এবং সায়েদাবাদ বাস টার্মিনাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
-জ্বালানি সংকট ব্যবস্থাপনায় বাজেট সহায়তা দেবে এআইআইবি
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধ্বংসস্তূপের ভেতর থেকেই দখলদারদের সামরিক যানকে এভাবে টার্গেট করে ধ্বংস করেছেন বীর যোদ্ধারা।
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে মজুত করা ১৬০০ লিটার জ্বালানি তেল জব্দ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ট্রাম্পের অহংকার মাটিতে মিশিয়ে দিচ্ছে ইরান
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাম্পে মিলছে সীমিত তেল, রোদে পুড়ছেন অপেক্ষমাণ গ্রাহকেরা
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্যাস লাইটার কারখানায় আগুন: ৫ লাশ উদ্ধার
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতে বেআইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার, পুলিশের নির্যাতন
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকার দাবি আবদুস সালামের
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন পরাশক্তি ইরানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদারে আহ্বান
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দখলদারদের জন্য ‘বড় উপহার’ কিয়াম, এমাদ এবং কদর ক্ষেপণাস্ত্র
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












