জ্বালানি সংকট: ঘাটে বসে আছে শত শত ট্রলার-জাহাজ
, ২৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৮ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৫ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
ডিজেল সংকটে পড়েছে সমুদ্রে মাছ ধরায় নিয়োজিত ফিশিং ট্রলার ও পণ্য পরিবহনে যুক্ত লাইটার জাহাজগুলো। ডিজেল সরবরাহ কমানোর প্রভাবে এ অবস্থা তৈরি হয়েছে বলে জানালেন চালকরা। নিরূপায় হয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে অলস বসে আছে শত শত মাছ ধরার ট্রলার ও লাইটার জাহাজ। ফলে দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চট্টগ্রামের ফিসারি ঘাটেও প্রভাব পড়েছে। গত ছয় দিন ধরে ঘাটে আসছে না আগের মতো মাছ। বাজারেও মাছের দরে প্রভাব পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কারণ আগের মতো মাছ না আসায় যা আসছে তা বেশি দামে বিক্রি হচ্ছে। আবার রফতানি পণ্য ব্যবস্থাপনায় নিয়োজিত বেসরকারি ডিপোতেও এর প্রভাব পড়ার কথা জানিয়েছেন ডিপো পরিচালনাকারীরা।
জেলা মৎস্য কর্মকর্তার দাবি, সাগরে মাছ ধরা ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে। তবে বাস্তব চিত্র ভিন্ন বলছেন জেলে, মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিকরা। তাদের দাবি, হাতেগোনা কয়েকটি ছাড়া বেশিরভাগ মাছ ধরার ট্রলার ঘাটে বসে আছে। নদী ও সমুদ্রে মাছ ধরা কমেছে অন্তত ৭০ ভাগ।
লাইটার জাহাজের মালিকরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই চট্টগ্রামের ডিপোগুলো থেকে প্রয়োজনীয় তেল পাচ্ছেন না লাইটার জাহাজের মালিকরা। রাষ্ট্রীয় জ্বালানি সরবরাহকারী সংস্থা পদ্মা, যমুনা ও মেঘনা থেকে খুব কম পরিমাণে তেল পাচ্ছেন, যা চাহিদার তুলনায় অপ্রতুল। এটি দিয়ে চলা যায় না। জ্বালানির এই সংকট নিরসন চেয়ে লাইটার জাহাজ মালিকদের সংগঠনের পক্ষ থেকে দুই দফায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বরাবরে চিঠি দিলেও কোনও সমাধান মেলেনি। ফলে ঘাটে আটকা জাহাজ।
জ্বালানি সংকটে ভুগছে শত শত মাছ ধরার ট্রলার। ফিশিং ট্রলারের মালিক নুরুল আমিন বলেন, ‘ছোট ট্রলার ১৮শ থেকে ২ হাজার লিটার, বড়গুলো সাড়ে ৩ থেকে ৪ হাজার লিটার তেল নিয়ে সাগরে যায়। এখন এই পরিমাণ তেল পাওয়া যাচ্ছে না। তাই অনেক মালিক সাগরে ট্রলার পাঠাচ্ছেন না। কেউ কেউ ঝুঁকি নিয়ে সাগরে যাচ্ছেন। আগে যেখানে ১৪-১৫ দিন সাগরে মাছ ধরায় নিয়োজিত থাকতে হতো বর্তমানে সেখানে ৮-৯ দিন কিংবা আরও কম সময়ে ফিরে আসতে হচ্ছে। এতো কম সময়ে কাক্সিক্ষত মাছও পাওয়া যাচ্ছে না।’
একাধিক জেলে ও ট্রলার মালিক জানিয়েছেন, ইতিমধ্যে নদীতে মাছ আহরণ অনেকাংশ কমে গেছে। এর প্রভাব পড়েছে উপকূলীয় মৎস্য বন্দর ও মোকামগুলোতে। অনেক জায়গায় কার্যক্রম প্রায় স্থবির। ফলে শুধু জেলে নয়; আড়তদার, পাইকার, শ্রমিক, বরফকল মালিক, পরিবহনকর্মীসহ পুরো মৎস্যভিত্তিক অর্থনীতি চাপে পড়েছে। এই খাতের ওপর নির্ভরশীল লাখো মানুষের কর্মসংস্থান এখন ঝুঁকির মুখে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএমপির সাবেক কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন হবে -সমাজকল্যাণমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ -বাণিজ্যমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
-৫শ ও ১ হাজার টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘চীনের সাথে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে’
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জমি দিয়ে ফ্ল্যাট নিলেই ‘কোটি টাকার’ করের ফাঁদ!
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)