ডিজিটাল সংস্কারে বিপিএসসি’র সাশ্রয় ৮০ শতাংশ
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৪ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) অক্টোবর ২০২৪-এ পুনর্গঠিত এই কমিশন দায়িত্ব গ্রহণের পর নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং জট নিরসনে নানা পরিবর্তন এনেছে। কমিশনের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে ফলাফল প্রকাশ-প্রতিটি ধাপে নাটকীয়ভাবে ব্যয় ও সময় কমিয়ে আনা সম্ভব হয়েছে।
প্রতিবেদনের তথ্যমতে, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিজস্ব ব্যবস্থাপনায় প্রশ্নপত্র মুদ্রণের ফলে বিপিএসসির খরচ উল্লেখযোগ্য হারে কমেছে।
প্রশ্নপত্র প্রণয়ন ব্যয়: ইন-হাউস প্রোটোকল অনুসরণ করায় এই খাতে ব্যয় ৬০% কমানো সম্ভব হয়েছে।
মুদ্রণ ব্যয়: নিজস্ব ডিজিটাল প্রিন্টিং সুবিধায় প্রশ্নপত্র মুদ্রণের ফলে খরচ কমেছে ৮০%।
আবেদনকারীপ্রতি ব্যয়:
প্রিলিমিনারি পরীক্ষায় প্রার্থীপ্রতি ব্যয় কমানো হয়েছে ৭৮%। এছাড়া আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকায় নামিয়ে আনা হয়েছে, যা সাধারণ পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা দিয়েছে।
কমিশন দায়িত্ব নেওয়ার সময় ৪৪তম থেকে ৪৬তম বিসিএস পর্যন্ত যে জটিলতা ছিল, তা নিরসন করা হয়েছে। কমিশনের নতুন লক্ষ্য হচ্ছে ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ মডেল। ৫০তম বিসিএস থেকে এই এক বছরের চক্র কার্যকর হবে। এছাড়া ৪৭তম বিসিএস সম্পূর্ণ নতুন রিফর্ম প্রোটোকলে পরিচালিত হচ্ছে।
মূল্যায়ন ও ফলাফল প্রকাশে গতি
বিগত সময়ে খাতা মূল্যায়নে দীর্ঘসূত্রতা থাকলেও বর্তমানে তা কয়েক মাস থেকে কমিয়ে মাত্র ৩ মাসে আনা হয়েছে (যা প্রায় ৭৫% সময় সাশ্রয়)। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে চূড়ান্ত ফলাফল প্রকাশে; যেখানে আগে কয়েক মাস সময় লাগত, এখন অটোমেশনের মাধ্যমে মাত্র ১ সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে।
ভাইভা ও কাঠামোগত সংস্কার
নিয়োগ প্রক্রিয়াকে আরও মেধাভিত্তিক করতে ভাইভা বা মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। এর ফলে মেধার প্রতিফলন এবং বৈষম্য কমানোর সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি বিপিএসসি ২০২৫-২০২৯ মেয়াদের জন্য তাদের প্রথম পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি কমলেও কাটেনি তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের নাগরিক হয়েও বহাল তবিয়তে খুলনার ‘দুর্নীতিবাজ’ শিক্ষক ‘দীপক’
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০৬ বছরে পদাপর্ণ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে -শিক্ষামন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আনসার বাহিনীর ৬০ লাখ সদস্যের কার্যক্রম তুলে ধরবে ‘প্রান্তিক কণ্ঠস্বর’
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে -জুবাইদা রহমান
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রশাসনে বড় পরিসরে আসছে সরকারের প্রথম পদোন্নতি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র -আইজিপি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাকা ঘুরছে না ৫৫০ কারখানায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার ভার নিয়েই নতুন অর্থবছরে যাত্রা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)