গ্রামে ১০ থেকে ১৫ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অতিষ্ঠ মানুষ
, ২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
রাজধানী ঢাকাসহ দেশজুড়ে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং হচ্ছে। এতে অসহ্য গরমে অতিষ্ঠ জনজীবন। দিনে-রাতে সব সময় বিদ্যুৎ যাচ্ছে। কোনও কোনও জেলায় সাত থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে ১০ থেকে ১৫ ঘণ্টার বেশি লোডশেডিং দেওয়ায় ক্ষোভ বাড়ছে মানুষের। একদিকে তীব্র গরম, অন্যদিকে বিদ্যুৎ না থাকায় ভোগান্তি বেড়েছে তাদের। সবচেয়ে বিপাকে আছে এসএসসি পরীক্ষার্থীরা।
ময়মনসিংহ শহরে দিনে-রাতে পাঁচ-ছয় ঘণ্টা আর গ্রামে ১২ ঘণ্টার বেশি লোডশেডিং দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলার মানুষজন। গ্রামের কেউ কেউ বলছেন, লোডশেডিং নয়; মাঝেমধ্যে বিদ্যুৎ আসে।
জেলা সদরের গোপালনগর গ্রামের কৃষক আলমাস বলেন, এখন লোডশেডিং বুঝি না। আমাদের গ্রামে ১৫ ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না। বেশিরভাগ এলাকায় একই অবস্থা। মাঝেমধ্যে বিদ্যুৎ আসে। আধাঘণ্টা থাকার পর আবার চলে যায়। গত কয়েক বছরের মধ্যে এমন লোডশেডিং আমরা দেখি নাই।
যশোর শহরের এক এসএসসি পরীক্ষার্থী বলেন, ‘গত জুমুয়াবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত তিনবারে তিন ঘণ্টার বেশি লোডশেডিং হয়েছে। এরপর শনিবার সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনবার লোডশেডিং। একবার বিদ্যুৎ গেলে ৪০ মিনিট থেকে দেড় ঘণ্টা পর আসে। দিনে-রাতে পাঁচ-ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এতে পড়াশোনা ও প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে আমার।
চাহিদা মতো বিদ্যুৎ না পেয়ে দিন কিংবা রাতের বেশিরভাগ সময় কষ্ট করতে হচ্ছে মানুষকে। ভোগান্তি তৈরি হচ্ছে ব্যবসা-বাণিজ্যেও। বিদ্যুৎ বিভাগ বলছে, যশোর পল্লী বিদ্যুৎ সমিতির চাহিদার তুলনায় ২৫-৩৫ শতাংশ পাচ্ছেন সরবারহ। এতে ঘন ঘন লোডশেডিংয়ের শিকার হচ্ছে মানুষ। তবে শহরের চেয়ে গ্রামে লোডশেডিং বেশি দিতে হচ্ছে।
কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের কামাল মিয়া বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকছে না। একটু পর পর চলে যায়। আমার মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে। গরম আর রাতের অন্ধকার মিলিয়ে পড়াশোনা ঠিকমতো করতে পারছে না। ভোগান্তির পাশাপাশি দুশ্চিন্তায় আছি।’
নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলার মধ্যে বন্দর, সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জে গড়ে প্রতিদিন ১০-১৪ ঘণ্টার বেশি লোডশেডিং হচ্ছে। এর মধ্যে বন্দরে পাঁচ-সাত, সোনারগাঁয়ে ১০-১২, আড়াইহাজারে ১২-১৬, রূপগঞ্জে ১০-১২ এবং নারায়ণগঞ্জ শহরে অর্থাৎ সদরে দুই-তিন ঘণ্টা লোডশেডিং থাকে।
রংপুরে ভয়াবহ লোডশেডিং আর প্রচ- তাপদাহে জনজীবন অচল হয়ে পড়েছে। সকাল থেকে রাত ১২টা পর্যন্ত এক ঘণ্টা পর পর লোডশেডিং চলছে। এতে ছোট ছোট কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। নগরীর শপিংমল আর মার্কেটগুলোতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলা পর্যায়ে সারাদিনই লোডশেডিং চলছে। বিশেষ করে গ্রামে দিনে দুই-তিনবার বিদ্যুৎ এসে এক ঘণ্টা থেকে চলে যাচ্ছে। অর্থাৎ ১০ ঘণ্টার বেশি লোডশেডিং থাকে। রাতের ১১টা কিংবা ১২টার আগে বিদ্যুৎ আসে না। সবমিলিয়ে ১৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং থাকছে।
উপজেলাগুলোতে আরও ভয়াবহ অবস্থা। কখন বিদ্যুৎ দেবে তা পল্লী বিদ্যুতের কর্মকর্তারাই জানেন না। সন্ধ্যার পর থেকে রাত ১১টা পর্যন্ত বেশিরভাগ গ্রামে বিদ্যুৎ থাকে না। দিনে দুই-তিন ঘণ্টার বেশি থাকে না।
রাজশাহীর বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গ্রামাঞ্চলে দিনে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। নেসকো কর্মকর্তারা জানান, গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়েছে, কিন্তু জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় ঘাটতি তৈরি হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাবি স্টেশন সংস্কার, ট্রেনের স্টপেজসহ ৫ দফা দাবি শিক্ষার্থীদের
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: নৌপরিবহনমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গুলশান-বনানী থানায় নতুন ওসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক এমপি জাফর আলম কারাগারে
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, দেশজুড়ে ৫ দিন বৃষ্টিপাতের আভাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চলতি বছর এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৫
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












