মহান আল্লাহ পাক উনার রহমতের বৃষ্টি, বাঁচলো ৫০ কোটি টাকা
, ২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
বোরো আবাদে সেচ নিয়ে যখন দুঃশ্চিন্তায় কৃষক, তখন মহান আল্লাহ পাক উনার রহমত হয়ে নেমে এসেছে বৃষ্টি। শুকিয়ে যাওয়া ফসলের ক্ষেত পানিতে ভরে গেছে। এতে আগামী দুই থেকে তিনটি সেচ সাশ্রয় হয়েছে কৃষকের। ফলে সেচ খাতে ৫০ কোটি টাকার অর্থ সাশ্রয় হচ্ছে। কমবে বোরোর উৎপাদন খরচও।
রংপুর কৃষি বিভাগ সূত্র জানায়, দোনপ্রতি (২৪ শতক) কৃষকের একবার সেচ দিতে খরচ হয় প্রায় ১২৫ টাকা। তিন বার সেচ দিতে দোনপ্রতি কমপক্ষে ৩৭৫ টাকা খরচ করলে হেক্টর প্রতি কৃষকের খরচ হতো ৩ হাজার ৭০০ টাকা। এ বছর রংপুরে ১ লাখ ৩২ হাজার ৮৩৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। হিসাব অনুযায়ী কৃষকের সেচ সাশ্রয় হচ্ছে প্রায় ৫০ কোটি টাকা।
রংপুর মিঠাপুকুর উপজেলার ইসলামপুরের কৃষক আজিজার রহমান বলেন, ডিজেল নিয়ে সংকটের মাঝে আমরা অনেক কৃষক ঠিকমতো সেচ দিতে পারি নাই। শনিবার থেকে রংপুরে বৃষ্টি হওয়ায় ক্ষেতগুলো পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। কমপক্ষে তিনটি সেচ আমাদের বেঁচে গেল। এতে ধানের আবাদ ভাল হবে। তবে ভারী বৃষ্টি হতে থাকলে নিচু জমিগুলোতে জলাবদ্ধতা দেখা যাবে। আমরা আবহাওয়া দেখে ফসলের দিকে নজর রাখছি।
রংপুর নগরীর নজিরেরহাটের কৃষক শ্যামল রায় বলেন, সার, কীটনাশকের বেশি দামের কারণে উৎপাদন খরচ বেড়েছিল, তা বৃষ্টির কারণে সেচ কম লাগবে বলে কিছুটা লাঘব হবে। বর্তমানে আমার ক্ষেত পানিতে পরিপূর্ণ। উঁচু জমি হওয়ায় বৃষ্টি নিয়ে কোনও ধরনের সমস্যা হবে না। এছাড়া বৃষ্টিতে ক্ষেতে পানি জমায় নানা ধরনের পোকা-মাকড়ের হাত থেকে ফসল রক্ষা পাবে।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম বলেন, রংপুরে বৃষ্টিপাত কৃষকের জন্য আশীর্বাদ হয়েছে। এতে কৃষকের সেচ সাশ্রয় হওয়ায় উৎপাদন খরচ কমেছে। শনিবার ও রবিবার রংপুর জেলার ৮ উপজেলা ও রংপুর কৃষি অঞ্চলের ৫টি জেলাতেই বৃষ্টি হয়েছে। বর্তমানে ধানের প্রজনন মৌসুম চলছে। এ সময় ক্ষেতে পানির প্রয়োজন ছিল। যে পরিমাণ বৃষ্টি হয়েছে, আগামী ১০ থেকে ১২ দিন ক্ষেতে পানি দেওয়ার প্রয়োজন পড়বে না। যদি এমন আবহাওয়া বিরাজ করে তবে এবার কম সেচেই বোরো উৎপাদন করা যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












