সরকারের ব্যাংকঋণ দ্রুত বাড়ছে
, ০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য ব্যাংক থেকে সরকারের ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৪ হাজার কোটি টাকা; কিন্তু অর্থবছরের নয় মাস পার না হতেই সেই সীমা ছাড়িয়ে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার কোটি টাকা।
অর্থাৎ অর্থবছর শেষ হওয়ার আগেই সরকার অতিরিক্ত ঋণের পথে হাঁটছে, যা আর্থিক ব্যবস্থাপনায় চাপ বাড়ার ইঙ্গিত দেয়। এই ঋণের অধিকাংশই অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া।
মূলত রাজস্ব আয়ে ধীরগতি, সঞ্চয়পত্রে বিনিয়োগ কমে যাওয়া এবং বৈদেশিক ঋণ সহায়তার প্রত্যাশিত প্রবাহ না থাকায় এখন কার্যত ব্যাংকিংব্যবস্থার ওপরই নির্ভর করে ব্যয় মেটাচ্ছে সরকার।
খাতসংশ্লিষ্টরা বলছেন, এবার ব্যাংকব্যবস্থা থেকে অতিদ্রুত ঋণ বৃদ্ধির পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো- অন্তর্বর্তী সরকারের সময়ে পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংককে সরকারের মূলধন সহায়তা। গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে ওই ব্যাংকে সরকার প্রায় ২০ হাজার কোটি টাকা মূলধন জোগান দেয়, যার বড় অংশই এসেছে ব্যাংকব্যবস্থা থেকে ধার করা অর্থের মাধ্যমে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরেও বিগত সরকারের ব্যয়ের চাপ বেড়েছিল। বর্তমানে যুদ্ধের প্রভাবে জ্বালানি খাতে সরকারকে বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে। সব মিলিয়ে সরকারের পরিচালন ব্যয় বৃদ্ধি পেয়েছে। তবে ব্যয়ের তুলনায় আয় কম হওয়ায় ব্যাংক খাত থেকে ঋণ নিয়ে সরকার চাহিদা পূরণ করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬: সংসদ সদস্যদের বৈঠক আহ্বান
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ পাবেন তরুণরা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসএসসিতে শতভাগ ফেল নাটোরের ১০ শিক্ষাপ্রতিষ্ঠানে
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে কার্গো জাহাজে হুতির হামলা, নিহত ৩
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন পার্বত্য এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে: তথ্য উপদেষ্টা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখ মানুষ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টাঙ্গাইলে ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে কেউ পাস করেনি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গলায় বড় দা ধরে এমপির বাড়ি-জমি লিখে নেয়ার অভিযোগে মামলা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪৮৪, গুলশানেই অর্ধশতাধিক
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিগত সরকার শুধু পাওয়ার স্টেশন করেছে, জ্বালানির ব্যবস্থা করেনি: মন্ত্রী
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান বিশ্বের সামনে নিজেকে ‘অপরাজেয় শক্তি’ হিসেবে প্রমাণ করেছে: আরাঘচি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)