কৃষক কার্ড ও ফুয়েল কার্ডেও মিলছে না ডিজেল, কৃষকদের হাহাকার
, ২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
‘ডিজেল না থাকায় সময়মতো জমিতে পানি (সেচ) দিতে পারছি না। ধানের চারা শুকিয়ে যাচ্ছে। এখন যদি সেচ দিতে না পারি, তাহলে সব ফসল নষ্ট হয়ে যাবে।’
এভাবেই আশঙ্কার কথা জানাচ্ছিলেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আলমপুর এলাকার আড়িয়াল বিলের ধান চাষি বাচ্চু মাঝি। তবে এ আশঙ্কা শুধু তার নয়, বিলের অন্যান্য কৃষকদেরও দুশ্চিন্তায় দিন কাটছে। ডিজেল সংকটে তারা চরম বেকায়দায় পড়েছেন।
হতাশা প্রকাশ করে কৃষক বাচ্চু মাঝি বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে কৃষক কার্ড করে দেওয়া হয়েছে, তবুও ফিলিং স্টেশনে গিয়ে তেল পাই না। আবার বাইরে কিনতে গেলে অনেক বেশি দাম দিতে হয়। এত খরচ করে চাষবাদে লাভ তো দূরের কথা, এইবার মূলধনই উঠবে না।’
খোঁজ নিয়ে জানা গেছে, জ্বালানি তেলের অভাবে ভয়াবহ সংকটে মুন্সিগঞ্জের আড়িয়াল বিলের কৃষকরা। বোরো ধান আবাদ মৌসুমে তারা ডিজেল সংকটে পড়েছেন। জমিতে পর্যাপ্ত সেচ দিতে না পারায় গ্রীষ্মের তীব্র গরমে শুকিয়ে নষ্ট হচ্ছে ধানগাছ।
অভিযোগ রয়েছে, স্থানীয় কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাষিদের কৃষক ও ফুয়েল কার্ড দেয়া হলেও পাম্পে গেলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল মিলছে না।
বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, খালি বোতল ও গ্যালন নিয়ে শ্রীনগর পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে আছেন কৃষকরা। তাদের হাতে কৃষক কার্ড। ৫-১০ লিটার ডিজেল পেতে তাদের ১৫-২০ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কোনো কোনো পাম্পে তেলের অপেক্ষায় কৃষকদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে এক থেকে দুদিন।
কৃষকরা বলছেন, তেলের তীব্র সংকট ফসল উৎপাদনে বাধা হয়ে দাঁড়িয়েছে। এরমধ্যে জ্বালানি তেলের নতুন করে মূল্যবৃদ্ধি মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে কৃষকদের জন্য।
আড়িয়াল বিল ছাড়াও জেলার অন্যান্য উপজেলার কৃষক ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তীব্র জ্বালানি তেলের সংকটে মুন্সিগঞ্জের ছয়টি উপজেলায় আবাদ করা বোরো ধানের জমিতে সেচ দিতে পারছেন না কৃষকরা। তেলের অভাবে সেচযন্ত্র বন্ধ থাকায় রোদে শুকিয়ে যাচ্ছে ধানের চারাগাছ।
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হরপাড়া এলাকায় ফিলিং স্টেশনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারিবদ্ধ লাইনে দাঁড়িয়েও জ্বালানি তেল সংগ্রহ করতে পারেননি পাচলদিয়া গ্রামের কৃষক সবুর আলী।
তিনি বলেন, ‘সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেলের জন্য পাম্পে লাইনে ছিলাম। সারাদিন অপেক্ষা করেও তেল পাইনি। এভাবে চলতে থাকলে আমরা চাষাবাদ করবো কীভাবে?’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)