SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%বদলানো%' OR titleBn LIKE '%বদলানো%' OR descriptionEn LIKE '%বদলানো%' OR descriptionBn LIKE '%বদলানো%' OR slug LIKE '%বদলানো%' OR metaTag LIKE '%বদলানো%' OR metaDescription LIKE '%বদলানো%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নিজস্ব সংবাদদাতা:
গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহসহ পয়োনিষ্কাশনের মতো কাজে প্রায়ই ঢাকায় রাস্তা কাটা বা খোঁড়াখুঁড়ি করে বিভিন্ন সংস্থা। এ ক্ষেত্রে এমনও দেখা যায় যে এক সংস্থার কাজের পর একই সড়কে আরেকটি সংস্থা নেমে যায়। এতে ভোগান্তি দীর্ঘায়িত হয়।
নগরবাসী এমন আরেক খোঁড়াখুঁড়ির ভোগান্তির মুখে পড়তে যাচ্ছে। ঢাকায় ৫০০ কিলোমিটারের বেশি সড়ক কাটতে যাচ্ছে ঢাকা ওয়াসা। সংস্থাটির ‘ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্পের’ আওতায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় পয়োনিষ্কাশনব্যবস্থা নির্মাণ-পুনর্র্নিমাণের জন্য ধাপে ধাপে এই সড়ক খনন করা হবে।
ঢা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কূটনৈতিক নিয়ম অনুসরণ করে আগে থেকে জানিয়ে যাওয়ার পরও ভারতের একটি বিমানবন্দরে দুই ঘণ্টা হয়রানির শিকার হওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান। রাষ্ট্র ও গণতান্ত্রিক সরকারের মর্যাদা রক্ষায় তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে নিজে থেকেই দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে শেখ হাসিনা ও তার নীতির সমালোচনা করতে গিয়ে ভারতের ‘বাংলাদেশ নীতি’রও সমালোচনা করতেন ডা. বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
তীব্র গরমে পুড়ছে ভারতের বিস্তীর্ণ অঞ্চল। উত্তর থেকে পূর্ব, দক্ষিণ থেকে পশ্চিম-বিস্তীর্ণ অঞ্চল তাপপ্রবাহের কবলে। চলমান এই তাপপ্রবাহে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় তাপ প্রবাহের জেরে গত কয়েক দিনে ১৬ জনের মৃত্যু হয়েছে।
গত রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তেলেঙ্গানা রাজ্য প্রশাসন।
পৃথক এক বিবৃতিতে রাজ্য প্রশাসনের আওতাধীন সংস্থা তেলঙ্গানা প্ল্যানিং সোসাইটি (টিজিডিপিএস) জানিয়েছে, রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ১৬টিই তাপপ্রবাহের কবলে। এই জেলাগুলোতে ৪৮ ডিগ্রি ছাড়িয়ে গেছে। চূড়ান্ত সতর্কতাও জারি করা হয়েছ বাকি অংশ পড়ুন...
বর্তমান সময়ে একসঙ্গে অনেক কাজ করতে পারাকে দক্ষতার পরিচয় বলে মনে করা হয়।
হাঁটতে হাঁটতে বার্তার উত্তর দেওয়া, কাজের ফাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যম দেখা, ই-মেইল পাঠানো কিংবা কথা বলার সময় পরের দিনের পরিকল্পনা করা- এসব যেন স্বাভাবিক জীবনের অংশ। অর্থাৎ একসঙ্গে অনেক কিছু সামলাতে পারলেই তিনি সফল ও উৎপাদনশীল ধরে নেওয়া হয়।
তবে বিশেষজ্ঞদের মন্তব্য- বাস্তবে এই অভ্যাস মনোযোগ, মানসিক শান্তি ও কর্মক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মানুষের মস্তিষ্ক আসলে একসঙ্গে অনেক কাজ করার জন্য তৈরি নয়।
ব্যস্ততা সবসময় উৎপাদনশীলতা নয়:
অনেক সময় মনে হ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের কারাগারগুলো ক্রমেই পরিণত হচ্ছে এক বৈপরীত্যপূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, যেখানে ক্ষমতা ও অর্থ থাকলে বন্দিত্ব মানেই দেদার সুবিধা। আর না থাকলে অর্থাৎ সাধারণ বন্দিদের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ।
অনুসন্ধানে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের অংশগ্রহণে পরিচালিত হয় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’। রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রতিদিনই গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন মামলার আসামি ও নানা অপরাধে জড়িত ব্যক্তিরা। গ্রেপ্তার হওয়া মানুষের শাস্তি হিসেবে ঠিকানা হয় দেশের ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
একসময় কম খরচে বার্তা পাঠানোর অন্যতম মাধ্যম ছিলো ডাক বিভাগের পোস্টকার্ড। শুভেচ্ছা জানাতে কিংবা জরুরি বার্তা পাঠাতে পোস্টকার্ডের ব্যবহার ছিল ব্যাপক। ‘স্টেশনারি’ আইটেম হিসেবে এটিকে অনেকেই সংরক্ষণ করতেন। একসময় মাত্র ৫০ পয়সায় দেশের যেকোনও প্রান্তে পোস্টকার্ডে খোলা চিঠি পাঠানো যেতো।
কিন্তু সময়ের সঙ্গে এই মাধ্যম ধীরে ধীরে বিলুপ্তির পথে। এখন পোস্টকার্ডের দাম দুই টাকা হলেও ব্যবহার নেই বললেই চলে। সময় বদলানোর সঙ্গে সঙ্গে মানুষ এখন বার্তা পাঠানোর জন্য মূলত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নির্ভর করছে। এ বাকি অংশ পড়ুন...
(৩য় পর্ব)
আমেরিকা (ইউ এস) এমন এক পর্যায়ে প্রবেশ করেছে, যেটিকে রাশিয়া এবং চিনের বিরুদ্ধে এক নতুন ঠান্ডা লড়াই বলা যেতে পারে। এটিকে গণতন্ত্র এবং স্বৈরতন্ত্রের মধ্যে লড়াই বলে তুলে ধরার চেষ্টা বলে চালানো হলেও সাধারণ মানুষ এ কথা মানতে নারাজ। আমেরিকার এহেন অবস্থান গ্রহণের নেপথ্যে রয়েছে চিনা চ্যালেঞ্জের বিরুদ্ধে নিজের বিশ্বব্যাপী প্রাধান্য বজায় রাখার আকাক্সক্ষা।
বর্তমান বিশ্বের নজরে মার্কিন বিপত্তিগুলি- প্রথমে ভিয়েতনাম যুদ্ধ এবং পরবর্তী কালে ইরাক এবং আফগানিস্তানে বিপর্যয়কর হস্তক্ষেপ- তার প্রতিদ্বন্দ্বীদের অগ্রসর হওয়ার জায়গা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পুলিশের মাঠ পর্যায়ের অনেক ঊধ্বর্তন কর্মকর্তাই বিভিন্ন সময় রাজনৈতিক সুবিধা গ্রহণসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ও সমালোচিত হয়েছেন। এই বিতর্কের ধারায় সর্বশেষ সংযোজন সাম্প্রতিকতম সাবেক অন্তর্বর্তী সরকারের কয়েকজন পুলিশ কর্মকর্তাও। অভিযোগ এসেছে, গত ১৮ মাস ধরে তারা একটি বিশেষ দলের হয়ে নানা বৈষয়িক সুবিধা নিয়েছেন।
সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার অনুসন্ধানেও উঠে এসেছে ৬৪ জেলার পুলিশ সুপার ও ডিএমপির কর্মকর্তাদের সম্পর্কে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা সংস্থার অনুসন্ধানের ভিত্তিতে প্রণীত এই তালিকায় যেসব ক বাকি অংশ পড়ুন...
পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল সুন্দরবন। বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম প্রশস্ত বনভূমি এটি। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন।
সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন সম্মেলন পালিত হয়েছে।
২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সে হিসেবে এবা বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
চান্দিনা উপজেলার দোবাড়িয়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমের দিন এখন কাটছে মাঠের সবুজ শসার পরিচর্যায়। এক সময় ভাগ্যের অন্বেষণে নানা দিকে ছুটে চলা এই পরিশ্রমী যুবক এখন নিজের মাটিতেই খুঁজে পেয়েছেন সমৃদ্ধির চাবিকাঠি। মাত্র ৪০ শতাংশ জমিতে শসা চাষ করে তিনি এলাকায় এক চাঞ্চল্যকর সাফল্যের উদাহরণ তৈরি করেছেন। তার এই অভাবনীয় সাফল্য দেখে এখন স্থানীয় অন্য কৃষকদের মধ্যেও নতুন করে আশার আলো সঞ্চার হচ্ছে।
জাহাঙ্গীর ৪০ শতাংশ জমিতে আধুনিক পদ্ধতিতে শসা চাষ শুরু করেন। সঠিক যতœ আর সুপরিকল্পিত চাষাবাদের ফলে ফলনও হয়েছে আশাতীত। বাকি অংশ পড়ুন...
বগুড়া সংবাদাদতা:
গত ১৭ বছরে বগুড়ার উন্নয়নের নামে সরকারি খাতে খরচ হয়েছে ১৭ হাজার কোটি টাকা। কিন্তু এত ব্যয়ের পরও নাগরিক জীবনমানের সূচকে বগুড়া আজও পিছিয়ে। শহর থেকে গ্রাম সবখানেই দুর্ভোগ নিত্যসঙ্গী।
তালিকা বিশ্লেষণে দেখা যায়, ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৭ বছরে বগুড়া জেলা ও নগর এলাকায় উন্নয়ন খাতে ব্যয় হয়েছে ১৭ হাজার কোটি টাকার বেশি। এই ব্যয়ের সবচেয়ে বড় অংশ গেছে সড়ক ও যোগাযোগ খাতে। জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক, শহরের প্রধান সড়ক, গ্রামীণ সড়ক ও ব্রিজ-কালভার্ট নির্মাণ ও সংস্কারে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ হাজার ৫০০ থেকে ৫ হাজার কোটি টাকা। কিন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেই সবচেয়ে বেশি মূল্যস্ফীতি বিরাজ করছে। জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে সর্বোচ্চ মূল্যস্ফীতির দেশ ছিল বাংলাদেশ এবং ২০২৬ সালেও এই অবস্থান বদলানোর সম্ভাবনা কম। যদিও আগামী বছর মূল্যস্ফীতি কিছুটা কমতে পারে, তবু দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই শীর্ষে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক সম্পর্ক বিভাগ (ইউএন ডিইএসএ) সমপ্রতি ‘বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও ২০২৬ সালের সম্ভাবনা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।
সেখানে বলা হয়েছে, ২০২৫ স বাকি অংশ পড়ুন...












