পানির পর এবার পয়োনিষ্কাশন লাইন, কাটতে হবে ঢাকার ৫০০ কি.মি. রাস্তা
, ১৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহসহ পয়োনিষ্কাশনের মতো কাজে প্রায়ই ঢাকায় রাস্তা কাটা বা খোঁড়াখুঁড়ি করে বিভিন্ন সংস্থা। এ ক্ষেত্রে এমনও দেখা যায় যে এক সংস্থার কাজের পর একই সড়কে আরেকটি সংস্থা নেমে যায়। এতে ভোগান্তি দীর্ঘায়িত হয়।
নগরবাসী এমন আরেক খোঁড়াখুঁড়ির ভোগান্তির মুখে পড়তে যাচ্ছে। ঢাকায় ৫০০ কিলোমিটারের বেশি সড়ক কাটতে যাচ্ছে ঢাকা ওয়াসা। সংস্থাটির ‘ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্পের’ আওতায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় পয়োনিষ্কাশনব্যবস্থা নির্মাণ-পুনর্র্নিমাণের জন্য ধাপে ধাপে এই সড়ক খনন করা হবে।
ঢাকা ওয়াসার তথ্য অনুসারে, প্রকল্পটির ব্যয় ৫ হাজার ১৮৭ কোটি টাকা। চলতি বছরের জানুয়ারিতে কাজ শুরু হয়েছে। কাজ শেষ হওয়ার কথা ২০২৮ সালে। বিদেশি ঋণনির্ভর এ প্রকল্পে অর্থায়ন করছে বিশ^ব্যাংক ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)।
ঢাকা ওয়াসা এর আগে পানির সরবরাহব্যবস্থা উন্নত করতে একটি প্রকল্প (ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) বাস্তবায়ন করে। এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে এ প্রকল্পের কাজ ছিল পুরোনো পানির পাইপলাইন বদলানো, নতুন পাইপ বসানো, বাসাবাড়ির পানির সংযোগ ঠিক করা বা বৈধ করা, পানির অপচয় কমানো। এসব কাজ করতে গিয়ে ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক খনন করতে হয়।
এখন পয়োনিষ্কাশন প্রকল্পের জন্য আবার ঢাকার সড়ক কাটার কাজ শুরু হলো। ফলে নগরের বাসিন্দাদের আরেক দফা খোঁড়াখুঁড়ির ভোগান্তিতে পড়তে হচ্ছে।
‘প্রযুক্তিগত’ জ্ঞানের অভাবে অতীতে একই সড়ক বারবার খুঁড়তে হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিনুল ইসলাম। তিনি বলেন, একই রাস্তা যাতে বারবার কাটতে না হয়, সেই বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন। তারা সিদ্ধান্ত নিয়েছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) শিক্ষকদের সঙ্গে বসে এমনভাবে পরিকল্পনা তৈরির চেষ্টা করবেন, যাতে সড়ক বারবার কাটতে না হয়। মানুষের ভোগান্তি কম হয়।
অবশ্য রাস্তা বারবার কাটার কারণ হিসেবে প্রযুক্তিগত জ্ঞানের অভাবকে দায়ী মনে করেন না নতুন প্রকল্পটির পরিচালক মোহাম্মদ সেলিম মিঞা। তিনি বলেন, উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পাসের মতো প্রশাসনিক জটিলতা, প্রকল্পভেদে সময়সীমার ভিন্নতা, নির্দিষ্ট বরাদ্দ, বিপুল অঙ্কের অর্থের প্রয়োজনীয়তা, উন্নয়ন সহযোগীদের ভিন্নতা, উন্নয়ন সহযোগীদের পৃথক শর্তের মতো বিষয় সমন্বিত কাজে বাধা সৃষ্টি করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যাংক খাতে গত বছর ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা লোকসান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সামরিক জীবনে দ্বীনি অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম -সেনাপ্রধান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই -স্পিকার
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামাতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিআরটি হবে উন্নত ট্রান্সপোর্ট করিডোর
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে আলু ছিটিয়ে অবরোধ চাষিদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢামেকে রোগীর চাপ, সুযোগ নিচ্ছে দালাল সিন্ডিকেট, টার্গেট রোগী ভাগানো
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ল্যাবের টেস্ট!
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গণমাধ্যমকে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












