বিলুপ্তির পথে কম খরচে বার্তা পাঠানোর পোস্টকার্ড
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ আশির, ১৩৯৩ শামসী সন , ২৯ মার্চ, ২০২৬ খ্রি:, ১৫ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
একসময় কম খরচে বার্তা পাঠানোর অন্যতম মাধ্যম ছিলো ডাক বিভাগের পোস্টকার্ড। শুভেচ্ছা জানাতে কিংবা জরুরি বার্তা পাঠাতে পোস্টকার্ডের ব্যবহার ছিল ব্যাপক। ‘স্টেশনারি’ আইটেম হিসেবে এটিকে অনেকেই সংরক্ষণ করতেন। একসময় মাত্র ৫০ পয়সায় দেশের যেকোনও প্রান্তে পোস্টকার্ডে খোলা চিঠি পাঠানো যেতো।
কিন্তু সময়ের সঙ্গে এই মাধ্যম ধীরে ধীরে বিলুপ্তির পথে। এখন পোস্টকার্ডের দাম দুই টাকা হলেও ব্যবহার নেই বললেই চলে। সময় বদলানোর সঙ্গে সঙ্গে মানুষ এখন বার্তা পাঠানোর জন্য মূলত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নির্ভর করছে। এর ফলে কেউ শখ করে হলেও ডাক বিভাগের পোস্টকার্ড ব্যবহার করতে আগ্রহী নয়।
ডাক বিভাগের তথ্য অনুযায়ী, এক সময় রাজধানী ঢাকায় প্রায় ২৬৯টি লেটার বক্স ছিল। এর মধ্যে হলুদ বক্স ঢাকার জন্য, লাল বক্স সারাদেশের জন্য, আর নীল বক্স ব্যবহৃত হতো বিদেশে পাঠানো চিঠির জন্য। বর্তমানে অধিকাংশ লেটার বক্স আর নেই।
অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ ওমর ফারুক বলেন, পোস্ট অফিসের আশেপাশে এখনও প্রায় শতাধিক লেটার বক্স সক্রিয় রয়েছে। বেশিরভাগ জায়গা থেকে ব্যবহার না হওয়ায় সরিয়ে নেওয়া হয়েছে, আবার কিছু নতুন করে বসানো হয়েছে। প্রয়োজনমতো পরিকল্পনা করে আরও বসানো হতে পারে।
তবে ডাক বিভাগ স্বীকার করেছে, মানুষকে লেটার বক্স ব্যবহার করতে উৎসাহী করার উদ্যোগ খুব কম। প্রতি বছর ৯ অক্টোবর বিশ^ ডাক দিবসে ডাক বিভাগের সেবাসহ বিভিন্ন তথ্য প্রদর্শন করা হয়, কিন্তু সাধারণ জনগণের মধ্যে আগ্রহ তৈরি করা যায়নি।
এছাড়া বর্তমানে ডাক বিভাগের আওতায় ৯৮৪৮টি ডাকঘর রয়েছে। এর মধ্যে ৪টি জিপিও, ২৩টি ‘এ গ্রেড’ পোস্ট অফিস, ৪৫টি ‘বি গ্রেড’ পোস্ট অফিস, ৪০৮টি উপজেলা পোস্ট অফিস, ৯৩০টি সাব পোস্ট অফিস এবং ৮১০৯টি শাখা ডাকঘর রয়েছে।
এই ডাকঘরগুলো শহর থেকে শুরু করে দেশের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চল পর্যন্ত ডাক সেবা ডিজিটালভাবে পৌঁছে দিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)