রঙ বদলানো চলছে পুলিশ প্রশাসনে!
, ৩রা রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ তাসি, ১৩৯৩ শামসী সন , ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
পুলিশের মাঠ পর্যায়ের অনেক ঊধ্বর্তন কর্মকর্তাই বিভিন্ন সময় রাজনৈতিক সুবিধা গ্রহণসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ও সমালোচিত হয়েছেন। এই বিতর্কের ধারায় সর্বশেষ সংযোজন সাম্প্রতিকতম সাবেক অন্তর্বর্তী সরকারের কয়েকজন পুলিশ কর্মকর্তাও। অভিযোগ এসেছে, গত ১৮ মাস ধরে তারা একটি বিশেষ দলের হয়ে নানা বৈষয়িক সুবিধা নিয়েছেন।
সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার অনুসন্ধানেও উঠে এসেছে ৬৪ জেলার পুলিশ সুপার ও ডিএমপির কর্মকর্তাদের সম্পর্কে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা সংস্থার অনুসন্ধানের ভিত্তিতে প্রণীত এই তালিকায় যেসব কর্মকর্তার নাম এসেছে, তাদের মধ্যে সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতিসহ নানা আর্থিক ও বৈষয়িক সুবিধা পাওয়া কর্মকর্তাও রয়েছেন। ৫ আগস্টের পর রাতারাতি ভোল পাল্টেছেন তারা; একটি দলের পক্ষে সোচ্চার হয়ে বাগিয়ে নিয়েছেন দায়িত্বশীল বিভিন্ন জেলাসহ পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদ। যদিও এ বিষয়ে বর্তমান সরকারের দায়িত্বপ্রাপ্তরা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তারা বিষয়টি খতিয়ে দেখছেন বলে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, পুলিশ প্রশাসনে সাবেক আওয়ামী লীগ সরকারের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি আর্থিক ও অন্যান্য সুবিধা নিয়েছেন এমন ৩৩ জন পুলিশ সুপার গত ১৮ মাস ধরে অন্য একটি দলপন্থী হিসেবে ভূমিকা রাখছেন। এই কর্মকর্তাদের ধারণা হয়েছিল, তাদের সমর্থন করা দল সরকার গঠন করতে চলেছে। এমন প্রেক্ষাপটে নির্বাচনের আগে এই ৩৩ পুলিশ সুপার ৩৩টি জেলায় বদলি হওয়ার পর তারা ভোটের মাঠের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠেন। তৎকালীন অন্তর্বর্তী সরকারকে গোয়েন্দা সংস্থা এসব ব্যাপারে অবহিত করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
গোয়েন্দা সূত্র জানাচ্ছে, এসব পুলিশ সুপার আগে সাবেক আওয়ামী লীগের সুবিধাভোগী হিসেবে সক্রিয় ছিলেন। ৩৩ জেলায় বদলি হয়ে ভোটের মাঠের নিয়ন্ত্রণ নিয়ে এরা বিশেষ একটি রাজনৈতিক দলের পক্ষে কাজ করেন। তাদের অনেকে ওই দলের সমর্থনে সামাজিক মাধ্যমেও সরাসরি বক্তব্য পোস্ট করেন। কিন্তু সেই দলের ভরাডুবি ঘটার পর তারা এখন ক্ষমতাসীন দলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করার জন্য লবিং করছেন।
এসব বিষয়ে জানতে চাইলে ডিএমপি ও পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা গত ১৭ বছর কষ্ট করে চাকরি করেছেন। কোনো ধরনের প্রমোশন ও পোস্টিং দেওয়া হয়নি। ৫ আগস্টের পর ভালো পদে পদায়ন পাবেন বলে আশা করেছিলেন। কিন্তু পুলিশেও সেই গুপ্ত রূপ দেখা গেছে গত ১৮ মাসে। আওয়ামীপন্থীরা হঠাৎ করেই একটি দলের লোক হয়ে গেলেন। অনেকে দুটি পদও আঁকড়ে রেখেছেন। আর বিএনপিপন্থীরা রয়ে গেছেন সেই ডাম্পিং পোস্টিংয়েই। নতুন করে তারাই আবার এখন পদে বহাল থাকতে জোর লবিং করে যাচ্ছেন। বিষয়টি সরকারের দায়িত্বশীলদের নজরে রাখা উচিত বলেও মনে করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












