হয়রানির শিকার হয়েছি, প্রতিবাদস্বরূপ ফিরে এসেছি -ডা. জাহেদ
, ০১ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৭ জুন, ২০২৬ খ্রি:, ০৩ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
কূটনৈতিক নিয়ম অনুসরণ করে আগে থেকে জানিয়ে যাওয়ার পরও ভারতের একটি বিমানবন্দরে দুই ঘণ্টা হয়রানির শিকার হওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান। রাষ্ট্র ও গণতান্ত্রিক সরকারের মর্যাদা রক্ষায় তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে নিজে থেকেই দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে শেখ হাসিনা ও তার নীতির সমালোচনা করতে গিয়ে ভারতের ‘বাংলাদেশ নীতি’রও সমালোচনা করতেন ডা. জাহেদ। তারেক রহমান সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসার পর থেকে তিনি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পক্ষেই কথা বলছেন।
এক সপ্তাহ আগে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ বলেছিলেন, বাংলাদেশকে চাপে ফেলার জন্য ভারত এমনটি করছে বলে তিনি মনে করেন না; বরং পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিসাব-নিকাশের অংশ হিসেবে এমনটি করা হচ্ছে। তবে তার ওই বক্তব্য ও অবস্থানের সমালোচনা হয়েছে রাজনৈতিক মহলে। এর এক সপ্তাহের মধ্যেই গত রোববার ভারতের কাছ থেকে দুর্ব্যবহারের শিকার হলেও বিষয়টিকে সুরাহা করার পূর্ণ দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেন তিনি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তথ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এলে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার দিল্লি অভিজ্ঞতা জানতে নানা প্রশ্ন করেন সাংবাদিকরা।
উপদেষ্টা বলেন, একটা অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি হয়েছিল। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে আমরা একটা পদক্ষেপ নিয়েছি। এখন যা যা করণীয় পররাষ্ট্র মন্ত্রণালয় করবে। আশা করব ভবিষ্যৎ এনগেজমেন্টের ক্ষেত্রে এটা কোনো প্রভাব পড়বে না। প্রতিবেশী বদলানো যায় না। এ কথা বাংলাদেশের ক্ষেত্রে যেমন সত্য, ইন্ডিয়ার ক্ষেত্রেও সত্য। তাদের সরকার ব্যাপারটা বুঝবেন বলে আমি বিশ^াস করি। এই ঘটনায় পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যাবে বলে আমি মনে করি না।
আবার ভারতে যাবেন কি না-সাংবাদিকদের এমন প্রশ্নে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘নিশ্চয়ই যাব। যদি প্রপার ইনভাইটেশন পাই, আমি নিশ্চয় যাব। আমি ভারতের সঙ্গে এনগেজ করতে চাই, লজিক্যালি ও রেশনালি। এই এনগেজমেন্টের কথা বললে কারও কারও কাছে মনে হয় আমি দেশ বিকিয়ে দিতে যাচ্ছি। বাংলাদেশ বিকিয়ে দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক এই সরকার কখনো করবে না। ভারতের সঙ্গে আমরা সমমর্যাদার ভিত্তিতে ব্যবসা বাণিজ্যসহ সব দিকে যুক্ত হতে চাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)