SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%পান%' OR titleBn LIKE '%পান%' OR descriptionEn LIKE '%পান%' OR descriptionBn LIKE '%পান%' OR slug LIKE '%পান%' OR metaTag LIKE '%পান%' OR metaDescription LIKE '%পান%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নিজস্ব প্রতিবেদক:
জীবনবিমা কোম্পানিগুলোর হাতে থাকা গ্রাহকদের দীর্ঘমেয়াদি তহবিল বিভিন্ন খাতে বিনিয়োগ করে আয় করা হয়। এই আয় থেকে ভবিষ্যতে পলিসিধারীদের দাবি, বোনাস ও অন্যান্য সুবিধা পরিশোধের সক্ষমতা তৈরি হয়। কিন্তু চলতি বছরের প্রথম তিন মাসে বড় অঙ্কের বিনিয়োগের বিপরীতে জীবনবিমা খাতের নামমাত্র আয় পরিলক্ষিত হয়েছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত তথ্য অনুযায়ী, জানুয়ারি-মার্চ শেষে দেশের জীবনবিমা কোম্পানিগুলোর মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৪২ হাজার ৫৩৪ কোটি টাকা। এ সময়ে এসব বিনিয়োগ থেকে আয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সামান্য বৃষ্টিতেই স্থবির হয়ে যায় রাজধানী। পথে পথে পানিবদ্ধতায় দুর্ভোগের যেন সীমা থাকে না নগরবাসীর। অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত দুর্বিষহ হয়ে উঠে। আর ভারী বৃষ্টি হলেই রাজধানীর বিভিন্ন সড়ক, গলি ও আবাসিক এলাকায় পানি জমে যায় যোগাযোগ বিছিন্ন হয়ে যায়।
পানিবদ্ধতা রাজধানীর বিচ্ছিন্ন কোনো এলাকার সমস্যা নয়। বৃষ্টির পর নগরীর বিভিন্ন প্রান্তে একই ধরনের পরিস্থিতি হচ্ছে নিয়মিত। ঢাকার দুই সিটি করপোরেশন ১৪১টি এলাকাকে পানিবদ্ধতার ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করে। কিন্তু ঝুঁকিপূর্ণ স্থান আগে থেকেই চ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের অন্যতম বড় সম্পদ বিশাল জনগোষ্ঠী। এই জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের পাশাপাশি সমুদ্রসম্পদের সম্ভাবনাও কাজে লাগাতে হবে। বাংলাদেশের সমুদ্রসীমায় ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল রয়েছে। এই বিশাল সামুদ্রিক অঞ্চলের সম্পদ ও সম্ভাবনা নিয়ে শিক্ষা ও গবেষণা আরও এগিয়ে নেওয়া প্রয়োজন। সুনীল অর্থনীতি ও সার্কুলার ইকোনমিকে কেন্দ্র করে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজ বাকি অংশ পড়ুন...
চাঁদপুর সংবাদদাতা:
ইলিশ গবেষণা কাগজ-কলমেই সীমাবদ্ধ বলে দাবি জেলে ও ব্যবসায়ীদের। দেশে ইলিশসহ মৎস্য সম্পদের উন্নয়ন নিয়ে মৎস্য বিভাগের কোটি কোটি টাকার ১৫টি প্রকল্প রয়েছে। অথচ এর সুফল মানতে নারাজ জেলে ও ব্যবসায়ীরা।
পদ্মা ও মেঘনায় ইলিশ রক্ষায় গত এক দশকে কোটি কোটি টাকা ব্যয়ে ১৪টি গবেষণা ও একটি ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালিত হলেও মাঠপর্যায়ে এর সুফল নিয়ে রয়েছে তীব্র অসন্তোষ। কাগজ-কলমে ডিম ও জাটকা উৎপাদন বৃদ্ধির চিত্র দেখানো হলেও জেলেরা বলছেন, গত কয়েক বছরে নদীতে ইলিশ আশঙ্কাজনক হারে কমেছে।
এ অবস্থা থেকে কাটিয়ে উঠ বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম নগরীতে আধুনিক পয়োবর্জ্য ব্যবস্থাপনায় ওয়াসা গৃহীত ৫ হাজার ২১৯ কোটি টাকার মেগা প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। প্রথম সোয়ারেজ প্রকল্পের ৭৮ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জুন মাসে দেশের প্রথম এই আধুনিক সোয়ারেজ প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রকল্পটি চালু হলে নগরের প্রায় ২০ লাখ মানুষ (মোট জনসংখ্যার ২০ থেকে ২৫ শতাংশ) আধুনিক পয়োবর্জ্য সেবার আওতায় আসবেন। ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম ওয়াসার ইতিহাসে এটিই প্রথম আধুনিক সোয়ারেজ প্রকল্প, যা বাস্তবায়নে কাজ করছে বাকি অংশ পড়ুন...
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ‘অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম’ এর ১০ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা একিউআইএস নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে। এই প্রতিবেদনে মূলত বিশ্বজুড়ে নিষিদ্ধঘোষিত বিভিন্ন জঙ্গি ও সন্ত্রাসী সংগঠনের বর্তমান অবস্থা, আর্থিক নেটওয়ার্ক এবং নিরাপত্তা হুমকি বিশ্লেষণ করা হয়। বিভিন্ন দেশের গোয়েন্দা তথ্য, মাঠপর্যায়ের গবেষণা এবং সদস্য রাষ্ট্রগুলোর দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে প্রতিবছর বা নির্দিষ্ট সময় পরপর এই প্রতিবেদন তৈরি করা হয়।
৩০ পৃষ্ঠা এই প্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জন্মহার কমে যাওয়া ও জনসংখ্যার বার্ধক্যের কারণে অস্ট্রেলিয়ায় ২০৬০-এর দশকে প্রথমবারের মতো জন্মের চেয়ে মৃত্যুর সংখ্যা বেশি হতে পারে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) (২১ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে দেশটির ট্রেজারি বিভাগ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
দশকের পর দশক ধরে কম জন্মহারের প্রভাব পুষিয়ে জনসংখ্যা বাড়াতে অভিবাসনের ওপর নির্ভর করেছে অস্ট্রেলিয়া। তবে অভিবাসনের গতি কমে আসায় দেশটি জাপান, জার্মানি ও দক্ষিণ কোরিয়ার মতো খারাপ অর্থনীতির পথেই এগোচ্ছে, যেখানে ইতোমধ বাকি অংশ পড়ুন...
এতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী মোহাম্মদ আবদুর রউফকে তার অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়েছে।
উল্লেখ্য, মোহাম্মদ আবদুর রউফ ২০২৫ সালেরর ২৫ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান। এরপর ২৬ ফেব্রুয়ারি সেতু বিভাগে বাকি অংশ পড়ুন...
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি ব্রিজে রাতের আঁধারে রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাই করার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ইতোমধ্যে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় উঠেছে।
এ ঘটনায় সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, বাসাইল পৌরসভার ম বাকি অংশ পড়ুন...
স্থানীয় সূত্র জানায়, সকালে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় তামান্নাকে দেখতে পান তার স্বামী শাখাওয়াত। পরে দরজা ভেঙে ওড়না পেঁচানো অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় গ্রীন প্রাইভেট হাসপাতালে নিয়ে যান তিনি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তামান্নাকে মৃত ঘোষণা করলে লাশ রেখেই গা ঢাকা দেন স্বামী শাখাওয়াত।
নিহতের মায়ের দাবি, তামান্নাকে শারীরিক নির্যাতনের পর হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে। দ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আলেসান্দ্রো। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) স্পিকারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে ইতালি বাংলাদেশি রপ্তানি পণ্যের একটি বৃহৎ গন্তব্য।
তিনি বলেন, রোহিঙ্গা সংকটে তাদের পুনর্বাসনের জন্য প্রতি বছর ইতালি সরকার বাংলাদেশকে বড় ধরনের আর্থিক সহায়তা দিয়ে থাকে।
স্পিকার বলেন, বাংলাদেশের সশস্ত্র প্রতিরক্ষার জন্য প্রতি বাকি অংশ পড়ুন...












