ইলিশ নিয়ে গবেষণা কেবলই কাগজ-কলমে
, ১০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ রবি, ১৩৯৪ শামসী সন , ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ইলিশ গবেষণা কাগজ-কলমেই সীমাবদ্ধ বলে দাবি জেলে ও ব্যবসায়ীদের। দেশে ইলিশসহ মৎস্য সম্পদের উন্নয়ন নিয়ে মৎস্য বিভাগের কোটি কোটি টাকার ১৫টি প্রকল্প রয়েছে। অথচ এর সুফল মানতে নারাজ জেলে ও ব্যবসায়ীরা।
পদ্মা ও মেঘনায় ইলিশ রক্ষায় গত এক দশকে কোটি কোটি টাকা ব্যয়ে ১৪টি গবেষণা ও একটি ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালিত হলেও মাঠপর্যায়ে এর সুফল নিয়ে রয়েছে তীব্র অসন্তোষ। কাগজ-কলমে ডিম ও জাটকা উৎপাদন বৃদ্ধির চিত্র দেখানো হলেও জেলেরা বলছেন, গত কয়েক বছরে নদীতে ইলিশ আশঙ্কাজনক হারে কমেছে।
এ অবস্থা থেকে কাটিয়ে উঠতে দ্রুত মানবসৃষ্ট ও প্রাকৃতিক কারণগুলো চিহ্নিত করে দীর্ঘমেয়াদি কার্যকর পরিকল্পনা গ্রহণের পরামর্শ ইলিশ গবেষকদের।
পদ্মা ও মেঘনা অববাহিকায় জাতীয় মাছ ইলিশের উৎপাদন ও সংরক্ষণে গত এক দশকে কোটি কোটি টাকা ব্যয় হলেও মাঠপর্যায়ে এর সুফল নেইÑ মন্তব্য জেলে ও ব্যবসায়ীদের।
চাঁদপুরে ইলিশ গবেষণা ইনস্টিটিউটের দেওয়া তথ্যমতে, ১০ বছরে প্রায় ১৪টি গবেষণা প্রোগ্রাম এবং প্রজেক্টের মাধ্যমে ইলিশ উন্নয়নে কাজ করা হয়েছে।
রাজস্ব বাজেটের অধীনে দেশে রয়েছে পরিবর্তনশীল জলবায়ুতে ইলিশের ওপর চন্দ্রপরিক্রমা, লবণাক্ততা অনুপ্রবেশ, বৃষ্টিপাত এবং পানিপ্রবাহের প্রভাব ও উন্নয়ন প্রজেক্টের মাধ্যমে মেঘনা নদীকেন্দ্রে ইলিশ গবেষণা ল্যাবরেটরি স্থাপনসহ ১৪টি প্রকল্প।
অন্যদিকে মৎস্য বিভাগে দশ বছরের মধ্যে একমাত্র ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
সরকারি পরিসংখ্যান ও গবেষণা প্রকল্পের খাতা-কলমে অর্জনগুলোর চিত্র জমকালো মনে হলেও দিন দিন কমছে ইলিশের উৎপাদন ও প্রাচুর্যতা, অথচ সংশ্লিষ্টদের তদারকি ও গবেষণা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়েছে বলে অভিযোগ তাদের।
তাদের দাবি, পদ্মা-মেঘনা নদীকেন্দ্রিক জেলে, পাইকারি ও খুচরা বিক্রেতারা দীর্ঘদিন ধরে নিবিড়ভাবে জড়িত। মৎস্য বিভাগ ও গবেষণাকেন্দ্রের প্রতিনিধিদের দেখা পান না তারা। তাদের মতে, কয়েক বছর ধরে মাছের উৎপাদন আশঙ্কাজনক হারে কমছে।
রাজরাজেশ্বরের জেলে রিপন মোল্লা বলেন, ‘আমরা পদ্মা-মেঘনাতে জাল বাই অনেক দিন হলো। তবে আগের মতন মাছ নাই। দিন দিন মাছ কমতেই আছে। উৎপাদন কমতেই আছে, ধরাও পড়ছে কম। এখন প্রশাসন মনে করে কী উদ্যোগ নেবে।’
বড় স্টেশন মাছ ঘাটের পাইকারি বিক্রেতা মোস্তাফা কামাল বলেন, ‘গবেষণা আর বাস্তবতার লগে মিল নাই। ওনারা গবেষণা করেন অফিসে বইসা। আর আমরা হইলাম নদীর সাথে আর মাছের সাথে অ্যাডজাস্ট। এজন্য ওনাদের সাথে আমাদের মিলে না।
জেলে ও ব্যবসায়ীদের পরামর্শ আমলে নিয়ে নদী খনন ও স্রোত ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানোর কথা জানায় মৎস্য বিভাগ।
চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, ‘তাদের যে পরামর্শগুলো আমরা সবসময় নিই এবং আমরা কিন্তু এই পরামর্শগুলো উপমহলেও প্রেরণ করি। কিন্তু দেশের সক্ষমতার ভিত্তিতে হয়তো এটা পরবর্তীতে কার্যকর হয়।’
এদিকে মৎস্য গবেষণাকেন্দ্রের তথ্য অনুযায়ী, সারা দেশে ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় ইলিশ উৎপাদন কমে ৫ লাখ টনে নেমেছে, যেখানে ২০১৫ সালের তুলনায় ২০২৫ সালে ডিম ও জাটকা উৎপাদনের গতিতেও কিছুটা ভাটা পড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম -জ্বালানি প্রতিমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, ছাত্রদল নেতাকে শোকজ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুদকের কর্মচারীদের ঝুঁকি ভাতা বাড়ছে,
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রাম ওয়াসার ৫ হাজার কোটি টাকার মেগা সোয়ারেজ প্রজেক্ট
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কৃত্রিম তন্তুর কাপড় আমদানিতে শর্ত শিথিল
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












