সমাধান হয় না রাজধানীর পানিবদ্ধতার
, ১০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ রবি, ১৩৯৪ শামসী সন , ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
সামান্য বৃষ্টিতেই স্থবির হয়ে যায় রাজধানী। পথে পথে পানিবদ্ধতায় দুর্ভোগের যেন সীমা থাকে না নগরবাসীর। অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত দুর্বিষহ হয়ে উঠে। আর ভারী বৃষ্টি হলেই রাজধানীর বিভিন্ন সড়ক, গলি ও আবাসিক এলাকায় পানি জমে যায় যোগাযোগ বিছিন্ন হয়ে যায়।
পানিবদ্ধতা রাজধানীর বিচ্ছিন্ন কোনো এলাকার সমস্যা নয়। বৃষ্টির পর নগরীর বিভিন্ন প্রান্তে একই ধরনের পরিস্থিতি হচ্ছে নিয়মিত। ঢাকার দুই সিটি করপোরেশন ১৪১টি এলাকাকে পানিবদ্ধতার ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করে। কিন্তু ঝুঁকিপূর্ণ স্থান আগে থেকেই চিহ্নিত থাকার পরও বৃষ্টিতে এসব এলাকায় পানি জমেছে। ঢাকার পানি নিষ্কাশনের দায়িত্ব ২০২০ সালের শেষ দিনে ঢাকা ওয়াসা থেকে দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়। দায়িত্ব হস্তান্তরের অন্যতম উদ্দেশ্য ছিল নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থাপনায় সমন্বয় বাড়ানো। কিন্তু পানিবদ্ধতার পুনরাবৃত্তি দেখাচ্ছে যে অবকাঠামো নির্মাণের পাশাপাশি পুরো ড্রেনেজ ব্যবস্থাকে সমন্বিতভাবে পরিচালনা করা এখনো বড় চ্যালেঞ্জ।
ইনস্টিটিউট ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট (আইপিডি) নির্বাহী পরিচালক ও নগর পরিকল্পনাবিদ প্রফেসর ড. আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকার পানিবদ্ধতা এমন পর্যায়ে পৌঁছেছে বৃষ্টির সময়ের সমস্যা হিসেবে দেখলে চলবে না। এটি নগর পরিকল্পনা, পরিবেশ, জনস্বাস্থ্য, পরিবহন এবং অর্থনীতির সঙ্গে যুক্ত সমন্বিত সমস্যা। বছরের পর বছর ড্রেন নির্মাণ, সংস্কার, খাল উদ্ধার, পাম্পিং স্টেশন ও অন্যান্য অবকাঠামোয় অর্থ ব্যয়ের পরও যদি বৃষ্টির কয়েক ঘণ্টায় নগরীর গুরুত্বপূর্ণ অংশ পানিতে ডুবে যায় তাহলে প্রকল্পের কার্যকারিতার মূল্যায়ন জরুরি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার, পরে নিষ্ক্রিয়
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দস্যুদের অভয়ারণ্য সুন্দরবন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম -জ্বালানি প্রতিমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)