SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%খাদ্যগুদাম%' OR titleBn LIKE '%খাদ্যগুদাম%' OR descriptionEn LIKE '%খাদ্যগুদাম%' OR descriptionBn LIKE '%খাদ্যগুদাম%' OR slug LIKE '%খাদ্যগুদাম%' OR metaTag LIKE '%খাদ্যগুদাম%' OR metaDescription LIKE '%খাদ্যগুদাম%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
কক্সবাজার সংবাদদাতা:
বিগত অন্তবর্তীকালীন সরকারের আমলে প্রথম খড়গ নামে নারিকেল দ্বীপের (সেন্টমার্টিন) বাসিন্দাদের উপর। দ্বীপে যাতায়াতে দেয়া হয় নিষেধাজ্ঞা। সীমিত করে দেয়া হয় পর্যটন সময়। এতে করে দ্বীপের মানুষের প্রধান আয়ের উৎসটাই বন্ধ হয়ে যায়।
এর পাশাপাশি রয়েছে যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতায় খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট। দ্বীপে নেই পর্যাপ্ত খাদ্য মজুতের ব্যবস্থা। অন্যদিকে, সাগরে মাছ ধরতে না পারায় কর্মহীন হয়ে পড়েন জেলেরা। ফলে অনেক পরিবারে দেখা দেয় অর্ধাহার-অনাহার। সংকটের মুখে এরই মধ্যে জীবিকার তাগিদে দ্বীপ ছেড়েছে বà বাকি অংশ পড়ুন...
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ নদীতে ফেলে দেয়ার ঘটনায় পিকআপচালক আজমতের বিরুদ্ধে মামলা হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিকরা। মূল ঘটনার সঙ্গে জড়িতদের আড়াল করে শুধু চালককে আসামি করা হয়েছে—এমন অভিযোগ তুলে শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা।
শ্রমিকরা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল খাদ্যগুদামের সামনে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অবস্থান নেন তারা। এ সময় পিকআপচালক আজমতের বিরুদ্ধে দায়ের করা মামলা পà§ বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
প্রবাল, সাদা বালুর সৈকত আর সারি সারি নারকেলগাছ-প্রকৃতির অপার সৌন্দর্যে নারিকেল দ্বীপ যেন বাংলাদেশের এক অনন্য দ্বীপভূমি। তবে এই সৌন্দর্যের আড়ালেই বহুমুখী সংকটে কঠিন সময় পার করছেন দ্বীপের বাসিন্দারা। পর্যটক যাতায়াতে সরকারী নিষেধাজ্ঞার ফলে থমকে গেছে দ্বীপবাসীর জনজীবন।
পর্যটনের ভরা মৌসুমে বিভিন্ন বিধিনিষেধের কারণে পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয়দের ভাষ্য, দ্বীপের প্রায় এক-তৃতীয়াংশ মানুষের সারা বছরের আয় পর্যটননির্ভর। ফলে পর্যটন ব্যবসায় মন্দা দেখা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বৈরী আবহাওয়া, অতিবৃষ্টি ও পানিবদ্ধতার কারণে ধান ঠিকমতো শুকাতে পারেননি কৃষকরা। ফলে সরকারি গুদামে ধান বিক্রি করতে এসে আর্দ্রতাজনিত কারণে বিপাকে পড়ছেন তারা। বাধ্য হয়ে গুদাম চত্বর ও সড়কেই ধান শুকিয়ে সরকারের কাছে বিক্রি করতে হচ্ছে তাদের। অন্যদিকে, ধানে আর্দ্রতা এবং অপুষ্ট দানার কারণে লোকসানের শঙ্কায় পড়েছেন চালকল মালিকরাও (মিলার)।
সুনামগঞ্জের মল্লিকপুর এলাকার খাদ্যগুদামে গিয়ে দেখা যায়, শতাধিক কৃষক গুদাম সংলগ্ন সড়কে ধান শুকানোর কাজ করছেন। কৃষকরা জানান, মাড়াই খলা থেকে হালকা ভেজা ধান নিয়ে আসায় সরকারি নির্দেশনà বাকি অংশ পড়ুন...
সাতক্ষীরা সংবাদদাতা:
এক মাস ২০ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু হয়েছে। গত বুধবার (২১ জানুয়ারি) থেকে আমদানি কার্যক্রম শুরুর পর দুই দিনে এই বন্দর দিয়ে ৩৬টি ট্রাকে মোট ১৪৪৭ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।
সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের চাল ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, দেশে সরকারি খাদ্যগুদামে চাল ক্রয়ের সময়সীমা এগিয়ে এনে ১৫ জানুয়ারি নির্ধারণ করায় তালিকাভুক্ত মিলাররা সরকারি গুদামে চাল সরবরাহে ব্যস্ত হয়ে পড়েন। এতে হঠাৎ খোলা বাজারে চালের সরবরাহ কমে যায় এর প্রভাব পড়ে দামে।
তিন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রচুর উৎপাদন, ভালো দাম। তবু ঘাম ঝরানো ফসল হাতে নিয়ে হতাশ কৃষক। সরকার নির্ধারিত মূল্যে গুদামে ধান বিক্রি করতে পারছেন না তারা। মুনাফা গিলছে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, মিলার ও কিছু সরকারি কর্মকর্তা। কৃষকের নামে কার্ড; কিন্তু সরকারি গুদামে ধান দিচ্ছে রাজনৈতিক নেতা ও মিল মালিক। কৃষককে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করে বাড়তি লাভ নিচ্ছে ফড়িয়া সিন্ডিকেট। এভাবেই প্রকৃত কৃষক বঞ্চিত হচ্ছেন সরকারের দেওয়া সুযোগ থেকে।
চলতি বোরো মৌসুমে প্রতি কেজি ধান ৩৬ এবং চালের মূল্য ৪৯ টাকা নির্ধারণ করেছে সরকার। প্রতি মণ ধানের দাম ১ হাজাà বাকি অংশ পড়ুন...
কুড়িগ্রাম সংবাদদাতা:
চিলমারী উপজেলা খাদ্যগুদামে অভ্যন্তরীণ খাদ্যশস্য হিসাবে বোরো সংগ্রহ অভিযানে চালকল সমূহের মাঝে বরাদ্দ বিভাজনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় সব চালকল একই আকৃতির এবং মোটর একই হর্সপাওয়ার সম্পন্ন হওয়া সত্তে¦ও ১০টি চালকলের বিপরীতে বেশী চালের বরাদ্দ দেয়া হয়েছে।
প্রভাবশালী চালকল মালিকদের সাথে নিয়ে দীর্ঘদিন ধরে এভাবেই বরাদ্দ বিভাজন করে আসছেন বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ভুক্তভোগী মিলাদের অভিযোগ ।
জানা গেছে, চলতি বোরো মৌসুমে চিলমারী উপজেলা খাদ্যগুদামে ৪৭৭ মে.টন ধান ও ১ হাজার ৪৪১ মে.টন চাল ক্à বাকি অংশ পড়ুন...
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল, যেগুলো বাতিল করে নতুন করে স্মার্টকার্ড চালু করা হবে। এতে প্রকৃত উপকারভোগীরা সরকারি সুবিধা পাবেন। টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচি আরও কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হবে।
গতকাল শনিবার নারায়ণগঞ্জের বন্দরে নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদামের নির্মা ণকাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
চালের দাম কমে যাচ্ছে উল্লেখ করে এ সময় খাদ্য উপদেষ্টা বলেন, এ বছর আশাতীত বোরো ফসল উৎপাদন হয়েছে। আমার মনে হয়, চালের দাম কমে যাচ্ছে, সহনশীল হয়ে আসছে। তবে চালের বাকি অংশ পড়ুন...
হিলি সংবাদদাতা:
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় চলতি আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ অভিযান শুরুর দেড় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও কোনও ধান কিনতে পারেনি খাদ্য বিভাগ। ধান শুকনো হওয়া, ব্যাংক থেকে তোলাসহ গুদামে ধান দিতে গেলে নানা ঝামেলা পোহাতে হয় বলে অভিযোগ কৃষকদের। আবার সরকার নির্ধারিত দামের চেয়ে খোলাবাজারে বেশি দাম পাওয়ায় গুদামে ধান দিতে অনীহা তাদের।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইতিমধ্যে কৃষকরা আমন ধান কাটা ও মাড়াই শেষে জমিতে আলু কিংবা সরিষা লাগিয়েছেন। বর্তমানে অধিকাংশ কৃষকের কাছে তেমন কোনও ধান নেই। তারা খোলাবাজারে ও আড়তদারের বাকি অংশ পড়ুন...
গাইবান্ধা সংবাদদাতা:
সাঘাটার বোনারপাড়া খাদ্যগুদাম থেকে ১১০ মেট্রিক টন ধান ও চাল চুরি প্রমাণিত হওয়ায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে চাকরিচ্যুত করে ৫২ লাখ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছে খাদ্য বিভাগ। খাদ্য বিভাগের মহাপরিচালকের এক চিঠিতে এ আদেশ কার্যকর করতে বলা হয়েছে।
গাইবান্ধা জেলা খাদ্য বিভাগ জানায়, ২০১৮ সালের ৮ আগস্ট গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ছিলো জিয়াউর রহমান। সে বোনারপাড়া খাদ্যগুদাম থেকে ৭৬ মেট্রিক টন চাল ও ২৪ মেট্রিক টন ধান চুরি করে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর কাছে বিক্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ৩০০ কোটি টাকা ব্যয়ে ৩১৯টি গুদাম সংস্কারের উদ্যোগ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এর আগে প্রকল্পটি ৬৪৫ কোটি টাকায় বাস্তবায়নের প্রস্তাব দিয়েছিল খাদ্য মন্ত্রণালয়। নতুন খাদ্যগুদাম করার চেয়ে সংস্কার ও মেরামতের ব্যয় ধরা হয়েছিল দ্বিগুণ। তা নিয়ে প্রশ্ন তোলে পরিকল্পনা কমিশন।
সম্প্রতি পরিকল্পনা কমিশনে প্রস্তাবিত প্রকল্পের ওপর মূল্যায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) জাহাঙ্গীর আলম। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘স বাকি অংশ পড়ুন...
কিশোরগঞ্জ সংবাদদাতা:
কিশোরগঞ্জে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে হাওরে শতভাগ জমির ধান কাটা শেষ হয়েছে আর উজানের ধান কাটা হয়েছে ৯০ শতাংশ। ধানের বাম্পার ফলনের পরও ভালো দাম না পাওয়ায় হতাশ কৃষকেরা। অনেকে উৎপাদন খরচ মেটাতে জমির পাশেই কম দামে ভেজা ধান বিক্রি করে দিচ্ছেন।
জানা গেছে, জেলার করিমগঞ্জের চামড়াবন্দরে নরসুন্দা নদীতীরের বাজারে প্রতি মণ ভেজা ধান বিক্রি হচ্ছে মাত্র ৮০০ থেকে ৮৫০ টাকায়। সরকারিভাবে ধান সংগ্রহ শুরু হলেও শ্রমিক ও পরিবহন খরচ মেটাতে অনেকে কম দামে বাজারে ধান বিক্রি করে দিচ্ছেন।
তবে অভিযোগ রয়েছে, সরকারà বাকি অংশ পড়ুন...












