খাদ্যগুদাম সংস্কার:
নতুন নির্মাণের চেয়ে মেরামতে ব্যয় ধরা হয়েছিল দ্বিগুণ
, ২৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৮ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১২ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ৩০০ কোটি টাকা ব্যয়ে ৩১৯টি গুদাম সংস্কারের উদ্যোগ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এর আগে প্রকল্পটি ৬৪৫ কোটি টাকায় বাস্তবায়নের প্রস্তাব দিয়েছিল খাদ্য মন্ত্রণালয়। নতুন খাদ্যগুদাম করার চেয়ে সংস্কার ও মেরামতের ব্যয় ধরা হয়েছিল দ্বিগুণ। তা নিয়ে প্রশ্ন তোলে পরিকল্পনা কমিশন।
সম্প্রতি পরিকল্পনা কমিশনে প্রস্তাবিত প্রকল্পের ওপর মূল্যায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) জাহাঙ্গীর আলম। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘সারাদেশে অবস্থিত ক্ষতিগ্রস্ত খাদ্যগুদাম এবং অন্যান্য আনুষঙ্গিক অবকাঠামোর মেরামত ও সংস্কার’ শীর্ষক প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠায় খাদ্য মন্ত্রণালয়।
প্রকল্পটির ব্যয় প্রস্তাব করা হয় ৬৪৫ কোটি টাকা। তখন প্রস্তাবিত প্রকল্পটির ব্যয় নিয়ে আপত্তি জানায় পরিকল্পনা কমিশন। সে সময় প্রকল্পটিতে একটি গুদামের প্রতি বর্গমিটার সংস্কার ও মেরামতের জন্য ব্যয় প্রস্তাব করা হয় ৪৫ হাজার টাকা। অথচ নতুন গুদাম তৈরি করতে প্রতি বর্গমিটারে খরচ হয় ২৫ হাজার টাকা।
এরপর প্রকল্পটি ফেরত পাঠায় পরিকল্পনা কমিশন। এর পরিপ্রেক্ষিতে বর্তমানে ব্যয় কমিয়ে পুনরায় পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। তবে নতুন প্রস্তাবেও প্রকল্পটির কিছু খাতের ব্যয় বেশি বলে মনে করছে কমিশন।
বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের আওতায় ৪৭৬টি উপজেলায় ৬৩৫টি স্থানীয় সরবরাহ ডিপো (এলএসডি), বিভিন্ন কৌশলগত স্থানে ১২টি কেন্দ্রীয় সংরক্ষণাগার (সিএসডি), সমুদ্র ও নদী বন্দর কেন্দ্রিক ছয়টি সাইলো এবং বগুড়া জেলার সান্তাহারে একটি আধুনিক খাদ্য সংরক্ষণাগার রয়েছে। এগুলোর বেশিরভাগই নব্বইয়ের দশকে নির্মিত হওয়ায় জরাজীর্ণ হয়ে পড়েছে। ফলে এগুলোর সংস্কার প্রয়োজন।
সভায় কৃষি, পানিসম্পদ ও পল্লি প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) জাহাঙ্গীর আলম বলেন, ৩১৯টি খাদ্যগুদামের তালিকা অনুযায়ী যে ডিপিপি প্রস্তাব করা হয়েছে, তা অধিকতর যাচাই-বাছাই করা আবশ্যক। এ বিষয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেক বলেন, ডিপিপিতে প্রস্তাবিত ৩১৯টি খাদ্যগুদামের মধ্যে অধিক ক্ষতিগ্রস্ত বিবেচনা করে প্রয়োজনীয়সংখ্যক খাদ্যগুদাম পুনরায় সরেজমিনে যাচাই-বাছাই করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাগামহীন এলপিজির বাজার, বিক্রি হচ্ছে ৫০০ টাকা পর্যন্ত বেশিতে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিউআর কোডের মাধ্যমে বছরে ২ লাখ কোটি টাকা অতিরিক্ত কর আদায় সম্ভব -গভর্নর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাবি থেকে উপাচার্য পেয়ে লালকার্ড দেখালেন একদল শিক্ষার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঋণ অনিয়মে সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুইডিশ এনজিও রাড্ডায় হামলা: ওসি প্রত্যাহার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ -প্রধানমন্ত্রী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ -ড. তিতুমীর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইরানের
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিতে চায় সিঙ্গাপুর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)