ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ নদীতে ফেলার ঘটনায় দুদকের অভিযান
টাঙ্গাইলের ঘাটাইলের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদী ভাসিয়ে দেয়া ও ধামাচাপার ঘটনায় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর অভিযান পরিচালনা করেছে দুদক।
, ১৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ রবি, ১৩৯৪ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
অভিযান পরিচালনা বিষয়ে উপ-পরিচালক ফখরুল ইসলাম বলেন, বিভিন্ন মিডিয়াতে এ বিষয়ে প্রতিবেদন আমূলে নিয়ে কমিশন অভিযান পরিচালনা ও তদন্ত করার নির্দেশ দিলে আমরা আজ কার্যক্রম শুরু করেছি। শুরুতেই আমরা ব্যাপক গাফিলতি, তদন্তের নামে দায়সারা কার্যক্রম, নানা অনিয়ম, মামলার আলামত নষ্ট এবং মামলা ভিন্নখাতে প্রবাহিত করে ঘটনাটি পরিকল্পিত ও সম্মিলিতভাবে ধামাচাপা দেয়ার চেষ্টার প্রাথমিক প্রমাণ পেয়েছি।
তিনি আরও বলেন, এখানে অনেক পক্ষের জড়িত থাকার অনুমান করা যাচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত ওষুধের বস্তার সঙ্গে থানার অব্দকৃত বস্তার ব্যাপক গড়মিল রয়েছে। থানায় খুবই অল্প পরিমাণ বস্তা জব্দ করা দেখানো হয়েছে।
এসময় তিনি আরও বলেন, এতো বড় একটি ঘটনা ঘটার পরেও হাসপাতাল কর্তৃপক্ষ এখনো বিপুল পরিমাণ ওষুধ হাসপাতালের টয়লেট ও পরিত্যক্ত ভবনে সংরক্ষণ করে রেখেছে। এই সংরক্ষণ করা ওষুধের কি পরিমাণের মেয়াদ আছে আর কি মেয়াদোত্তীর্ণ হয়েছে এবং কি কি ধরণের ওষুধ রয়েছে তার কোন তথ্য জানাতে পারেনি। যা চরম অবেলা ও গাফিলতির চিত্র ফুটে উঠেছে।
তিনি বলেন, এই অনিয়ম-দুর্নীতি ও ধামাচাপার সঙ্গে যারাই জড়িত তাদেরকে তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনার সুপারিশ করা হবে।
অভিযানে অংশ নেয়া অন্য দুই উপ-সহকারী পরিচালক মো. তারেক মিয়া ও মো বাছেদ আলী বলেন, এটি কোন চুরির ঘটনা নয়। আমরা মূল রহস্য উদঘাটন করে কমিশনের সুপারিশ করবো, যেনো জড়িত সকলেই শাস্তির আওতায় আসে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে অন্যরা এ ধরণের কার্যক্রম পরিচালনা করতে না পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এআই দক্ষতায় প্রশিক্ষণ পেলেন নোবিপ্রবি শিক্ষার্থীরা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহানন্দা নদীতে পাথর উত্তোলনে বিধিনিষেধ, বিপাকে ৩০ হাজার মানুষ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮ মার্কিন মেরিন সেনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজধানীতে ৩৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরের আগ্রাসনে হুমকির মুখে মাতারবাড়ির ভিটেমাটি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর নিয়ে সতর্কতা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, মূল নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৯ সালে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআই দিয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রতারণা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিয়োগপত্র পাননি ‘আড়াই হাজার’ সুপারিশপ্রাপ্ত প্রার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)