বহুমুখী সংকটে থমকে আছে নারিকেল দ্বীপের জনজীবন
, ০১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
প্রবাল, সাদা বালুর সৈকত আর সারি সারি নারকেলগাছ-প্রকৃতির অপার সৌন্দর্যে নারিকেল দ্বীপ যেন বাংলাদেশের এক অনন্য দ্বীপভূমি। তবে এই সৌন্দর্যের আড়ালেই বহুমুখী সংকটে কঠিন সময় পার করছেন দ্বীপের বাসিন্দারা। পর্যটক যাতায়াতে সরকারী নিষেধাজ্ঞার ফলে থমকে গেছে দ্বীপবাসীর জনজীবন।
পর্যটনের ভরা মৌসুমে বিভিন্ন বিধিনিষেধের কারণে পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয়দের ভাষ্য, দ্বীপের প্রায় এক-তৃতীয়াংশ মানুষের সারা বছরের আয় পর্যটননির্ভর। ফলে পর্যটন ব্যবসায় মন্দা দেখা দিলে তাদের জীবিকা সরাসরি হুমকির মুখে পড়ে। ফলে অনিশ্চয়তায় কাটাতে হয় দিন।
স্থানীয়দের অভিযোগ, দ্বীপের হাসপাতালে প্রায় দুই বছর ধরে পানি-আতঙ্ক প্রতিষেধক (র্যাবিস) ভ্যাকসিন নেই। অথচ দ্বীপে বিপুলসংখ্যক কুকুর রয়েছে এবং সামনে কুকুরের প্রজনন মৌসুম। কুকুরের আক্রমণে প্রতিদিনই বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। তাই দ্রুত কুকুর নিধনের দাবি জানিয়েছেন দ্বীপবাসী।
দ্বীপবাসীরা জানান, সাগর উত্তাল থাকলে ট্রলার চলাচল বন্ধ হয়ে যায়। এতে কক্সবাজার ও টেকনাফ থেকে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আনা সম্ভব হয় না। ফলে অল্প সময়ের মধ্যেই খাদ্য ও অন্যান্য পণ্যের সংকট দেখা দেয় এবং দামও বেড়ে যায়।
তাদের দাবি, দ্বীপে সরকারি উদ্যোগে একটি খাদ্যগুদাম বা জরুরি খাদ্য মজুতের ব্যবস্থা করা হলে এমন পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া সম্ভব হবে।
দ্বীপটিতে বিদ্যুৎ সংকটও দীর্ঘদিনের সমস্যা। বর্ষাকালে পর্যাপ্ত রোদ না থাকায় সৌরবিদ্যুৎ উৎপাদন কমে যায়। একই সঙ্গে ব্লু মেরিন কর্তৃপক্ষ নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করতে না পারায় অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকতে হয় বাসিন্দাদের। এতে সাধারণ জীবনযাত্রার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যও ব্যাহত হচ্ছে।
দ্বীপবাসীর দাবি, এসব দীর্ঘদিনের সমস্যার টেকসই সমাধানে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। খাদ্য নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, উন্নত স্বাস্থ্যসেবা, নিরাপদ যোগাযোগ এবং পর্যটন খাতের ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করা গেলে দ্বীপের মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।
দ্বীপের স্থানীয় বাসিন্দা তৈয়ব উল্লাহ বলেন, বৈরী আবহাওয়ায় নৌ-যোগাযোগ বন্ধ হয়ে গেলে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দেয়। তাই দ্রুত হাসপাতালে রেবিস টিকা সরবরাহ, বিদ্যুতের বিকল্প ব্যবস্থা চালু এবং দ্বীপে একটি সরকারি খাদ্যগুদাম স্থাপনের দাবি জানাই।
স্থানীয় বাসিন্দা শোয়েব বলেন, দ্বীপের অধিকাংশ মানুষ পর্যটননির্ভর হলেও বিভিন্ন বিধিনিষেধের কারণে পর্যটকের সংখ্যা কমে গেছে, ফলে মানুষের আয়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। দ্বীপে পর্যাপ্ত চিকিৎসাসেবা নেই। বৈরী আবহাওয়ায় নৌ-যোগাযোগ বন্ধ থাকলে জরুরি প্রয়োজনে টেকনাফে যাতায়াতও সম্ভব হয় না। অন্যদিকে সাগরে আরাকান আর্মির দৌরাত্ম্যের কারণে জেলেরা নিরাপদে মাছ ধরতে যেতে ভয় পান। সব মিলিয়ে দ্বীপের মানুষ নানামুখী সংকটের মধ্যে বসবাস করছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এআই দক্ষতায় প্রশিক্ষণ পেলেন নোবিপ্রবি শিক্ষার্থীরা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ নদীতে ফেলার ঘটনায় দুদকের অভিযান
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহানন্দা নদীতে পাথর উত্তোলনে বিধিনিষেধ, বিপাকে ৩০ হাজার মানুষ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮ মার্কিন মেরিন সেনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজধানীতে ৩৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরের আগ্রাসনে হুমকির মুখে মাতারবাড়ির ভিটেমাটি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর নিয়ে সতর্কতা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, মূল নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৯ সালে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআই দিয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রতারণা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)