ভেজা ধান নিয়ে বিপাকে কৃষক ও মিলাররা
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২০ মে, ২০২৬ খ্রি:, ০৬ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
বৈরী আবহাওয়া, অতিবৃষ্টি ও পানিবদ্ধতার কারণে ধান ঠিকমতো শুকাতে পারেননি কৃষকরা। ফলে সরকারি গুদামে ধান বিক্রি করতে এসে আর্দ্রতাজনিত কারণে বিপাকে পড়ছেন তারা। বাধ্য হয়ে গুদাম চত্বর ও সড়কেই ধান শুকিয়ে সরকারের কাছে বিক্রি করতে হচ্ছে তাদের। অন্যদিকে, ধানে আর্দ্রতা এবং অপুষ্ট দানার কারণে লোকসানের শঙ্কায় পড়েছেন চালকল মালিকরাও (মিলার)।
সুনামগঞ্জের মল্লিকপুর এলাকার খাদ্যগুদামে গিয়ে দেখা যায়, শতাধিক কৃষক গুদাম সংলগ্ন সড়কে ধান শুকানোর কাজ করছেন। কৃষকরা জানান, মাড়াই খলা থেকে হালকা ভেজা ধান নিয়ে আসায় সরকারি নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট আর্দ্রতা না থাকায় তাদের এই ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে কোনো ধরনের হয়রানি ছাড়াই স্বচ্ছভাবে সরকার ধান কিনছে বলে জানিয়েছেন তারা।
সুনামগঞ্জ জেলায় মোট ৩৬০টি রাইস মিল রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে মিলারদের স্থানীয় বাজার থেকে পাঁচমিশালি ও ভেজা ধান কিনতে হচ্ছে। জেলা অটো রাইস মিল ও হাস্কিং মিল মালিক সমিতির সভাপতি জিয়াউল হক বলেন, ধান মিলিং করে চালের হিসাবে মিলছে না। গতবার এক মণ ধান মিলিং করে ২৬ কেজি চাল পাওয়া যেত। কিন্তু এবার প্রতি মণ ধানে ২০ থেকে ২২ কেজি চাল হচ্ছে।
তিনি আরও বলেন, ‘অটোমেটিক মেশিনে সর্টিংয়ের সময় কালো, অপুষ্ট এবং বিজাতীয় দানা বাদ পড়ে যায়। এ কারণে এবার মিল মালিকরা লোকসানের মুখে পড়েছেন।’ এমন পরিস্থিতিতে সরকারের কাছে চালের দাম বাড়ানোর দাবি জানান তিনি।
মল্লিকপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর রেজা বলেন, বৃষ্টিপাতের কারণে কৃষকরা মাড়াই খলায় ধান ভালোভাবে শুকাতে পারেননি। রাতে বৃষ্টি ও দিনে হালকা রোদের কারণে ধান ঠিকমতো শুকায় না। তাই গুদামে বিক্রির জন্য আনা ধান রোদে শুকিয়ে আর্দ্রতা ১৪ শতাংশ নিশ্চিত করার পর কৃষকদের কাছ থেকে নেয়া হচ্ছে।
মিলারদের লোকসানের বিষয়ে তিনি বলেন, কৃষকের ধানে আর্দ্রতা কম ও অপুষ্ট দানা থাকায় মিল মালিকরা পর্যাপ্ত ভালো মানের ধান পাচ্ছেন না। তাই মিলিংয়ের পর চালের রেশিও কিছুটা কমেছে। তবে সরকার যে দর নির্ধারণ করে দিয়েছে, তাতে মিল মালিকদের ক্ষতি বা লোকসান হওয়ার কথা নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এআই দক্ষতায় প্রশিক্ষণ পেলেন নোবিপ্রবি শিক্ষার্থীরা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ নদীতে ফেলার ঘটনায় দুদকের অভিযান
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহানন্দা নদীতে পাথর উত্তোলনে বিধিনিষেধ, বিপাকে ৩০ হাজার মানুষ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮ মার্কিন মেরিন সেনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজধানীতে ৩৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরের আগ্রাসনে হুমকির মুখে মাতারবাড়ির ভিটেমাটি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর নিয়ে সতর্কতা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, মূল নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৯ সালে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআই দিয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রতারণা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)