সরকারি গুদামে ধান বিক্রিতে কৃষকের অনীহা, লক্ষ্যমাত্রা পূরণে শঙ্কা
, ১০ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ ছামিন, ১৩৯২ শামসী সন , ১১ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৬ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় চলতি আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ অভিযান শুরুর দেড় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও কোনও ধান কিনতে পারেনি খাদ্য বিভাগ। ধান শুকনো হওয়া, ব্যাংক থেকে তোলাসহ গুদামে ধান দিতে গেলে নানা ঝামেলা পোহাতে হয় বলে অভিযোগ কৃষকদের। আবার সরকার নির্ধারিত দামের চেয়ে খোলাবাজারে বেশি দাম পাওয়ায় গুদামে ধান দিতে অনীহা তাদের।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইতিমধ্যে কৃষকরা আমন ধান কাটা ও মাড়াই শেষে জমিতে আলু কিংবা সরিষা লাগিয়েছেন। বর্তমানে অধিকাংশ কৃষকের কাছে তেমন কোনও ধান নেই। তারা খোলাবাজারে ও আড়তদারের কাছে বিক্রি করে দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত একমুঠো ধানও কিনতে পারেনি খাদ্য বিভাগ।
কৃষকরা বলছেন, সরকারি মূল্যের চেয়ে বাজারে দাম বেশি পাওয়া যাচ্ছে। ধান শুকনো হতে হয় ও ব্যাংক থেকে টাকা নিতে হয়; এমন ঝামেলার কারণে খাদ্যগুদামে ধান দিতে আগ্রহ নেই তাদের। সরকার ধানের মণ এক হাজার ৩২০ টাকা নির্ধারণ করলেও বর্তমানে খোলাবাজারে বিক্রি হচ্ছে এক হাজার ৪৫০-৫০০ টাকা।
সরকারি গুদামে ধান দেওয়ার কেন আগ্রহ নেই কৃষকদের জানতে চাইলে একই গ্রামের কৃষক মিজানুর রহমান বলেন, ধান দিতে হয় শুকনো। আবার সরাসরি ধান নিয়ে গেলে গুদামের কর্মকর্তারা নেন না। দালাল ধরতে হয়। এজন্য ঘুষ চাওয়া হয়। আমরা মূলত ধান বিক্রি করি পরবর্তী আবাদের জন্য, মাড়াইয়ের বিল পরিশোধের জন্য। দরকার নগদ টাকার। গুদামে ধান দিলে নগদ টাকা পাওয়া যায় না। টাকা তোলার জন্য ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়। এসব ঝামেলার কারণে সরকারি গুদামে ধান দিতে আগ্রহী নন কৃষকরা।
হিলির আরেক কৃষক নুর ইসলাম বলেন, ভ্যানে করে গুদামে ধান নিয়ে যেতে হয়। এতে বাড়তি খরচ হয়। আবার শুকনো না হলে মিটার পাস নেই; এমন অজুহাতে গুদাম থেকে ফিরিয়ে দেওয়া হয়। দালালরা ঘুষ চায়, বলে টাকা দিলে পাস করিয়ে দেবে। আড়তে কিংবা বাজারে নিয়ে গেলে এসব ঝামেলায় পড়তে হয় না। কোনও কোনও ব্যাপারী বাড়ি থেকে ধান কিনে নিয়ে যান। গুদামের চেয়ে বাড়তি দাম পাচ্ছি। সবকিছু মিলিয়ে বাজারে ও আড়তে সহজে বিক্রি করতে পারায় গুদামে ধান দিচ্ছি না আমরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাগামহীন এলপিজির বাজার, বিক্রি হচ্ছে ৫০০ টাকা পর্যন্ত বেশিতে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিউআর কোডের মাধ্যমে বছরে ২ লাখ কোটি টাকা অতিরিক্ত কর আদায় সম্ভব -গভর্নর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাবি থেকে উপাচার্য পেয়ে লালকার্ড দেখালেন একদল শিক্ষার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঋণ অনিয়মে সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুইডিশ এনজিও রাড্ডায় হামলা: ওসি প্রত্যাহার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ -প্রধানমন্ত্রী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ -ড. তিতুমীর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইরানের
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিতে চায় সিঙ্গাপুর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)