খাদ্য ও জীবিকা সংকটে নারিকেল দ্বীপ ছাড়ছে বহু পরিবার
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ রবি, ১৩৯৪ শামসী সন , ৩১ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৬ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
কক্সবাজার সংবাদদাতা:
বিগত অন্তবর্তীকালীন সরকারের আমলে প্রথম খড়গ নামে নারিকেল দ্বীপের (সেন্টমার্টিন) বাসিন্দাদের উপর। দ্বীপে যাতায়াতে দেয়া হয় নিষেধাজ্ঞা। সীমিত করে দেয়া হয় পর্যটন সময়। এতে করে দ্বীপের মানুষের প্রধান আয়ের উৎসটাই বন্ধ হয়ে যায়।
এর পাশাপাশি রয়েছে যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতায় খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট। দ্বীপে নেই পর্যাপ্ত খাদ্য মজুতের ব্যবস্থা। অন্যদিকে, সাগরে মাছ ধরতে না পারায় কর্মহীন হয়ে পড়েন জেলেরা। ফলে অনেক পরিবারে দেখা দেয় অর্ধাহার-অনাহার। সংকটের মুখে এরই মধ্যে জীবিকার তাগিদে দ্বীপ ছেড়েছে বহু পরিবার।
শুধু খাদ্য-জীবিকা নয়, স্থানীয় বাসিন্দারা জানান, দ্বীপে চিকিৎসকের সংকট রয়েছে। অনেক সময় চিকিৎসক পাওয়া যায় না। এতে মধ্যবিত্ত ও নি¤œআয়ের মানুষ বেশি সমস্যায় পড়ছেন। অনেকে না খেয়ে থাকার পরিস্থিতিতেও পড়ছেন।
ব্যবসায়ীরা জানান, সারাদিনে এক হাজার টাকা বিক্রি হলেও প্রায় ৯০০ টাকার পণ্য বাকিতে দিতে হয়। মানুষের আয় না থাকলে দোকান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
সচেতন মহলের দাবি, পর্যটনের সময় সীমিত করার পর থেকেই এ সংকট আরও বেড়েছে। জীবিকার তাগিদে ইতোমধ্যে দ্বীপ ছেড়েছে আড়াইশ পরিবার। দুর্যোগকালীন সংকট মোকাবিলায় দ্বীপে স্থায়ী খাদ্যগুদাম ও জরুরি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার দাবি তাদের।
আইনজীবী কেফায়েত উল্লাহ খান বলেন, তিন-চার-পাঁচ দিন নৌ চলাচল বন্ধ থাকলেই দ্বীপবাসী খাদ্য সংকটে পড়ে। একটি খাদ্যগুদাম নির্মাণ করা হলে অন্তত কিছুটা হলেও এই কষ্ট লাঘব হতো।
৮ বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপে বসবাস করেন প্রায় ১০ হাজার মানুষ। দ্বীপবাসীর জীবিকার বড় একটি অংশ পর্যটননির্ভর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এআই দক্ষতায় প্রশিক্ষণ পেলেন নোবিপ্রবি শিক্ষার্থীরা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ নদীতে ফেলার ঘটনায় দুদকের অভিযান
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহানন্দা নদীতে পাথর উত্তোলনে বিধিনিষেধ, বিপাকে ৩০ হাজার মানুষ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮ মার্কিন মেরিন সেনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজধানীতে ৩৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরের আগ্রাসনে হুমকির মুখে মাতারবাড়ির ভিটেমাটি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর নিয়ে সতর্কতা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, মূল নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৯ সালে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআই দিয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রতারণা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)