চাল বিভাজনে অনিয়মের অভিযোগ মিলারদের
, ১৩ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১২ মে, ২০২৫ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
চিলমারী উপজেলা খাদ্যগুদামে অভ্যন্তরীণ খাদ্যশস্য হিসাবে বোরো সংগ্রহ অভিযানে চালকল সমূহের মাঝে বরাদ্দ বিভাজনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় সব চালকল একই আকৃতির এবং মোটর একই হর্সপাওয়ার সম্পন্ন হওয়া সত্তে¦ও ১০টি চালকলের বিপরীতে বেশী চালের বরাদ্দ দেয়া হয়েছে।
প্রভাবশালী চালকল মালিকদের সাথে নিয়ে দীর্ঘদিন ধরে এভাবেই বরাদ্দ বিভাজন করে আসছেন বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ভুক্তভোগী মিলাদের অভিযোগ ।
জানা গেছে, চলতি বোরো মৌসুমে চিলমারী উপজেলা খাদ্যগুদামে ৪৭৭ মে.টন ধান ও ১ হাজার ৪৪১ মে.টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়। যা প্রতি কেজি ধান ৩৬ টাকা ও চাল ৪৯ টাকা দরে ক্রয় করার জন্য ২৪ এপ্রিল থেকে ৩১ আগষ্ট ২০২৫ তারিখ পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়।
নিয়মানুযায়ী অভ্যন্তরীণ খাদ্যশস্য হিসাবে বোরো সংগ্রহ-২৫ এ উপজেলায় অবস্থিত চলমান এবং বৈধ লাইসেন্সধারী চালকল সমূহের ফিটনেস সরেজমিনে দেখে প্রাপ্যতার ভিত্তিতে চালের বিভাজন দেয়ার কথা। সংশ্লিষ্ট দপ্তর থেকে নিয়মনীতির তোয়াক্কা না করে নিজ খেয়ালখুশি মত ৪২টি চালকলের মধ্যে ভিন্ন পরিমাণ চাল বরাদ্দ দেয়া হয়েছে। বিভাজনকৃত সকল চালকল একই বৈশিষ্ট্যের হলেও ১০টি চালকলের নামে বেশী বরাদ্দ দেয়ার অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে। বিভাজনকৃত চালকল সমূহের মধ্যে চাল উৎপাদ বন্ধ থাকা এবং নাম সর্বস্ব কিছু মিলও রয়েছে বলে জানা গেছে।
আরাফাত চালকলের স্বত্বাধিকারী আলহাজ্ব হাফিজুর রহমান বলেন, সব চালকলের মোটর একই হর্সপওয়ার হলেও প্রভাবশালী মিলারদের বেশী বরাদ্দ দিয়ে নিরীহদের বৈষম্যের শিকার করা হয়েছে। সঠিকভাবে চালকলসমূহ পরিদর্শন করে ন্যায্যতার ভিত্তিতে বিভাজনের দাবি জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাগামহীন এলপিজির বাজার, বিক্রি হচ্ছে ৫০০ টাকা পর্যন্ত বেশিতে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিউআর কোডের মাধ্যমে বছরে ২ লাখ কোটি টাকা অতিরিক্ত কর আদায় সম্ভব -গভর্নর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাবি থেকে উপাচার্য পেয়ে লালকার্ড দেখালেন একদল শিক্ষার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঋণ অনিয়মে সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুইডিশ এনজিও রাড্ডায় হামলা: ওসি প্রত্যাহার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ -প্রধানমন্ত্রী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ -ড. তিতুমীর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইরানের
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিতে চায় সিঙ্গাপুর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)