অকুতোভয় তেহরান, বন্দুক হাতে ইরানিদের মহড়া
- রাস্তায় রাস্তায় স্লোগান: রাইফেল চালানো শিখছে নারীরাও
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২১ মে, ২০২৬ খ্রি:, ০৭ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের রাজধানী তেহরান। ব্যস্ততম শহরটির রাত নামলেই দৃশ্য পালটে যায়। ক্রমাগত মার্কিন হামলার মুখে থাকলেও অকুতোভয় সেখানকার বাসিন্দারা। সন্ত্রাসী ড্রাম্পের ফাঁকা হুমকিকে কোনরুপ তোয়াক্কা না করে সার্বভৌমত্ব রক্ষায় দেশটির সাধারণ জনগণের মাঝে এখন সাজ সাজ রব।
হাতে বন্দুক, কপালে পতাকা আর বুকে অদম্য সাহস নিয়ে সেøাগান দিচ্ছেন, ‘আমেরিকা ধ্বংস হোক’। সারাদিন কাজ শেষে তেহরানের রাজপথে নিয়মিতভাবে মহড়া দিচ্ছেন হাজার হাজার ইরানি।
গত মঙ্গলবার সিএনএনের প্রতিবেদনে উঠে এসেছে রাজধানী তেহরানের এই পালটে যাওয়া রূপ।
রাজধানীর অন্যতম অভিজাত এলাকা তাজরীশ স্কয়ারের কাছাকাছি জড়ো হয়ে যুক্তরাষ্ট্রকে ধিক্কার দিচ্ছে জনগণ। এই সমাবেশগুলো গত তিন মাস ধরে প্রায় প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে আসছে।
এছাড়াও ভনক স্কয়ারের প্রতিবাদে অংশ নেওয়া নাগরিকদের একে-৪৭অ্যাসাল্ট রাইফেল চালানোও শেখানো হচ্ছে। অন্যদিকে অস্ত্র হাতে তুলে নেওয়ার এই সাধারণ আহ্বান দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনেও বারবার সম্প্রচার করা হচ্ছে। সেখানে বেশ কয়েকটি চ্যানেলের উপস্থাপকদের অ্যাসাল্ট রাইফেল প্রদর্শন করতে দেখা গেছে।
ইরানের পতাকার রঙে চশমা পরা তিয়ানা নামের এক তরুণী বলেন, ‘আমি আমার দেশ, আমার ঈমান এবং দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করতে পুরোপুরি প্রস্তুত।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের সব জনগণ, পুরো সেনাবাহিনী এবং আমাদের যত কমান্ডার আছেন, সবাই তাদের জীবন ইসলামের জন্য কুরবান করতে এবং পুরো অন্তর ও আত্মা দিয়ে লড়াই করতে প্রস্তুত।’
মার্কিন সন্ত্রাসী ড্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া সাম্প্রতিক যুদ্ধ শুরুর হুমকিকে এভাবেই উড়িয়ে দেন সেই তরুণীর মত লক্ষ-কোটি ইরানী। এছাড়াও এক বয়োবৃদ্ধ ব্যক্তির একটি প্ল্যাকার্ডে লিখা ছিলো- ‘পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আমাদের সীমান্তের মতোই গুরুত্বপূর্ণ, তাই আমরা এগুলো রক্ষা করবো।’
সন্ত্রাসী মার্কিন-ইস্রো সম্ভাব্য বিমান হামলার আশঙ্কা যত বাড়ছে, ততই ইরানীদের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার একটি অনিবার্য অনুভূতি দানা বাঁধছে। লন্ডন ও দুবাইতে বড় হয়েছেন বলে জানানো ফাতিমা নামের এক নারী বলেন, ‘আমরা জানি এই যুদ্ধ শেষ হয়নি। আমরা জানি ওই সন্ত্রাসী (ড্রাম্প) আসলে কোনো আলোচনা করবে না। আলোচনার নামে সময় ক্ষেপণ করা তার উদ্দেশ্য’।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধ চলতে থাকলে সবকিছু হারাবে সৌদি আরব : ইরানের বিশ্লেষক
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মক্কা ও মদীনা শরীফ ছাড়া সৌদির সব স্থানে হামলার হুমকি হুথিদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো তুরস্ক
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নেপালে আবার হড়পা বান, ভেসে গেছে বাড়ি-সেতু
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমেছে চিনি, কফি ও কোকোর দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন হুমকিতে ভয় নয়, বীরত্বে অনড় ইরান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পার্লামেন্টকে পাশ কাটিয়ে সৌদি আরবে সেনা পাঠাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটেন, সব জায়গায় পিছু হটছে যুক্তরাষ্ট্র
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন সাইমন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












