কিশোরগঞ্জে ডোপ টেস্টে পজেটিভ হওয়ায় পুলিশ সদস্য বরখাস্ত
মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) মাদকের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর কিশোরগঞ্জ জেলা পুলিশের ড্রাইভার কনস্টেবল ওসমান গনিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণসহ বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ প্রশাসন।মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
, ০১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
অভিযুক্ত পুলিশ সদস্য ওসমান গনি ঢাকার ধামরাই উপজেলার সাহাবেলীশ্বর এলাকার আঃ কুদ্দুছের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ জেলা পুলিশে ড্রাইভার কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ওই পুলিশ কনস্টেবলের অস্বাভাবিক আচরণ ও গতিবিধি নজরে আসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এর ওপর ভিত্তি করে তাকে নজরদারিতে রাখা হয়। পরবর্তীতে বাহিনীর ভাবমূর্তি ও অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় তার ডোপ টেস্ট করানোর সিদ্ধান্ত নেয়া হয়। এরপর ১৩ অক্টোবর সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার ডোপ টেস্ট করানো হয়। এতে তার রিপোর্ট পজিটিভ আসে।
প্রতিবেদন হাতে পাওয়ার পরপরই জেলা পুলিশের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত কনস্টেবল ওসমান গনিকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়।
এছাড়া ওসমান গনি কি ধরনের মাদক সেবন করতেন সে সব তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ডোপ টেস্টে পজিটিভ আসায় অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে বরখাস্ত করা হয়েছে। মাদকের ব্যাপারে জেলা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’ নীতি। পুলিশ সদস্যদের ক্ষেত্রেও এ নীতি সমভাবে প্রযোজ্য। এ কারণে আমরা যাদেরকে সন্দেহ হচ্ছে, তাদেরকেই ডোপ টেস্ট করাচ্ছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
একই মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, ভোলা সরকারি কলেজে অনুষ্ঠান বন্ধের নির্দেশ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নেপালে বন্যায় আটকা ৯ বাংলাদেশি, ফুরিয়ে আসছে খাবার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনজীবী হওয়ার বয়সসীমা ৩৫ করা হবে: আইনমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উপসাগরীয় সংকট দীর্ঘ হলে যে দুই দিক থেকে চাপে পড়বে বাংলাদেশ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অক্টোবরের ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১২৯ কোটি ডলার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি আরবের তিন স্থান থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশনা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সানায় বিস্ফোরণের শব্দ, সৌদি আরবকে ‘কঠোর’ জবাবের হুমকি হুতিদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে মাইকে আজান দেয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বিধবা কার্ড দেয়া হলেও এমপির বউ সবার আগে পাবে’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলকে স্বাগত জানিয়ে বিবৃতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে -অ্যাটর্নি জেনারেল
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)