মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন সাইমন
, ৩০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলে ইসাইয়াসের প্রভাবের পাশাপাশি মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে আরেকটি শক্তিশালী ঝড়- হারিকেন সাইমন। গত শনিবার ভোরে ঝড়টি শক্তি বাড়িয়ে ক্যাটাগরি ৪ হারিকেনে পরিণত হয়েছে।
এনএইচসি জানিয়েছে, সাইমনের সর্বোচ্চ একটানা বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৫ কিলোমিটারে পৌঁছেছে। ঘণ্টায় ২০৯ কিলোমিটার বা তার বেশি গতির বাতাসসহ ঝড়কে সাধারণত বড় ধরনের হারিকেন হিসেবে বিবেচনা করা হয়।
সাইমনের প্রভাবে মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। জালিসকো উপকূল এবং মিচোয়াকান, কোলিমা ও নায়ারিত অঙ্গরাজ্যের কিছু এলাকায় বৃষ্টিপাত বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাসকারীরা প্রাণঘাতী আকস্মিক বন্যা ও ভূমিধসের বিষয়ে সতর্ক করেছে। এসব এলাকায় ঝড়ের প্রভাবে জনজীবন ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
এছাড়া আরেকটি ক্রান্তীয় ঝড় র্যাচেল সপ্তাহান্তে উত্তর মেক্সিকো ও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস ও বৃষ্টিপাত ঘটাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
একই সময়ে উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে একাধিক ঝড় সক্রিয় থাকায় উপকূলীয় এলাকায় বন্যা, পানিচ্ছ্বাস, ভূমিধস ও বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিশ্ববাজারে কমেছে চিনি, কফি ও কোকোর দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন হুমকিতে ভয় নয়, বীরত্বে অনড় ইরান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পার্লামেন্টকে পাশ কাটিয়ে সৌদি আরবে সেনা পাঠাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটেন, সব জায়গায় পিছু হটছে যুক্তরাষ্ট্র
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে ছাত্র বিক্ষোভ দমনে সহিংসতা, প্রতিবাদে রাষ্ট্রদূত তলব ইরানের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপকে পেছনে ফেলে নিখুঁত ও স্থিতিশীল ‘পারমাণবিক ঘড়ি’ তৈরি চীনের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে প্রবাসীদের জন্য নতুন সুযোগ, কাজের ভিসার সঙ্গেই পরিবার আনার অনুমতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে ঢুকলো পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)