শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো তুরস্ক
, ০১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে তুরস্ক। নতুন বিধিমালায় বয়স যাচাই, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং অভিভাবকদের নিয়ন্ত্রণের সুযোগ রাখার মতো শর্তও যুক্ত করা হয়েছে।
গত শনিবার (১০ অক্টোবর) তুরস্কের সরকারি গেজেটে এ বিধিমালা প্রকাশ করা হয়। গত এপ্রিলে দেশটির পার্লামেন্টে পাস হওয়া আইনের ভিত্তিতে আগামী ১ নভেম্বর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
নতুন নিয়ম অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিষ্ঠানগুলো ১৫ বছরের কম বয়সীদের কোনো সেবা দিতে পারবে না।
অন্যদিকে, ১৫ বছর বা তার বেশি বয়সীদের বয়স ও মানসিক বিকাশের কথা বিবেচনা করে প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে, তাদের আসক্ত করে তুলতে পারে, এমন সেবাও দেওয়া যাবে না।
বয়স যাচাইয়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে সরকারি ব্যবস্থায় দেওয়া বিশেষ টোকেন ব্যবহার করতে হবে বলে আইনে উল্লেখ রয়েছে। তবে, বয়স যাচাইয়ের সময় ব্যবহারকারীর পরিচয় শনাক্ত করা যাবে না। একই সঙ্গে, তাদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং বয়স যাচাইয়ের ক্ষেত্রে কারও সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা যাবে না।
বিধিমালায় আরও বলা হয়েছে, বয়স যাচাইয়ের পদ্ধতি, অ্যালগরিদম ও শিশুদের জন্য নেওয়া নীতিমালা এমন হতে হবে, যাতে ব্যবহারকারী, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহজেই সেগুলো যাচাই করতে পারেন। পাশাপাশি, অভিভাবকদের জন্য সহজে ব্যবহারযোগ্য নিয়ন্ত্রণব্যবস্থা রাখতে হবে।
এর আগে ২০২৪ সালে হামাস নেতা ইসমাইল হানিয়াকে নিয়ে শোক প্রকাশকারী ব্যবহারকারীদের পোস্ট সরিয়ে দেওয়ার অভিযোগে তুর্কি সরকার মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম এক সপ্তাহের জন্য বন্ধ করে দিয়েছিলো।
এছাড়া, গত সপ্তাহে আদালতের নির্দেশে একটি সংবাদ ওয়েবসাইট ও এর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করা হয়। ওয়েবসাইটটিতে ‘এলজিবিটি প্রচারণা’ চালানোর অভিযোগ আনা হয়েছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধ চলতে থাকলে সবকিছু হারাবে সৌদি আরব : ইরানের বিশ্লেষক
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মক্কা ও মদীনা শরীফ ছাড়া সৌদির সব স্থানে হামলার হুমকি হুথিদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নেপালে আবার হড়পা বান, ভেসে গেছে বাড়ি-সেতু
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমেছে চিনি, কফি ও কোকোর দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন হুমকিতে ভয় নয়, বীরত্বে অনড় ইরান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পার্লামেন্টকে পাশ কাটিয়ে সৌদি আরবে সেনা পাঠাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটেন, সব জায়গায় পিছু হটছে যুক্তরাষ্ট্র
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন সাইমন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)