নেপালে আবার হড়পা বান, ভেসে গেছে বাড়ি-সেতু
, ০১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
নেপালের গ-কী প্রদেশের পার্বত্য জেলা গোর্খায় এক হড়পা বানে ৩৫টিরও বেশি বাড়ি ও কয়েকটি সেতু ভেসে গেছে এবং একটি পানিবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গত রোববার রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে গোর্খা জেলার চুমনুব্রি গ্রামে হঠাৎ একটি ভূমিধসের পর বুধি গ-কী নদীতে হড়পা বান সৃষ্টি হয়। নেপালের কর্তৃপক্ষ ওই অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
দেশটিতে দেড় মাস আগে ভয়াবহ হড়পা বানের এক ঘটনায় হাজার হাজার অধিবাসীর মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই বুধি গ-কী নদীটি ত্রিশূলী নদীর একটি উপনদী। ত্রিশূলী নদীটি পবর্ত থেকে নেমে আসা আরেকটি নদীর উপনদী আর ওই নদীটিতেই ২৬ অগাস্ট একটি হিমবাহ ধসে পড়ে ব্যাপক বন্যার সৃষ্টি হয়, নিহত হয় অন্তত দুই হাজার আর নিখোঁজ হয় কয়েক হাজার অধিবাসী।
গোর্খা জেলার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেছে, “অন্তত ৩৫টি বাড়ি ও দুটি ঝুলন্ত সেতু পানির তোড়ে ভেসে গেছে আর একটি পানিবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।
নেপালের জাতীয় দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে গোর্খা, তনহু, চিতাওয়ান, পূর্ব নওয়ালপরাসী, পশ্চিম নওয়ালপরাসী জেলার নদীর তীরের বাসিন্দাদের বন্যার বিষয়ে সতর্ক করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধ চলতে থাকলে সবকিছু হারাবে সৌদি আরব : ইরানের বিশ্লেষক
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মক্কা ও মদীনা শরীফ ছাড়া সৌদির সব স্থানে হামলার হুমকি হুথিদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো তুরস্ক
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমেছে চিনি, কফি ও কোকোর দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন হুমকিতে ভয় নয়, বীরত্বে অনড় ইরান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পার্লামেন্টকে পাশ কাটিয়ে সৌদি আরবে সেনা পাঠাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটেন, সব জায়গায় পিছু হটছে যুক্তরাষ্ট্র
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন সাইমন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)