উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটেন, সব জায়গায় পিছু হটছে যুক্তরাষ্ট্র
, ৩০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
সম্ভাব্য হামলার হুমকির মুখে ব্রিটেনের একটি বিমানঘাঁটি থেকে ১২টি বি-১ বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ওই হুমকির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে ড্রাম্প প্রশাসন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সন্ত্রাসী ড্রাম্প বলে, এটি বড় কোনো বিষয় নয়।
এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ঘটনাটিকে স্বাভাবিক বিষয় হিসেবে বর্ণনা করে বলে, পেন্টাগন প্রয়োজন অনুযায়ী তার সামরিক সম্পদ পুনর্বণ্টন করে।
তবে সন্ত্রাসী ড্রাম্প ইরান যুদ্ধ শুরুর পর গত সাত মাসে বিশ্বজুড়ে মার্কিন সামরিক শক্তির মোতায়েনের দিকে যারা নজর রেখেছে, তাদের কাছে এটি ছিলো আরেকটি স্পষ্ট উদাহরণ। বারবার দেখা গেছে, ড্রাম্প ও তার প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে বাধ্য হয়ে মধ্যপ্রাচ্য ও ব্রিটেন থেকে সামরিক শক্তি সরিয়ে নিতে হয়েছে।
ইরান যুদ্ধ গত কয়েক মাসে আমেরিকার সামরিক ব্যবস্থার এমন অনেক দুর্বলতা সামনে এনেছে, যা এক বছর আগেও অনেকে কল্পনার করেনি। এটি সন্ত্রাসী ড্রাম্পের স্বেচ্ছায় শুরু করা যুদ্ধের অনাকাক্সিক্ষত পরিণতির তিক্ত শিক্ষা।
সন্ত্রাসী ড্রাম্প ইরানে হামলাকে মার্কিন বাহিনীর অসাধারণ শক্তির আরেকটি প্রদর্শন হিসেবে দেখাতে চেয়েছিলো। এর আগে ২০২৫ সালের জুনে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা এবং জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কারাকাসে তার শয়নকক্ষ থেকে আটক করার ঘটনা ঘটে। ড্রাম্প ভেবেছিলো, ইরান যুদ্ধও সহজেই শেষ করতে পারবে।
কিন্তু শক্তি প্রদর্শনের বিপরীতে এই যুদ্ধ মার্কিন সামরিক শক্তির সীমাবদ্ধতা সামনে এনেছে। মধ্যপ্রাচ্যে থাকা কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রিটেনের একটি ঘাঁটির ব্যবহারও সীমিত করা হয়েছে। বিশেষ করে ব্রিটিশ ঘাঁটিতে লজিস্টিক ব্যবস্থা ভেঙে পড়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ড্রাম্প ও হেগসেথ ইউরোপ থেকে সেনা কমিয়ে নেওয়ার চেষ্টা করছে। একই সময়ে মধ্যপ্রাচ্য ও ব্রিটেন থেকে তাদের সেনা ও সামরিক সম্পদ সরিয়ে নিতে হয়েছে।
গত বৃহস্পতিবার মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তারা জানায়, কমান্ডাররা সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার পর ব্রিটিশ ঘাঁটি থেকে বোমারু বিমানগুলো দ্রুত সরিয়ে নেয়। ওই তথ্য অনুযায়ী, ইরান-সমর্থিত সদস্যরা ঘাঁটির সীমানার ঠিক বাইরে থেকে ড্রোন হামলা চালানোর পরিকল্পনা করছিলো।
সন্ত্রাসী ড্রাম্পের দাবি, প্রাথমিক সামরিক অভিযানে ইরানের পুরো নৌবাহিনী ধ্বংস করা হয়েছে এবং দেশটির জরাজীর্ণ বিমানবাহিনীও অকার্যকর হয়ে পড়েছে। একই সঙ্গে দেশটি অর্থনৈতিক সংকটের দ্বারপ্রান্তে রয়েছে। নৌ অবরোধের কারণে দেশটির তেল রপ্তানি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিন্তু তার এই দাবিকে বিশ্ববাসীর নিকট ভন্ডামি প্রমাণ করে দিয়ে ইরান উপর্যুপরি আক্রমণ করে মার্কিন বিমান ও সেনাসদস্যদের বিপর্যস্ত করে তোলে। বাধ্য হয়ে তারা ঘাঁটিগুলো ছেড়ে ইরান থেকে ক্রমেই দূরে সরে যেতে বাধ্য করেছে। বাহরাইন, কুয়েত, আরব আমিরাত ও কাতারের ঘাঁটি থেকে মার্কিন সেনাসদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। এসব ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাল্লার মধ্যে।
এর মধ্যে কয়েকটি ঘাঁটি এতটাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে, পেন্টাগনের ভেতরে সেগুলো পুনর্নির্মাণের ব্যাপারে খুব একটা আগ্রহ নেই। কংগ্রেস অর্থ বরাদ্দ করলে এসব ঘাঁটি আরও দূরে সরিয়ে নেওয়া হবে।
নৌপথের পরিস্থিতি আরো জটিল। হরমুজ প্রণালি ও লোহিত সাগরের কিছু অংশ দিয়ে ‘অবাধ নৌ চলাচল’ নিশ্চিত করতে পারেনি যুক্তরাষ্ট্র। অথচ গত অর্ধশতাব্দী ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বজায় রাখার অন্যতম প্রধান যুক্তি ছিলো নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা।
পেন্টাগন সন্ত্রাসী ইসরায়েল ও জর্ডানে নতুন ঘাঁটি স্থাপনের বিষয়টি বিবেচনা করছে। তবে এর জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে। এসব ঘাঁটি সংস্কার বা নতুন করে নির্মাণ করতে কয়েক বছর সময় লাগবে। গত বুধবার সেনাসদস্যদের সঙ্গে কথা বলার সময় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে নতুন সামরিক ঘাঁটি স্থাপনের কথা বলে। তবে মধ্যপ্রাচ্যের বিষয়ে কথা বলেনি। তবে গত ২৮ ফেব্রুয়ারি বিশ্বসন্ত্রাসী ড্রাম্প যখন ইরানে হামলার ঘোষণা দেয়, তখন এমন পরিকল্পনা ছিলো না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিশ্ববাজারে কমেছে চিনি, কফি ও কোকোর দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন হুমকিতে ভয় নয়, বীরত্বে অনড় ইরান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পার্লামেন্টকে পাশ কাটিয়ে সৌদি আরবে সেনা পাঠাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন সাইমন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে ছাত্র বিক্ষোভ দমনে সহিংসতা, প্রতিবাদে রাষ্ট্রদূত তলব ইরানের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপকে পেছনে ফেলে নিখুঁত ও স্থিতিশীল ‘পারমাণবিক ঘড়ি’ তৈরি চীনের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে প্রবাসীদের জন্য নতুন সুযোগ, কাজের ভিসার সঙ্গেই পরিবার আনার অনুমতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে ঢুকলো পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












