উপসাগরীয় সংকট দীর্ঘ হলে যে দুই দিক থেকে চাপে পড়বে বাংলাদেশ
, ০১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
সৌদি আরবের রাজধানী রিয়াদে হুতি সশস্ত্র যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলার প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। বিমান চলাচলে বিঘ্ন ও বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ সারির পাশাপাশি দীর্ঘ মেয়াদে প্রবাসী আয়, জ্বালানি সরবরাহ ও রপ্তানি বাণিজ্যে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বাংলাদেশের অর্থনীতিকে দুই দিক থেকে চাপে ফেলছে। একদিকে প্রবাসী আয় কমে যাওয়ার আশঙ্কা, অন্যদিকে জ্বালানির দাম বৃদ্ধির ঝুঁকি।
সাংবাদিক তানিম আহমেদের বিশ্লেষণে বলা হয়েছে, সৌদি আরবে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করেন। দেশটি বাংলাদেশের একক বৃহত্তম প্রবাসী আয়ের উৎস। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে আসা প্রবাসী আয়ের প্রায় এক-পঞ্চমাংশ এসেছে সৌদি আরব থেকে। ফলে দেশটিতে সংঘাত দীর্ঘায়িত হলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার প্রবাহেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত এবং কয়েকজন গুরুতর আহত হওয়ার ঘটনাও মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও মানবিক সম্পর্কের গভীরতা তুলে ধরেছে।
বিশ্লেষণে বলা হয়েছে, হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দামে বড় ধরনের প্রভাব পড়তে পারে। হরমুজ প্রণালির পাশাপাশি এই নৌপথও বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ। ফলে সংঘাতের বিস্তার বাংলাদেশের মতো জ্বালানি আমদানিনির্ভর দেশের জন্য বাড়তি ব্যয়ের কারণ হতে পারে।
এ ছাড়া মধ্যপ্রাচ্যের কয়েকটি বাজারে রপ্তানি গন্তব্য বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের রপ্তানি বাণিজ্যও সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জ্বালানির দাম বাড়লে উৎপাদন ও পরিবহন ব্যয় বৃদ্ধির মাধ্যমে পরোক্ষ চাপও তৈরি হবে।
বিশ্লেষণে আরও বলা হয়েছে, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সামরিকভাবে দমনে সৌদি আরবের দীর্ঘদিনের প্রচেষ্টা সত্ত্বেও গোষ্ঠীটিকে নির্মূল করা সম্ভব হয়নি। সংঘাতে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ বিভিন্ন পক্ষের সম্পৃক্ততা পরিস্থিতিকে আরও জটিল করেছে।
এ অবস্থায় সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলা বন্ধসহ বৃহত্তর কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে বিশ্লেষণে। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরলে সৌদি আরবের পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থও সুরক্ষিত হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
একই মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, ভোলা সরকারি কলেজে অনুষ্ঠান বন্ধের নির্দেশ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নেপালে বন্যায় আটকা ৯ বাংলাদেশি, ফুরিয়ে আসছে খাবার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনজীবী হওয়ার বয়সসীমা ৩৫ করা হবে: আইনমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অক্টোবরের ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১২৯ কোটি ডলার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি আরবের তিন স্থান থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশনা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সানায় বিস্ফোরণের শব্দ, সৌদি আরবকে ‘কঠোর’ জবাবের হুমকি হুতিদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিশোরগঞ্জে ডোপ টেস্টে পজেটিভ হওয়ায় পুলিশ সদস্য বরখাস্ত
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে মাইকে আজান দেয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বিধবা কার্ড দেয়া হলেও এমপির বউ সবার আগে পাবে’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলকে স্বাগত জানিয়ে বিবৃতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে -অ্যাটর্নি জেনারেল
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)