- ফ্রান্সে তীব্র দাবদাহে পানিতে ডুবে ৪০ মৃত্যু
, ০৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৫ জুন, ২০২৬ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইউরোপজুড়ে চলছে ভয়াবহ তাপপ্রবাহ। গত সোমবার (২২ জুন) ইউরোপের বিভিন্ন শহরে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে। এর মধ্যেই তীব্র গরমে ফ্রান্সে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও প্রচ- গরম থেকে বাঁচতে ও শরীর শীতল করতে পানিতে নেমে গত দু’দিনে অন্তত ৪০ জনের মৃত্যুসহ ৫৮ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) (২৩ জুন) দেশটির প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান এ তথ্য নিশ্চিত করেছে।
গরম থেকে বাঁচতে ফ্রান্সের মানুষ বিভিন্ন খাল ও নদীতে ঝাঁপিয়ে পড়ছে। ফরাসি ক্রীড়ামন্ত্রী মারিনা বলে, গরম থেকে বাঁচার এই আকুলতা সে বুঝতে পারছে, তবে অননুমোদিত বা বিপজ্জনক স্থানে সাঁতার কাটার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে সে।
দাবদাহ নিয়ে আয়োজিত এক জরুরি বৈঠকের আগে ফরাসি প্রধানমন্ত্রী বলে, পানিতে ডুবে মৃত্যুর পরিসংখ্যানে একটি দুঃখজনক চিত্র ফুটে উঠেছে। আমাদের কাছে আসা সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৪০ জন মারা গেছে, যাদের অধিকাংশই তরুণ।
ফ্রান্সের আবহাওয়া অফিস মেতেও ফ্রান্স জানিয়েছে, দেশের একটি বড় অংশজুড়ে তীব্র হিট অ্যালার্ট জারি করা হয়েছে। ফ্রান্সের পশ্চিমাঞ্চলের ওয়াইন উৎপাদন এলাকা বোর্দোতে তাপমাত্রা পৌঁছেছে ৪৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে, যা গত আগস্টে স্থাপিত আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। মধ্য ফ্রান্সের পোয়তিয়ে শহরে তাপমাত্রা উঠেছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। এতে ১৯৪৭ সালে তাপমাত্রা নথিভুক্ত করা শুরুর পর থেকে দেশটি এই প্রথম সবচেয়ে উত্তপ্ত বিকাল এবং রাত প্রত্যক্ষ করলো।
আবহাওয়াবিদরা এই পরিস্থিতিকে নজিরবিহীন উল্লেখ করে দেশের ৫৪টি প্রশাসনিক অঞ্চলে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে।
ভয়াবহতা বিবেচনায় নিয়ে দেশটির বিভিন্ন অঞ্চলের স্কুল বন্ধ রাখা হয়েছে। গরমের কারণে প্যারিস ও ব্রাসেলসের মধ্যকার ট্রেনসহ বেশ কিছু ট্রেন যাত্রাও বাতিল করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আরব আমিরাতে বিশেষ ব্যবস্থাপনায় ৩ দিনের সরকারি ছুটি
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরব আমিরাতে বিশেষ ব্যবস্থাপনায় ৩ দিনের সরকারি ছুটি
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরানের নিজস্ব প্রযুক্তি আমদানিকৃত সামরিক ব্যবস্থার চেয়ে উন্নত’
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব ও নিরাপত্তার নতুন সমীকরণ
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সারা বিশ্বকে এক করলেও কোনো লাভ হবে না : সৌদিকে ইয়েমেনের হুঁশিয়ারি
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে : সিএনএন
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চোরাবালিতে পড়েছে যুক্তরাষ্ট্র, মুসলিম ‘ঐক্য ও ভ্রাতৃত্বের’ ডাক ইরানের
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাপানে তাণ্ডব চালিয়ে চীনের পথে টাইফুন ‘ডলফিন’
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনপন্থি মার্কিনিদের ইসরায়েলে প্রবেশের অনুমতি বাতিল
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফেসবুক মালিকানার মেটা ‘জেনেশুনে শিশুদের ক্ষতি করছে’
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তুরস্ক-পাকিস্তানের সঙ্গে কাগুজে চুক্তি সৌদিকে নিরাপত্তা দেবে না
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)