ফিলিস্তিনিদের বাড়ি থেকে বের করে দিচ্ছে ইসরায়েলি দখলদাররা
, ১৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৬ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
দখলকৃত পশ্চিম তীরের হেবরনে ইসরায়েলি দখলদার বাহিনী প্রায় ১ হাজার ২০০ ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য করেছে। গত শনিবার একজন ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
জুমুয়াবার এক ফিলিস্তিনির হামলায় দুই ইসরায়েলি সন্ত্রাসী সেনা নিহত হয়। এ ঘটনার পর ইসরায়েলি সন্ত্রাসী মন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধের ঘোষণা দেয়।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, হেবরনের প্রবেশপথে সামরিক তল্লাশি চৌকির কাছাকাছি আল-জালাদা ও আইন দেইর বাহা এলাকায় পরিচালিত এই অভিযানের উদ্দেশ্য ছিলো অস্ত্রের সন্ধান করা। ইসরায়েলি বাহিনী সেখানে কিছু স্থাপনা গুঁড়িয়ে দেবে।
তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই অভিযানকে ‘সামষ্টিক শাস্তি’ হিসেবে অভিহিত করে এর সমালোচনা করেছে।
হেবরন পৌরসভার প্রধান ইউসেফ জুহাইর আল-জাবারি জানিয়েছেন, ইতিমধ্যে ১ হাজার ২০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং আরো প্রায় ১ হাজার ৩০০ মানুষ তাদের ঘরবাড়ি হারানোর ঝুঁকিতে রয়েছেন।
তিনি আরো জানান, ইসরায়েলি এই অভিযানের পেছনে মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া পার্লামেন্ট নির্বাচনের প্রভাব রয়েছে; জনমত জরিপ অনুযায়ী, এই নির্বাচনে নিয়াহু নেতৃত্বাধীন ডানপন্থী জোট তাদের সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন হাজার পাউন্ড ছাড়ালো কুমড়ার ওজন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি দখলদারদের ড্রোন হামলা ঠেকাবে ইরানের ‘মজিদ’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সমাবেশের ডাক
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তুরস্কে গণমাধ্যমের ওপর দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষোভ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্যারিবিয়ান সাগরে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইল ছেড়ে পালিয়েছে ১০ লাখ ইহুদি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজ বাসিন্দাদেরই ট্যাঙ্কে পিষে মেরেছিল ইসরাইলি সেনারা
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল-আকসা প্রাঙ্গণ থেকে জুমার পর খতিবকে আটক
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারস্য উপসাগরে কোনো মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না -ইরান
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন যুদ্ধজাহাজ প্রেরণ, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












