ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সমাবেশের ডাক
, ১৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৭ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১১ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আগামী ১ নভেম্বর রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিজেপিবিরোধী ২৮টি ভারতীয় রাজনৈতিক দলের জোট ‘ইনডিয়া’। সেই কর্মসূচিতে কমপক্ষে ১০ লাখ জমায়েতের লক্ষ্য নেওয়া হয়েছে।
ইনডিয়া জোটের প্রধান শরিক কংগ্রেসের হরিয়ানা রাজ্য শাখার সভাপতি রাও এবং সাধারণ সম্পাদক সঞ্জয়র বরাত দিয়ে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।
হরিয়ানা রাজ্য কংগ্রেসের দুই শীর্ষ নেতা পিটিআইকে বলেছে, ভোটার তালিকার শুদ্ধতা, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং প্রতিটি যোগ্য নাগরিকের ভোটাধিকার রক্ষা করা অপরিহার্য। এ বিষয়ে কংগ্রেস কোনো আপস করবে না।
তাদের দাবি, কংগ্রেস এবং বিরোধী জোট ইনডিয়ার দেশব্যাপী ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচি এখন দেশব্যাপী এক নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে। হরিয়ানার প্রতিটি জেলা, ব্লক, গ্রাম এবং ভোটগ্রহণ কেন্দ্র পর্যন্ত এই কর্মসূচি পৌঁছে দেওয়ার জন্য সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।
তারা পিটিআই-কে জানায়, দলের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা ভোটার তালিকায় থাকা সম্ভাব্য গরমিলগুলো নথিবদ্ধ করে, যোগ্য ভোটারদের অধিকার সম্পর্কে সচেতনতা ছড়ায় এবং ১লা নভেম্বরের সমাবেশে হরিয়ানা থেকে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে।
উল্লেখ্য, আগামী ১ নভেম্বর অনুষ্ঠিতব্য ‘ইনডিয়া’ জোটের এই সমাবেশকে ‘দিল্লি চলো’ অভিযানের চূড়ান্ত পর্যায় হিসেবে দেখা হচ্ছে। নির্বাচন কমিশনের কার্যপদ্ধতিতে অনিয়ম এবং ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়ার বিরুদ্ধে এই অভিযানের ডাক দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের যুদ্ধযানকে টার্গেট করে ধ্বংসের পূর্বমুহুর্ত
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধের ব্যয়ে ইসরাইলে বাড়ছে অর্থনৈতিক চাপ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন হাজার পাউন্ড ছাড়ালো কুমড়ার ওজন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি দখলদারদের ড্রোন হামলা ঠেকাবে ইরানের ‘মজিদ’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিলিস্তিনিদের বাড়ি থেকে বের করে দিচ্ছে ইসরায়েলি দখলদাররা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তুরস্কে গণমাধ্যমের ওপর দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষোভ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্যারিবিয়ান সাগরে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইল ছেড়ে পালিয়েছে ১০ লাখ ইহুদি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজ বাসিন্দাদেরই ট্যাঙ্কে পিষে মেরেছিল ইসরাইলি সেনারা
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল-আকসা প্রাঙ্গণ থেকে জুমার পর খতিবকে আটক
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












